দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
দুটি নতুন ফিচার ফোন নিয়ে এল নোকিয়া। বুধবার Nokia 105 আর Nokia 220 4G ফোন দুটি লঞ্চ করেছে HMD Global।
অগাস্টে এই দুই ফোন বিক্রি শুরু করবে তারা। Nokia 105 এ থাকছে পলিকার্বোনেট বডি। তিনটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। এই ফোনে Nokia Series 30+ অপারেটিং সিস্টেম চলবে। অন্যদিকে Nokia 220 4G ফোনে থাকছে সম্পূর্ণ নতুন ডিজাইন।
Nokia 220 ফোনে 4G সাপোর্ট থাকলেও Nokia 105 ফোনে থাকছে 2G সাপোর্ট।
Nokia 105 এর দাম 13 ইউরো (প্রায় ১১০০ টাকা)। অগাস্ট মাসে এই ফোন বিক্রি শুরু হবে। নীল, গোলাপী আর কালো রঙে পাওয়া যাবে এই ফোন।
কোন দেশে প্রথম এই ফোন লঞ্চ হবে জানা যায়নি।
অন্যদিকে Nokia 220 4G এর দাম 39 ইউরো (প্রায় ৩৫০০ টাকা)। নীল ও কালো রঙে অগাস্ট মাসে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন