দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
আকাশে গাড়ি উড়ছে, এ ধরনের দৃশ্য মুভিতে দেখা গেলেও এবার সত্যি সত্যি উড়ন্ত গাড়ি দেখা যাবে। রাস্তার যানজট এড়িয়ে আকাশে এবার উড়বে গাড়ি। উড়ন্ত গাড়ি তৈরিতে তাই প্রতিযোগিতায় নেমেছে অনেক প্রতিষ্ঠান। তৈরি হবে কার্বন নিঃসরণমুক্ত ইলেকট্রিক বিমানও। ক্যালিফোর্নিয়া ভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান আর্চার জনসম্মুখে আনছে এমনই উড়ন্ত গাড়ি। এরই মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ৩৮০ কোটি এবং ১১০ কোটি ডলারের চুক্তি করেছে আর্চার। ইউনাইটেড এয়ারলাইন্স এরই মধ্যে ১০০ কোটি ডলারের বিমানের অর্ডার দিয়েছে, যেগুলোর কাজ শুরু করে ২০২৩ সালে। তাও যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন অনুমোদন দেওয়ার পর। ফিয়াত ক্রিসলার আর পিজিয়ট সিটরনও উড়ন্ত গাড়ি তৈরির প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী। তবে ইলেকট্রিক বিমান তৈরি করা এবং যাত্রী পরিবহন করা অনেক বেশি চ্যালেঞ্জিং, কারণ সরকার এবং পরিবেশভিত্তিক বিভিন্ন সংগঠন থেকে বাধা আসছে। আকাশপথে যাত্রী পরিবহনের কারণেই সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ আর বায়ুদূষণ হয়। ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠান বলছে, বিমানে ভ্রমণ কিংবা বিমান চলাচল এই শতকের মাঝামাঝিতেই কমিয়ে আনা উচিত, তাহলে কার্বন নিঃসরণে বায়ুদূষণ...