সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

রিভিউ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...

সাধ্যের মধ্যে নতুন ফোন আনল স্যামসাং

সাধ্যের মধ্যে নতুন স্মার্টফোন নিয়ে এলো স্যামসাং। এটি তিন ক্যামেরায় শক্তিশালী ব্যাটারির ফোন। মডেল এম১১। গ্যালাক্সি এম১০ টেনের উত্তরসূরি এই ফোনে রয়েছে হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। সঙ্গে থাকছে ১৫ ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট। এই ফোনে ১.৮ গিগাহার্জের অক্টা-কোর প্রসেসর ব্যবহার হলেও চিপসেটের নাম প্রকাশ করেনি দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। দামের উল্লেখ না করেই সংযুক্ত আরব আমিরশাহির স্যামসাং ওয়েবসাইটে এই ফোন সামনে এসেছে। এসএম-এম১১৫এফ মডেল নম্বরে কালো, নীল ও বেগুনি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। ডুয়াল সিমের ফোনটিতে থাকছে ৬.৪ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনে স্ন্যাপড্রাগন ৪৫০ মডেলের চিপসেট থাকতে পারে। যদিও লঞ্চের সময় চিপসেটের নাম জানায়নি স্যামসাং।৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি রম থাকছে ডিভাইসটিতে। গ্যালাক্সি এম১১ ফোনটির পিছনে তিনটি ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরায় ১৩ মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে একটি ৫ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর থাকবে। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ১৫ হাজার...

বিকাশে ভুলবশত টাকা গেলে ফেরত পাবেন যেভাবে - Maxtipsbd

বিকাশ দ্রুত সময়ে আর্থিক লেনদেন করার জন্য বিকাশ ব্যবহার করা হয়। কিন্তু অনেক সময় অসাবধানতাবশত ভুল নম্বরে টাকা চলে যায়। এ সমস্যায় পড়লে কী করবেন? বিকাশ একাউন্ট থেকে ভুলবশত কোনো নাম্বারে টাকা গেলে প্রথমে নিকটস্থ থানায় যোগাযোগ করুন। ট্রানজেকশন নাম্বার নিয়ে জিডি করুন। যত দ্রুত সম্ভব জিডি কপি নিয়ে বিকাশ অফিসে যোগাযোগ করুন এবং আপনার সমস্যা জানান। খেয়াল রাখবেন টাকা ভুল নাম্বারে গেলে সাথে সাথে প্রাপককে ফোন দেবেন না। আমাদের দেশে অন্যের টাকা ভুল করে চলে আসলে, তা ফিরিয়ে দেওয়ার মানসিকতা খুব কম লোক রাখে। তিনি টাকা উঠিয়ে ফেললে, আপনার করার কিছুই থাকবে না। তবে তিনি টাকা উঠানোর আগেই, জিডি কপি এবং মেসেজসহ যদি বিকাশ অফিসে যোগাযোগ করেন, তারা টেম্পোরারি ওই ব্যক্তির অ্যাকাউন্ট লক করে, উনার সাথে কথা বলবে। প্রাপক যদি তখন জানায় হ্যাঁ টাকা এসেছে, বিকাশ অফিস থেকেই টাকা স্থানান্তর করে দেবে। যদি তিনি নিজের টাকা দাবি করেন, তাহলে ৭ কর্মদিবসের মধ্যে তাকে অফিসে এসে অ্যাকাউন্ট ঠিক করে নিতে হবে। পরবর্তী ৬ মাসে যদি তিনি না আসেন, তাহলে প্রেরকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। পরবর্তী ৬ মাসে অ্যাকাউন্ট ঠিক না...

কেন কেএফসির ফ্রাইড চিকেন সবচেয়ে আলাদা?

কেএফসি অন্যান্য রেস্টুরেন্টের ফ্রাইড চিকেন যতই মজাদার হোক না কেন, কেএফসির ফ্রাইড চিকেনে সবসময়ই ভিন্নতা বজায় থাকে। কিন্তু কেন কেএফসির চিকেন অন্যান্য রেস্টুরেন্টের চিকেনের চাইতে আলাদা ও ভিন্ন? এর প্রধান কারণ, মুরগির মাংস প্রস্তুতে মসলার ব্যবহার। ব্যতিক্রমী ও অন্য ধাঁচের মসলার নিয়ন্ত্রিত ও সঠিক ব্যবহারের ফলে, কেএফসির ফ্রাইড চিকেনের স্বাদ সহজেই আলাদা হয়ে ওঠে। ১১টি বিশেষ মসলার ব্যবহার:   কেএফসির ফ্রাইড চিকেনের পুরনো ও ঐতিহ্যবাহী স্বাদ ঘরে বসে পেতে চাইলে, বিষয়টি খুব একটা সহজ হবে না। তবে কাছাকাছি স্বাদ তৈরি করা যেতে পারে ১১টি বিশেষ মসলার ব্যবহারে। মসলাগুলো হলো- ১. ২/৩ টেবিল চামচ লবণ। ২. ৩ টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া। ৩. ১ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া। ৪. ১/২ টেবিল চামচ বাসিল। ৫. ১ টেবিল চামচ সেলেরি সল্ট। ৬. ১ টেবিল চামচ শুকনো সরিষা। ৭. ২ টেবিল চামচ গার্লিক সল্ট। ৮. ১ টেবিল চামচ আদা গুঁড়া। ৯. ১/৩ টেবিল চামচ অরিগানো। ১০. ৪ টেবিল চামচ প্যাপরিকা। ১১. ১/২ টেবিল চামচ থাইম। চিকেন ফ্রাই করার কৌশল আছে কী? ব্যাটার তৈরি করে মুরগির মাংসে মিশিয়ে তেলে গড়িয়ে নিলে...

শাওমির নতুন রেডমি নোট ৭ প্রো বাজারে মিলছে সাধ্যের মধ্যেই - জানা জরুরি শাওমি-র নতুন স্মার্টফোন রেডমি নোট ৭ প্রো। ছবি: সংগৃহীত।

শাওমি-র নতুন স্মার্টফোন রেডমি নোট ৭ প্রো। ছবি: সংগৃহীত। স্মার্টফোন নির্মাতা শাওমি চলতি বছরের ফেব্রুয়ারিতে রেডমি নোট ৭ সিরিজ লঞ্চ করেছিল। এর দু’টি ভার্সনের মধ্যে ছিল ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। দাম যথাক্রমে ১৩ হাজার ৯৯৯ টাকা এবং ১৬ হাজার ৯৯৯ টাকা। নতুন রেডমি নোট ৭ প্রো তৃতীয় ভার্সনটিতে রয়েছে ৬ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। যার দাম ১৫ হাজার ৯৯৯ টাকা। ফ্লিপকার্ট, এমআই ডট কম এবং এমআই হাউজ স্টোরে এই ফোন পাওয়া যাবে। যা আগের তুলনায় অনেক বেশি আকর্ষণীয়। রেডমি নোট ৭ প্রো-র সঙ্গে জিয়ো ১৯৮ রিচার্জ করালে ক্যাশব্যাক অফার দেবে। এয়ারটেল নেটওয়ার্কে ১,১২০ জিবি ডেটা প্ল্যানিংয়ের সঙ্গে আনলিমিটেড ভয়েস কল করার ভাল অফার পাওয়া যাবে। নতুন রেডমি ৭ প্রো-এ থাকবে কোয়ালকম স্ন্যাপড্র্যাগন ৬৭৫ প্রসেসর। সোনি আইএমএক্স ৫৮৬ সেন্সর যুক্ত ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সঙ্গে থাকবে ৫ মেগাপিক্সেল সেন্সর ক্যামেরা। ফ্রন্টে থাকবে ১৩ মেগাপিক্সেল সেকফি শুটার। ওয়াটারড্রপ নচ মোবাইলটিতে থাকবে অ্যান্ড্রয়েড ৯ পাই এবং ব্যাটারি ব্যাকআপ ৪০০০ এমএএই...

কোন দেশে কোন স্মার্টফোন সবচেয়ে জনপ্রিয় - জানা জরুরি

বিশ্বে সবচেয়ে বেশি স্মার্টফোন বিক্রি হয় স্যামসাংয়ের। তবে সব দেশেই স্যামসাংয়ের অবস্থান এক নয়। এছাড়া অনেকদিন ধরেই তাদের নামের পাশে রয়েছে বিভিন্ন শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান। চলুন জেনে নেই কোন দেশের কোন স্মার্টফোনগুলো বেশি জনপ্রিয়- Smartphones যুক্তরাষ্ট্র : দেশীয় পণ্যেই আস্থা রাখছে যুক্তরাষ্ট্রের মানুষ। দেশটিতে স্মার্টফোন বাজারের দিক দিয়ে সেরা হচ্ছে অ্যাপল। তারপরের অবস্থানে রয়েছে স্যামসাং ও মটোরলা।  যুক্তরাজ্য : যুক্তরাজ্যেও অ্যাপলের অবস্থান শীর্ষে। অ্যাপলের পেছনে আছে স্যামসাং, হুয়াওয়ে ও অ্যালকাটেল।  কানাডা : কানাডায় খুবই জনপ্রিয় স্মার্টফোন হচ্ছে অ্যাপল। দ্বিতীয় স্থানে রয়েছে হুয়াওয়ে।  চীন : চীনের মানুষ দেশীয় পণ্যই বেশি পছন্দ করেন। তাই শীর্ষে রয়েছে চীন কোম্পানি হুয়াওয়ে। দ্বিতীয় ও তৃতীয় অবস্থান আছে ভিভো ও অপো।  রাশিয়া : রাশিয়ায় সবচেয়ে বেশি জনপ্রিয় হুয়াওয়ে। এর পরই রয়েছে স্যামসাং ও অ্যাপল।  অস্ট্রেলিয়া : অস্ট্রেলিয়ানদের মন জয় করেছে স্যামসাং। অ্যাপল ও হুয়াওয়ের অবস্থান যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়।  থাইল্যান্ড : থাইল্যান্ডে সব...

এবার বাজারে আসতেছে, টিকটকের স্মার্টফোন - Janajoruri

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় অ্যাপ টিকটকের নির্মাণ সংস্থা বাইটড্যান্স বাজারে নিয়ে আসতে চলেছে নতুন স্মার্টফোন।সোশ্যাল মিডিয়ায় রমরমিয়ে চলছে টিকটক। টিকটকের মাধ্যমে ভোক্তা ছোট দৈর্ঘ্যের ভিডিয়ো শেয়ার এবং অন্যের ভিডিয়োতে কমেন্ট করতে পারেন। ভারতে টিকটকের বাজার তুঙ্গে। ভারতে টিকটকের ভোক্তা এখন ১২০ লক্ষের বেশি হলেও, স্মার্টফোনের দুনিয়ায় জায়গা করে নেওয়া সহজ কথা নয়। তবে চিনা সংস্থা বাইটড্যান্স কোম্পানির কর্ণধার ঝাং ইয়িমিং বলেছেন, তিনি এই স্মার্টফোন নিয়ে খুবই আশাবাদী। তাঁর অনেক দিনের স্বপ্ন ছিল, এমন একটি ফোন আসবে, যার মধ্যে বাইটড্যান্স এর অ্যাপ প্রি-ইনস্টল করা থাকবে। ভারতে সেই ফোন আনলে তার মধ্যে টিকটক অ্যাপটি পুনরায় ইনস্টল করার প্রয়োজন পড়বে না। কিন্তু গত এপ্রিলে জনপ্রিয় অ্যাপটির উপর নিষেধাজ্ঞা নেমে এসেছিল এ দেশে। এক আইনজীবী গত ৩ এপ্রিল ম্যাড্রাস হাইকোর্টে টিকটক নিষিদ্ধ করার দাবি জানান। অভিযোগ করেন, অ্যাপটি সমাজের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, পর্নোগ্রাফি ও সাইবার অপরাধকে প্রশ্রয় দেয় এইধরনের অ্যাপ। সব শোনার পর হাইকোর্ট টিকটক সাময়িকভাবে নিষিদ্ধ করে দেয়। ১৮ এপ্রিল থেকে গুগল প...

১১০০ টাকায় অসাধারণ ফোন দেবে নোকিয়া

দুটি নতুন ফিচার ফোন নিয়ে এল নোকিয়া। বুধবার Nokia 105 আর Nokia 220 4G ফোন দুটি লঞ্চ করেছে HMD Global। অগাস্টে এই দুই ফোন বিক্রি শুরু করবে তারা। Nokia 105 এ থাকছে পলিকার্বোনেট বডি। তিনটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। এই ফোনে Nokia Series 30+ অপারেটিং সিস্টেম চলবে। অন্যদিকে Nokia 220 4G ফোনে থাকছে সম্পূর্ণ নতুন ডিজাইন। Nokia 220 ফোনে 4G সাপোর্ট থাকলেও Nokia 105 ফোনে থাকছে 2G সাপোর্ট। Nokia 105 এর দাম 13 ইউরো (প্রায় ১১০০ টাকা)। অগাস্ট মাসে এই ফোন বিক্রি শুরু হবে। নীল, গোলাপী আর কালো রঙে পাওয়া যাবে এই ফোন। কোন দেশে প্রথম এই ফোন লঞ্চ হবে জানা যায়নি। অন্যদিকে Nokia 220 4G এর দাম 39 ইউরো (প্রায় ৩৫০০ টাকা)। নীল ও কালো রঙে অগাস্ট মাসে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চুল পড়া কমাতে পেয়ারা পাতার জাদু

চুল পড়া নাকি স্বাভাবিক একটি ব্যাপার, এমনটাই বিশেষজ্ঞদের মত। তবে তা দিনে ১০০ টা পর্যন্ত। এর চেয়ে বেশিও হলে তা চিন্তার বিষয়। ঘন ঘন এমন চুল ওঠার ফলে চুলের গোছা পাতলা হয়ে যায়। মাথার তালুতে জায়গায় জায়গায় ফাঁকা হয়ে যেতে থাকে। অবহেলা এবং অযত্নের এমনটা হয়ে থাকে। এছাড়াও দূষণ, খাবারের সমস্যা, ঘুম কম হওয়া, দুশ্চিন্তা তো নিত্যদিনের সঙ্গী। এসব কারণেই মূলত অতিরিক্ত চুল পড়ার সমস্যা হয়ে থাকে। চুল ঝরে যাওয়া আসলে একেবারে প্রাকৃতিক একটি প্রক্রিয়া। চুল ঝরে যাবে এবং আবার নতুন চুল গজাবে, এটাই স্বাভাবিক। তবে অনেকেরই চুল খুব বেশি ঝরে যাচ্ছে। চুল পড়া কমাতে নিয়মিত চুলে তেল ব্যবহার করুন। সেই সঙ্গে ঘরোয়া একটি প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া বন্ধের পাশাপাশি চুল সুন্দর ও মসৃণ হতে সহায়তা করবে। চুল পড়া বন্ধে পেয়ারা পাতার কার্যকারিতার কথা আমরা সবাই কমবেশি জানি। এটি চুল পড়া বন্ধে খুবই কার্যকরী। তাহলে চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন পেয়ারা পাতা- যা যা লাগবে: এক মুঠো পেয়ারা পাতা, পানি এক লিটার। একটি পাত্রে পানি জ্বাল দিতে দিন। পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটে এলে এতে পেয়ারা পাতা দিয়ে দিন। পেয়ারা পাত...

প্রেমের ফাঁ’দে ফে’লে ১০০ নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

অনলাইনে নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয়ে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। একপর্যায়ে নানা ছলনায় ভুলিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ভিডিও ধারণ করতেন।  এরপর আপত্তিকর সেসব ছবি পরিবারের কাছে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করেন। এভাবে গত ৮ বছরে প্রায় শতাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়েছেন বরিশালের বেলাল হোসেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেলালকে গ্রেফতারের পর পুলিশ বলছে, চল্লিশোর্ধ্ব নারীদের টার্গেট করতেন বেলাল। বেলালের ফোনে পাওয়া গেছে ৮ হাজার আপত্তিকর ছবির সন্ধান। তার এই প্রতারণা থেকে বাদ যায়নি তার স্বজনরাও। মাস তিনেক আগে রাজধানীর যাত্রাবাড়ির এক নারীর সঙ্গে বরিশালের বেলাল হোসেনের ফেসবুকে পরিচয় হয়। বিয়ের প্রলোভনে ওই নারীর গো’পন ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। পরে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগ উপকমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে আমরা সত্যতা পেয়েছি। তার মোবাইলে এবং ইমো, ওয়াটসঅ্যাপে বিভিন্ন আপত্তিকর ছবি পেয়েছি। গত আট বছরে শতাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন। বেলাল মধ্যবয়সী নার...

আইএফআইসি ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি

আইএফআইসি ব্যাংক লিমিটেডে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেlন। প্রতিষ্ঠানের নাম: আইএফআইসি ব্যাংক লিমিটেড পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা: প্রযোজ্য নয় দক্ষতা: ব্যবস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে বেতন: ২৮,৩৭০-৩৫,৯৯০ টাকা চাকরির ধরন: অস্থায়ী প্রবেশনকাল: ০১ বছর প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ১০ জুলাই ২০২১ তারিখে ৩০ বছর কর্মস্থল: যেকোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা www.career.ificbankbd.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২১