সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...

হঠাৎ জ্বর এলে করণীয়

বেশিরভাগ সময়ে জ্বর নিজ থেকেই সেরে যায়। তাই সাধারণ জ্বর নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। তবে এই সময়ের কথা ভিন্ন। এখন সাধারণ জ্বরেও চিন্তিত হতে হচ্ছে। তবে জ্বর আসা মানেই কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হওয়া নয়। তাই বিচলিত না হয়ে নিজের যত্ন নিন।   সাধারণ জ্বর হলে ঘরোয়া যত্নেই সেরে যাবে। জেনে নিন হঠাৎ জ্বর এলে কী করবেন- সাধারণ জ্বর হলে তা কমানোর জন্য প্রথমে শরীরের তাপমাত্রা কমানোর ওষুধ প্যারাসিটামল বা এইস অথবা এন্টিহিস্টামিন জাতীয় ওষুধ কয়েকদিন খেলেই সেরে যায়। তবে ব্যাকটেরিয়াল সংক্রমণের লক্ষণ থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। জ্বর হলে প্রাথমিকভাবে স্পঞ্জিং করা উচিত। অনেক ক্ষেত্রেই পুরো শরীর ভেজা নরম কাপড় বা তোয়ালে দিয়ে একটানা কয়েকবার আলতো করে মুছে দিলে শরীরের তাপমাত্রা কমে যায় এবং খুব ভালো বোধ করে আক্রান্ত রোগী। স্পঞ্জিং এর কাজে স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করতে হবে। খুব ঠান্ডা পানি আবার ব্যবহার করা ঠিক হবে না। আর শিশুদের ক্ষেত্রে পানিতে শিশুটিকে বসিয়ে স্পঞ্জ করাই সুবিধাজনক, তাই বড় কোনো গামলা ভর্তি করে পানি নেয়া উচিৎ। স্পঞ্জিং আলো-বাতাসযুক্ত স্বাস...

ছোলা খাচ্ছেন? দুটি বিষয় মাথায় না রাখলেই ঘটবে মারাত্মক বিপদ

রমজান মাস আসলেই ছোলার চাহিদা বেড়ে যায়। রমজান মাসে ছোলা সিদ্ধ করে খাওয়া তা নিয়ে সমস্যা নয়। সমস্যা হল স্বাস্থ্যের জন্য ছোলা অনেকেই সকালে খালি পেটে কাঁচা খেয়ে থাকেন। তবে এই কাঁচা ছোলার সঙ্গে আর কী খাওয়া ঠিক কিংবা ঠিক না সে বিষয়টি অনেকেই মাথায় রাখেন না। অথচ এই বিষয়টি খেয়াল রাখা খুব জরুরি। কারণ সঠিক তথ্য না জানার জন্য অনেক সময় হিতে বিপরীত ফলাফল ভোগ করতে হতে পারে। দেখা যাবে ভালো করতে গিয়ে আপনার শরীরের জন্য তা বিপদ ডেকে আনতে পারে। তাই সঠিক তথ্য জানাটা আপনার শরীরের জন্য খুবই জরুরি। অনেকেই হিমোগ্লোবিন বৃদ্ধি ও খাদ্য পরিপাকের কথা মাথায় রেখে রাতেই ছোলা ভিজিয়ে দেন ও পরের দিন সকালে সেগুলো খান। কাঁচা ছোলা খাওয়া শরীরের জন্য খুবই ভালো, তা যেমন আপনার শরীরের রক্তের পরিমাণ বৃদ্ধি করে, তেমনি আপনাকে ফিটও রাখে। তবে প্রায় সময়ই দেখা যায় ছোলা খাওয়ার কিছুক্ষণ পরই অন্যান্য খাবার খান অনেকেই। যা বিপদ বয়ে আনতে পারে। বিশেষ করে এই সময় আপনি যদি দুটি জিনিস খান, তাহলে আপনার শরীরে অসুখের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আসলে কাঁচা ছোলা খাওয়ার পর এই দুটি জিনিস শরীরে গেলে তা আপনার শরীরের জন্য বিষক্রিয়ার সৃষ্টি করতে পারে। ...

এবার ফ্রি মিনিটের ঘোষণা করলো রবি

করোনাঅইরাসে স্পেশাল অফার দিয়েছে গ্রামীণফোন। এর ধারাবাহিকতায় গ্রাহকদেরকে ১০ কোটি মিনিট ভয়েস কল ফ্রি দেওয়ার ঘোষণা দেয় গ্রমীণফোন। এর পরপরই মাত্র দু’দিনের মাথায় রবি ১৩ কোটি মিনিট ফ্রি অফার নিয়ে হাজির হয়েছে। শুক্রবার (৮ মে) গ্রামীণফোন এক কোটি গ্রাহকের জন্যে ১০ কোটি মিনিট করে ফ্রি দেওয়ার ঘোষণা দেয়। আর রোববার (১০ মে) রবি তাদের এক কোটি ৩০ লাখ গ্রাহকের জন্যে নিয়ে আসে ১৩ কোটি মিনিট ফ্রি অফার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন থেকে জানাযায়, ফেব্রুয়ারি মাসের শেষে গ্রামীণফোনের কার্যকর সংযোগ ছিল সাত কোটি ৬৮ লাখ, আর রবি’র সংযোগ আছে চার কোটি ৯০ লাখ। এদিকে ছোট অপারেটররা অভিযোগ করেছেন, বছরের প্রথম প্রান্তিকে গ্রামীণফোন এক শতাংশ মার্কেট শেয়ার হারিয়েছে। এ সময় তাদের গ্রাহক অনেকটাই কমে গেছে। আর সেটি ফিরে পেতেই তারা প্রাইস ওয়ারের মতো কৌশল নিয়ে থাকতে পারে। ফ্রি ভয়েস কল অফারের সঙ্গে সঙ্গে রবি আবার ৫০ এমবি করে ডেটা ফ্রি দেওয়ার ঘোষণাও তাদের ভেরিফাইড ফেসবুক পেইজে দিয়েছে। তিন দিন মেয়াদের অফারটি গ্রহণ করতে গ্রাহককে ডায়াল করতে হবে *212*10# নম্বরে। অথবা রবি’র My Robi অ্যাপ থেকেও অফারটি গ্রহণ করা যাবে। ‘ঘরে থ...

কারা পাচ্ছেন সরকারের দেয়া আড়াই হাজার টাকা

করোনার কারণে সারাদেশের ক্ষতিগ্রস্ত ৫০ লাখ দরিদ্র পরিবারকে এককালীন আড়াই হাজার টাকা করে দেয়ার জন্য এক হাজার ২৫৭ কোটি টাকা বরাদ্ধ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। সোমবার (১১ মে) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের দুই শাখা থেকে এ অর্থ বরাদ্ধ করা হয়েছে। আগামী ১৪ মে এই কার্যক্রম উদ্ধোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ঈদুল ফিতরের আগ পর্যন্ত এটা বিতরণ কার্যক্রম চলবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ৫০ লাখ পরিবারকে নগদ আড়াই হাজার টাকা করে দেয়ার জন্য সোমবার মোট ১ হাজার ২৫৭ কোটি বরাদ্ধ করা হয়েছে। এ কার্যক্রমটা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেখ ভাল করা হচ্ছে। তাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুকূলে অর্থ বিভাগ এ টাকা ছাড় করেছে। অর্থ বিভাগের বাজেট-১ শাখা থেকে ছাড় করা হয়েছে ৬২৭ কোটি টাকা, আর বাজেট-৩ শাখা থেকে ছাড় করা হয়েছে ৬৩০ কোটি টাকা। এসব টাকা সুবিধাভোগীদের মোবাইল ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর জন্য সার্ভিস চার্জ বাবদ ছাড় করা হয়েছে আরও সাত কোটি টাকা। এ বিষয়ে জানতে চাইলে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমন বলেন, আজকে অর্থছাড় করা হয়েছে। আ...

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে তেজপাতা - Maxtipsbd

রান্নার স্বাদ বাড়াতে আমরা তেজপাতা ব্যবহার করি। তবে আপনি জানেন কি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতেও তেজপাতা খুবই উপকারী। এ ছাড়া তেজপাতার রয়েছে হাজারও গুণ। অতিরিক্ত শর্করাযুক্ত খাবার ডায়াবেটিস রোগীর জন্য ঝুঁকিপূর্ণ। ডায়াবেটিস কখনও পুরোপুরি ভালো হয় না। কিন্তু এ রোগ নিয়ন্ত্রণে রাখা যায়। তেজপাতার পুষ্টিগুণ- ১. তেজপাতা উপকারী কোলেস্টেরলের পরিমাণ বাড়ায়। এ ছাড়া ফাঙ্গাল ইনফেকশন কমাতে ও কাটাছেঁড়া ও ঘা সারাতেও খুবই কার্যকর। ২. রক্তে শর্করার পরিমাণ কমায়। ৩. তেজপাতা শরীর থেকে টক্সিন বের করে দেয়। ধোঁয়ার গন্ধে উত্তেজনা নিয়ন্ত্রণে আসে। ৪. হজমশক্তি বাড়ায়। ৫. তেজপাতায় রয়েছে রুটিন ও ক্যাফেক অ্যাসিড। এগুলো হার্টের স্বাস্থ্য ভালো রাখে। কীভাবে খাবেন? গরম পানিতে কয়েকটি তেজপাতা ফুটিয়ে নিন। পানি ঠাণ্ডা করে প্রতিদিন এক গ্লাস করে খেলে উপকার পাবেন। তথ্যসূত্র: জিনিউজ

করোনা ভাইরাস‌ - ১০ কোটি মিনিট ফ্রি টকটাইম দিচ্ছে গ্রামীণফোন

নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে প্রায় এক কোটি গ্রাহককে ১০ মিনিট করে ১০ কোটি মিনিট ফ্রি টকটাইম দেয়ার ঘোষণা দিয়েছে গ্রাহকসংখ্যায় দেশের সর্ববৃহৎ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। গেল এপ্রিল মাসে যেসব গ্রাহক রিচার্জ করতে পারেননি বা ব্যালেন্স নেই বললেই চলে এমন গ্রাহকদের শনাক্ত করে এসব টক-টাইম দেয়া হবে। প্রতিষ্ঠানটি বলছে, তাদের এ উদ্যোগ মূল্যবান গ্রাহকদের তাদের প্রিয়জনদের সাথে যোগাযোগে সহায়তা করবে। আজ শুক্রবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব উদ্যোগের ঘোষণা দেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান। এসময় ভিডিও কলে যুক্ত ছিলেন গ্রামীণফোনের প্রধান বিপনন কর্মকর্তা সাজ্জাদ হাসিব, প্রধান যোগাযোগ কর্মকর্তা খায়রুল বাশার প্রমুখ। জরুরি সেবাদাতা হিসেবে গ্রামীণফোন এ সঙ্কটকালীন সময়ে এর সাড়ে ৭ কোটি গ্রাহকের জন্য সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতি মিনিট কলরেট ৪৮ পয়সা করেছে। লকডাউন পরিস্থিতিতে ডাটার ব্যবহার বৃদ্ধিও মূল্যায়ন করেছে গ্রামীণফোন। যেহেতু দেশের অর্থনৈতিক কার্যক্রম, ব্যবসা-বাণিজ্য এ জরুরি সেবা চলছে ইন্টারনেট উপর ভিত্তি করে তাই মাইজিপি অ্যাপ থেকে কেনা সকল সাপ্তাহিক ড...

পুদিনা পাতায় মুক্তি মিলবে শ্বাসকষ্ট-মাথা ব্যথা-সর্দি

পুদিনা পাতা মাথা ব্যথা নেই এমন মানুষ পাওয়া মুশকিল। আর শ্বাসকষ্টও মানুষের পুরনো রোগ। সর্দি-কাশি তো আমাদের লেগেই থাকে। এ সব থেকে মুক্তি মিলতে পারে পুদিনা পাতায়। পুদিনা পাতার ঔষধিগুণ সবারই জানা। তাই পুদিনা পাতার চাটনি বা স্মুদি, যেভাবেই পারেন খাবারে পুদিনা পাতা যোগ করতে পারেন। আসুন দেখে নেয়া যাক পুদিনার কী কী গুণ আছে- শ্বাসকষ্টে উপকারী: শ্বাসকষ্ট রোগীদের জন্য পুদিনা পাতা এক আশীর্বাদ বলা চলে। পুদিনা পাতা ঠান্ডা হয়, তাই শ্বাস প্রণালি পরিষ্কার করে। তবে অতিমাত্রায় পুদিনা পাতা খাওয়া থেকে বিরত থাকতে হবে। সর্দি-কাশি থেকে রেহাই: ঠান্ডা নাক বন্ধ হলে এবং শ্বাস নিতে কষ্ট হলে পুদিনা ব্যবহার করুন। পুদিনা পাতা ঠান্ডা হয়, তাই শ্বাস প্রণালি পরিষ্কার করে। মাথা ব্যথার উপশম: পুদিনা পাতার শীতলতা মাথা ব্যথা ভালো করে দেয়। যেকোনো পুদিনা বেস তেল মাথায় লাগালে অনেকটা আরাম পাওয়া যায়। মুখের স্বাস্থ্যে উপকারী: মুখের দুর্গন্ধ? পুদিনা পাতা বা এই পাতার স্বাদের কোনো চুইংগাম চাবালে আপনার মুখের দুর্গন্ধ হ্রাস পাবে। সাথে এই মুখের দাগও পরিষ্কার করে দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। এছাড়া পুদি...

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চুল পড়া কমাতে পেয়ারা পাতার জাদু

চুল পড়া নাকি স্বাভাবিক একটি ব্যাপার, এমনটাই বিশেষজ্ঞদের মত। তবে তা দিনে ১০০ টা পর্যন্ত। এর চেয়ে বেশিও হলে তা চিন্তার বিষয়। ঘন ঘন এমন চুল ওঠার ফলে চুলের গোছা পাতলা হয়ে যায়। মাথার তালুতে জায়গায় জায়গায় ফাঁকা হয়ে যেতে থাকে। অবহেলা এবং অযত্নের এমনটা হয়ে থাকে। এছাড়াও দূষণ, খাবারের সমস্যা, ঘুম কম হওয়া, দুশ্চিন্তা তো নিত্যদিনের সঙ্গী। এসব কারণেই মূলত অতিরিক্ত চুল পড়ার সমস্যা হয়ে থাকে। চুল ঝরে যাওয়া আসলে একেবারে প্রাকৃতিক একটি প্রক্রিয়া। চুল ঝরে যাবে এবং আবার নতুন চুল গজাবে, এটাই স্বাভাবিক। তবে অনেকেরই চুল খুব বেশি ঝরে যাচ্ছে। চুল পড়া কমাতে নিয়মিত চুলে তেল ব্যবহার করুন। সেই সঙ্গে ঘরোয়া একটি প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া বন্ধের পাশাপাশি চুল সুন্দর ও মসৃণ হতে সহায়তা করবে। চুল পড়া বন্ধে পেয়ারা পাতার কার্যকারিতার কথা আমরা সবাই কমবেশি জানি। এটি চুল পড়া বন্ধে খুবই কার্যকরী। তাহলে চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন পেয়ারা পাতা- যা যা লাগবে: এক মুঠো পেয়ারা পাতা, পানি এক লিটার। একটি পাত্রে পানি জ্বাল দিতে দিন। পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটে এলে এতে পেয়ারা পাতা দিয়ে দিন। পেয়ারা পাত...

প্রেমের ফাঁ’দে ফে’লে ১০০ নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

অনলাইনে নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয়ে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। একপর্যায়ে নানা ছলনায় ভুলিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ভিডিও ধারণ করতেন।  এরপর আপত্তিকর সেসব ছবি পরিবারের কাছে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করেন। এভাবে গত ৮ বছরে প্রায় শতাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়েছেন বরিশালের বেলাল হোসেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেলালকে গ্রেফতারের পর পুলিশ বলছে, চল্লিশোর্ধ্ব নারীদের টার্গেট করতেন বেলাল। বেলালের ফোনে পাওয়া গেছে ৮ হাজার আপত্তিকর ছবির সন্ধান। তার এই প্রতারণা থেকে বাদ যায়নি তার স্বজনরাও। মাস তিনেক আগে রাজধানীর যাত্রাবাড়ির এক নারীর সঙ্গে বরিশালের বেলাল হোসেনের ফেসবুকে পরিচয় হয়। বিয়ের প্রলোভনে ওই নারীর গো’পন ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। পরে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগ উপকমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে আমরা সত্যতা পেয়েছি। তার মোবাইলে এবং ইমো, ওয়াটসঅ্যাপে বিভিন্ন আপত্তিকর ছবি পেয়েছি। গত আট বছরে শতাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন। বেলাল মধ্যবয়সী নার...

আইএফআইসি ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি

আইএফআইসি ব্যাংক লিমিটেডে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেlন। প্রতিষ্ঠানের নাম: আইএফআইসি ব্যাংক লিমিটেড পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা: প্রযোজ্য নয় দক্ষতা: ব্যবস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে বেতন: ২৮,৩৭০-৩৫,৯৯০ টাকা চাকরির ধরন: অস্থায়ী প্রবেশনকাল: ০১ বছর প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ১০ জুলাই ২০২১ তারিখে ৩০ বছর কর্মস্থল: যেকোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা www.career.ificbankbd.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২১