সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...

একদিনে আরও ২৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৫৯৭ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ২৬ জনের। এদিন নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো এক হাজার ৭১৯ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৫ লাখ ৬০ হাজার ৮৮৬ জন করোনা রোগী। এদিকে গতকাল আক্রান্ত হয়েছিল ১ হাজার ৭৭৩ জন। মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১৯টি ল্যাবে ২০ হাজার ৭৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ২০ হাজার ৯৩৬টি। এ পর্যন্ত দেশে মোট ৪৩ লাখ তিন হাজার ৯৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৩৫২ জন। এ নিয়ে দেশে মোট পাঁচ লাখ ১৪ হাজার ৪৭৯ জন করোনা থেকে সুস্থ হলো। দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

কোরআন আবমাননার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

রাজধানীর কুড়িলে ভারতে কোরআন অবমাননার প্রতিবাদে বিশাল এক বিক্ষোভ মিছিল বের হয়। আজ মঙ্গলবার (১৬ মার্চ) প্রগতি সরণির বসুন্ধরা গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কুড়িল বিশ্বরোড এলাকায় গিয়ে শেষ হয়। সূত্রে জানা যায়, বিশ্বরোড এলাকায় সেখানে তারা সংক্ষিপ্ত একটি সমাবেশ করেন। ভারতের সুপ্রিমকোর্টে পবিত্র কোরআন শরিফ সংশোধনের দাবিতে মামলা দায়েরকারী ওয়াসিম রিজভিকে গ্রেফতারের দাবি জানান তারা। তার ছবি পদদলিত করার পাশাপাশি পোস্টারে আগুন দিয়ে বিক্ষোভ প্রদর্শনের ঘটনাও ঘটেছে। বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানদের মতো বাংলাদেশেও এ নিয়ে বিক্ষোভ চলছে। ভারতের উত্তরপ্রদেশ শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান রিজভির অভিযোগ, কোরআন শরিফের ২৬টি আয়াতে নাকি সন্ত্রাসবাদকে উৎসাহিত করা হয়েছে। তাই সেগুলোকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। ওয়াসিম রিজভির ওই আবেদন বাতিল করার দাবি জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ডের মহাসচিব মাওলানা মাহমুদ দরিয়াবাদী। তিনি বলেন,‘বিগত ১৪০০ বছর ধরে পবিত্র কোরআন শরিফ অবিকৃত অবস্থায় রয়েছে। এই ঐশী গ্রন্থের একটি শব্দও পরিবর্তন করার অপচেষ্টা কেউ করেনি। কোরআন শরিফের কোনো আয়াতেই সহিংসতাক...

ইসলাম ছেড়ে সনাতন ধর্ম গ্রহন করলেন কন্ঠশিল্পী শাকিলা জাফর

ইসলাম ত্যাগ করে সনাতন ধর্ম গ‌্রহন করেছেন বাংলাদেশের জনপ‌্রিয় কন্ঠশিল্পী শাকিলা জাফর । সনাতন ধর্ম গ‌্রহন করার পরে শাকিলা জাফরের নতুন নাম “শাকিলা শর্মা”। মুম্বাইবাসী রবি শর্মাকে বিয়ে করেই তিনি ধর্ম পরিবর্তনের এই সিদ্ধান্ত নেন । রবি শর্মা পেশায় তড়িৎ প্রকৌশলী হলেও তার বড় পরিচয় তিনি একজন কবি । সবাই শাকিলা দিদির জন্য ভগবানের কাছে প‌্রার্থনা করুন । জয় সনাতন , জয় হিন্দু । স্কিন সটে দেখুন, জাগো হিন্দু নামে একটি পেইজ থেকে নিউজ টি সংরহ করা হইয়েছে, ইসলাম ত্যাগ করে সনাতন ধর্ম গ‌্রহন করায় হিন্ধুরা অনেক খুশি হয়েছে বোঝা গেল। এদের বয়কট করুন, নাস্তিকদের তবে এই নিউজ টা সত্তিকিনা আমাদের জানা নেই। জাস্ট হিন্ধুদের পেইজের পোষ্ট টি হুবাহু তুলে ধরা হল, হতে পারে হিন্ধুরা উক্সানী ডেওয়াড় জন্য এমন পোপাকান্ডা ছরাতে পারে

মাত্র সাত দিনে চুল লম্বা ঘন এবং কালো করার উপায়

চুল লম্বা (long hair) হয় না! আজকাল অনেকেরই এটাই অভিযোগ। অবশ্য আধুনিক জীবন যাত্রায় এত দূষণ, স্ট্রেস আর পুষ্টির অভাবের মাঝে এটাই তো স্বাভাবিক। চুল সুন্দর রাখতে হলে ভালো মত ঘুমাতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, দুশ্চিন্তা মুক্ত জীবন যাপন করতে হবে, চুল (hair) পরিষ্কার রাখতে হবে ইত্যাদি আমরা সবাই জানি। কিন্তু চুল লম্বা (long hair) করতে হলে কী করতে হবে? হ্যাঁ, আপনি চাইলে আপনার চুলের বৃদ্ধি ত্বরান্বিত করতে পারেন কিছু বিশেষ কৌশলে। জেনে নিন দ্রুততম পদ্ধতিতে চুল লম্বা (long hair) করার ৩টি অব্যর্থ কৌশল। নিয়মিত মাথার ত্বক ম্যাসাজ করুন নানী-দাদীরা বলতেন না যে তেল দিলে চুল (hair) লম্বা হয়? আসলে কিন্তু তেলে চুল লম্বা (long hair) হয় না, চুল (hair) লম্বা হয় তেল দেয়ার সময় মাথায় যে ম্যাসাজ করা পড়ে, ঠিক সেই কারণে। চুলের গোঁড়ায় ম্যাসাজ করলে এতে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে, ফলে চুলের ফলিকল গুলো উদ্দীপিত হয়, চুল পড়া বন্ধ হয় এবং চুলের বৃদ্ধি ত্বরান্বিত হয়।  সপ্তাহে কমপক্ষে দুদিন তেল দিয়ে ভালো করে চুলের (hair) গোঁড়ায় ম্যাসাজ করুন। তারপর শ্যাম্পু করে ফেলুন। বাড়তি সুবিধা হিসাবে তেলের কারণে চুলে ডিপ কন্ডিশনি...

তরকারীতে ঝাল বেশী হয়ে গেলে কমাবার উপায় জেনে নিন

অনেক শখ করে খাবার রান্না (coock) করছেন, কিন্তু ঝাল বেশি হয়ে গেল! এখন কী করা? দুশ্চিন্তার কোন কারণ নেই, খাবার থেকে বাড়তি ঝাল কমিয়ে ফেলার জন্য আছে দারুণ কিছু উপায়। ঝোল হোক, ভুনা হোক, স্যুপ হোক ভাজাপোড়া বা চাইনিজ খাবার; সব ধরণের খাবার থেকেই ঝাল কমিয়ে ফেলার জন্য জেনে নিন দারুণ কিছু টিপস। ১. খাবারটি যদি স্যুপ বা ঝোল জাতীয় কিছু হয়ে থাকে, তবে এতে যোগ করুন আরও পানি এবং কয়েক টুকরো আলু (potato)। এই আলু (potato)পরে তুলে ফেলেও দিতে পারেন, আবার খেতেও পারেন। ঝাল অনেকটাই কমে আসবে। ২. যদি ফ্রাইড রাইস (rice) বা ন্যুডুলস জাতীয় কোন খাবার হয়ে থাকে, তাহলে আরও রাইস (rice) বা নুডুলস সিদ্ধ করে এতে যোগ করুন। মাংস বা সবজিও যোগ করতে পারেন। ঝাল কমে আসবে। ৩. দুধ বা টক দই ঝাল কমানোর জন্য দারুণ উপাদান। ঝোল বা ভুনার তরকারিতে দুধ বা টক দই যোগ করুন, ১৫ থেকে ২০ মিনিট দমে রাখুন। ঝাল একদম কমে আসবে। ৪. কোন কিছু মেরিনেট করেছিলেন ভাজবেন বলে, এখন সেটায় ঝাল বেশি মনে হচ্ছে! জিনিসটা স্রেফ পানিতে ধুয়ে ফেলুন। মশলা যা ভেতরে যাওয়ার চলে গেছে, পানিতে ডুবালে ঝাল কমে আসবে। আবার যাতে (ব্যাটার) ডুবিয়ে ভাজবেন, সেটায় ঝাল কম দিন। ব্যালেন্স ...

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে এবার যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

দেশে ফের করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি পুনর্বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (১৫ মার্চ) দুপুরে সচিবালয়ে এক বৈঠক শেষে এ কথা জানান তিনি। করোনা সংক্রমণ মোকাবিলায় সরকার আবারও কঠোর অবস্থানে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, জেলা পর্যায়ে চিঠি দিয়েছি। মাস্ক না পরলে জরিমানা করাসহ বেশ কিছু দিকনির্দেশনা দেয়া হয়েছে। প্রায় দুই মাস পর করোনা সংক্রমণ হাজারের ঘরে ওঠে। এরপর টানা প্রায় চার দিন দেশে শনাক্তের সংখ্যা হাজারের বেশি হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। তাই সরকারও মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কঠোর অবস্থানে যাচ্ছে। গত বছরের ৮ মার্চ দেশে করোনা শনাক্তের খবর জানানোর পর ১৭ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় শিক্ষাপ্রতিষ্ঠান। গত ২৭ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, স্কুল-কলেজ ৩০ মার্চ খুলে দেয়া হবে। তবে সংক্রমণ বেড়ে গেলে বিকল্প চিন্তা করার কথা বলেছিলেন তিনি। এবার স্বাস্থ্যমন্ত্রী স্কুল-কলেজ খুললে করোনা সংক্রমণ বাড়বে এমন শ.ঙ্কা প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেহেতু সংক্রমণ বাড়ছে, তাই শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি পুনর্ব...

সুড়ঙ্গ সড়কে পাল্টে যাবে সমুদ্রসৈকতের চেহারা

সুড়ঙ্গের আদলে ১২ ফুট উচ্চতায় সৈকতের তীর ঘেঁষে তৈরি হবে ১২ কিলোমিটারের দৃষ্টিনন্দন সড়ক। সুড়ঙ্গের ভেতরে থাকবে শপিংমল, উন্নতমানের রেস্তোরাঁ, কফিশপ, মালামাল রাখার লকার, ওয়াশরুম, চেয়ারে বসে কাচের জানালা নিয়ে সমুদ্র দেখাসহ বিনোদনের আধুনিক সব সুযোগ-সুবিধা।  সড়কের পশ্চিম পাশে বা সমুদ্রের দিকে থাকবে বাইসাইকেল ও পায়ে হাঁটার পৃথক রাস্তা। থাকবে সমুদ্রতলের প্রাণিজগতের রহস্য দেখার অ্যাকুয়ারিয়াম, সড়কের মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকবে দৃষ্টিনন্দন ভাস্কর্য। থাকবে বিনোদন পার্ক, সাংস্কৃতিক ঐতিহ্য লালনের মুক্তমঞ্চ, বিদেশি পর্যটকদের অবকাশযাপনে পৃথক ব্যবস্থা। দিনের চেয়ে রাতের আলোঝলমল সড়কটি পর্যটকদের বিমোহিত করবে। সড়কটি যদি বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সৈকতের কলাতলী থেকে নাজিরারটেক পর্যন্ত ১২ কিলোমিটার বালুচরে বসিয়ে দেওয়া হয়, তাহলে কেমন দেখাবে? দীর্ঘদিন ধরে যাঁরা ঘিঞ্জি সৈকতের বালুচরে ঝুপড়ি দোকানপাট, ময়লা-আবর্জনা আর অব্যবস্থাপনা দেখে হতাশ, তাঁদের জন্য সুড়ঙ্গ সড়ক খুশির সংবাদ হতে পারে।  সৈকত থেকে অস্থায়ী সব ঝুপড়ি দোকানপাট উচ্ছেদ করে সে জায়গায় এ রকম একটি দৃষ্টিনন্দন সড়ক তৈরি হলে পর্যটনের সম্ভাবনা যেমন খুলে যাবে, ...

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চুল পড়া কমাতে পেয়ারা পাতার জাদু

চুল পড়া নাকি স্বাভাবিক একটি ব্যাপার, এমনটাই বিশেষজ্ঞদের মত। তবে তা দিনে ১০০ টা পর্যন্ত। এর চেয়ে বেশিও হলে তা চিন্তার বিষয়। ঘন ঘন এমন চুল ওঠার ফলে চুলের গোছা পাতলা হয়ে যায়। মাথার তালুতে জায়গায় জায়গায় ফাঁকা হয়ে যেতে থাকে। অবহেলা এবং অযত্নের এমনটা হয়ে থাকে। এছাড়াও দূষণ, খাবারের সমস্যা, ঘুম কম হওয়া, দুশ্চিন্তা তো নিত্যদিনের সঙ্গী। এসব কারণেই মূলত অতিরিক্ত চুল পড়ার সমস্যা হয়ে থাকে। চুল ঝরে যাওয়া আসলে একেবারে প্রাকৃতিক একটি প্রক্রিয়া। চুল ঝরে যাবে এবং আবার নতুন চুল গজাবে, এটাই স্বাভাবিক। তবে অনেকেরই চুল খুব বেশি ঝরে যাচ্ছে। চুল পড়া কমাতে নিয়মিত চুলে তেল ব্যবহার করুন। সেই সঙ্গে ঘরোয়া একটি প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া বন্ধের পাশাপাশি চুল সুন্দর ও মসৃণ হতে সহায়তা করবে। চুল পড়া বন্ধে পেয়ারা পাতার কার্যকারিতার কথা আমরা সবাই কমবেশি জানি। এটি চুল পড়া বন্ধে খুবই কার্যকরী। তাহলে চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন পেয়ারা পাতা- যা যা লাগবে: এক মুঠো পেয়ারা পাতা, পানি এক লিটার। একটি পাত্রে পানি জ্বাল দিতে দিন। পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটে এলে এতে পেয়ারা পাতা দিয়ে দিন। পেয়ারা পাত...

প্রেমের ফাঁ’দে ফে’লে ১০০ নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

অনলাইনে নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয়ে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। একপর্যায়ে নানা ছলনায় ভুলিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ভিডিও ধারণ করতেন।  এরপর আপত্তিকর সেসব ছবি পরিবারের কাছে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করেন। এভাবে গত ৮ বছরে প্রায় শতাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়েছেন বরিশালের বেলাল হোসেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেলালকে গ্রেফতারের পর পুলিশ বলছে, চল্লিশোর্ধ্ব নারীদের টার্গেট করতেন বেলাল। বেলালের ফোনে পাওয়া গেছে ৮ হাজার আপত্তিকর ছবির সন্ধান। তার এই প্রতারণা থেকে বাদ যায়নি তার স্বজনরাও। মাস তিনেক আগে রাজধানীর যাত্রাবাড়ির এক নারীর সঙ্গে বরিশালের বেলাল হোসেনের ফেসবুকে পরিচয় হয়। বিয়ের প্রলোভনে ওই নারীর গো’পন ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। পরে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগ উপকমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে আমরা সত্যতা পেয়েছি। তার মোবাইলে এবং ইমো, ওয়াটসঅ্যাপে বিভিন্ন আপত্তিকর ছবি পেয়েছি। গত আট বছরে শতাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন। বেলাল মধ্যবয়সী নার...

আইএফআইসি ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি

আইএফআইসি ব্যাংক লিমিটেডে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেlন। প্রতিষ্ঠানের নাম: আইএফআইসি ব্যাংক লিমিটেড পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা: প্রযোজ্য নয় দক্ষতা: ব্যবস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে বেতন: ২৮,৩৭০-৩৫,৯৯০ টাকা চাকরির ধরন: অস্থায়ী প্রবেশনকাল: ০১ বছর প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ১০ জুলাই ২০২১ তারিখে ৩০ বছর কর্মস্থল: যেকোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা www.career.ificbankbd.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২১