সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...

সুখী হওয়ার নিশ্চিত কয়েকটি উপায়



সুখী হওয়ার বিষয়টি কোনো অলিক বা অবাস্তব বিষয় নয়। এর পেছনে কাজ করে নির্দিষ্ট কিছু যুক্তি। ২০১৩ সালে ১৮০ মিলিয়ন মানুষের মাঝে এক গবেষণায় দেখা গেছে, ১৩ শতাংশ মানুষ তাদের সুখী বলে মনে করে। এ লেখায় রয়েছে বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে সুখী হওয়ার উপায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফোর্বস। ১. মনে রাখুন আপনার সুখের মূল সূত্র প্রত্যেকে নিজেই নিজের সুখের বিষয়টি নির্ধারণের জন্য দায়িত্বপ্রাপ্ত। এক্ষেত্রে কোনো বিষয় যদি সুখ নষ্ট করে তাহলে তা ত্যাগ করাই শ্রেয়। যেমন কাজের চাপ যদি বেশি হয় তাহলে সে কাজের দায়িত্ব ছেড়ে দেওয়াই উচিত। ২. নিয়ন্ত্রণের অযোগ্য বিষয়কে নিয়ন্ত্রণের চেষ্টা এমন কোনো বিষয় রয়েছে কি, যা আপনি নিয়ন্ত্রণের চেষ্টা করেন, কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেন না? এমন বিষয় থাকলে তার নিয়ন্ত্রণ চেষ্টা বাদ দিন। ৩. অন্যদের সঙ্গে তুলনা নয় অন্যরা আপনার মতো নয়, আপনিও অন্যদের মতো নন। আপনার চাহিদা, মানসিক অবস্থা, সামাজিক শিক্ষা সবই অন্যদের থেকে পৃথক। আর তাই অন্যদের সঙ্গে আপনার তুলনা করা নিরর্থক। ৪. নিজেকে পুরস্কার দিন কঠোর পরিশ্রম করার প্রয়োজন রয়েছে। কিন্তু তার মানে এটা নয় যে, পরিশ্রমের পর একদণ্ড বিশ্রাম করবেন না। এক্ষেত্রে নিজেকে ভালো খাবার কিংবা উপহার দিয়ে পুরস্কৃত করুন। ৫. শারীরিক অনুশীলন করুন ব্যায়াম বা শারীরিক অনুশীলন সুস্বাস্থের জন্য প্রয়োজনীয়। আর সুস্থ দেহ মানে সুস্থ মন। তাই শারীরিক অনুশীলন করুন নিয়মি। ৬. পরনিন্দা বাদ দিন অন্য মানুষের নিন্দা করা হলে তাতে প্রাথমিকভাবে মনের ওপর তেমন প্রভাব নাও পড়তে পারে। কিন্তু পরবর্তীতে তা মানুষের মনে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। ৭. বিচক্ষণতার সঙ্গে যুদ্ধক্ষেত্র ঠিক করুন বুদ্ধিমান মানুষেরা সবখানেই যুদ্ধ করতে যান না। এক্ষেত্রে প্রয়োজনীয় স্থানটি বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এটি আপনার মানসিক শান্তিও বাড়াবে। ৮. নিজের সঙ্গে সৎ থাকুন নিজের মনে যে আচরণ বা কাজকে অসৎ বলে মনে হয়, তা বাদ দিন। অন্যথায় এ কাজগুলোই পরবর্তীতে আপনার মনোকষ্টের কারণ হবে। ৯. পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের ক্ষেত্রে আপনি যতই চাপে থাকুন না কেন, টেবিলটি অপরিষ্কার করে রাখার কোনো মানে হয় না। অনুরূপভাবে মানসিক শান্তির জন্য সব ক্ষেত্রেই পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার মূল্য অপরিসীম। ১০. অন্যকে সহায়তা করুন নিঃস্বার্থে অন্যকে সহায়তা করা আপনার মানসিক শান্তি বাড়িয়ে দেবে। এটি আদতে দীর্ঘমেয়াদে আপনাকে সুখী করে তুলবে। ১১. কোনো বিষয়ে অত্যন্ত মনোযোগী হোন নির্দিষ্ট একটি বিষয়ে যদি আপনি অত্যন্ত মনোযোগী হন তাহলে অন্য সব বিষয়গুলোর চিন্তা মাথা থেকে দূর হয়ে যাবে। ইউনিভার্সিটি অফ শিকাগোর এক গবেষণায় দেখা গেছে, কোনো বিষয়ে এভাবে মনোযোগী হওয়া আপনার মানসিকতায় প্রভাব ফেলবে, যা সুখের দিকে নিয়ে যাবে আপনাকে। ১২. বেশি করে হাসুন হাসি মানুষের সুখ বৃদ্ধি করে। সুস্থ রাখতেও সহায়ক এটি। তাই বেশি করে হাসুন এবং সুখী হোন। ১৩. নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন অন্যের বিষয়ে যারা সারাক্ষণ অভিযোগ করে তাদের এড়িয়ে চলুন। এছাড়া যে কোনো নেতিবাচক মানসিকতার ব্যক্তিই আপনার সুখের জন্য ক্ষতিকর। ১৪. নিজেই হাসুন অন্য কেউ আপনার হাসির কারণ হলে তারপর যে হাসতে হবে এমন কোনো কথা নেই। নিজের কারণেও হাসি দেওয়া যায়। এটি যে কোনো গুরুগম্ভীর পরিস্থিতি সামলাতে কার্যকর। আর এ হাসি আপনার সুখও বাড়িয়ে দেবে। ১৫. কৃতজ্ঞ হোন সবকিছুর জন্যই কৃতজ্ঞ হোন। কোনো কাজের জন্য অন্যদের কৃতজ্ঞতা জানান। এটি আপনার মনের সুখ অনেক বাড়াবে। ১৬. আশাবাদী হোন আশা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটি যেমন মানুষের বেঁচে থাকার অবলম্বন তেমন এটি সুখের জন্যও প্রয়োজনীয়। তাই আশা ত্যাগ করা যাবে না কোনোক্রমেই। আর এ আশাই আপনাকে সুখী রাখবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চুল পড়া কমাতে পেয়ারা পাতার জাদু

চুল পড়া নাকি স্বাভাবিক একটি ব্যাপার, এমনটাই বিশেষজ্ঞদের মত। তবে তা দিনে ১০০ টা পর্যন্ত। এর চেয়ে বেশিও হলে তা চিন্তার বিষয়। ঘন ঘন এমন চুল ওঠার ফলে চুলের গোছা পাতলা হয়ে যায়। মাথার তালুতে জায়গায় জায়গায় ফাঁকা হয়ে যেতে থাকে। অবহেলা এবং অযত্নের এমনটা হয়ে থাকে। এছাড়াও দূষণ, খাবারের সমস্যা, ঘুম কম হওয়া, দুশ্চিন্তা তো নিত্যদিনের সঙ্গী। এসব কারণেই মূলত অতিরিক্ত চুল পড়ার সমস্যা হয়ে থাকে। চুল ঝরে যাওয়া আসলে একেবারে প্রাকৃতিক একটি প্রক্রিয়া। চুল ঝরে যাবে এবং আবার নতুন চুল গজাবে, এটাই স্বাভাবিক। তবে অনেকেরই চুল খুব বেশি ঝরে যাচ্ছে। চুল পড়া কমাতে নিয়মিত চুলে তেল ব্যবহার করুন। সেই সঙ্গে ঘরোয়া একটি প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া বন্ধের পাশাপাশি চুল সুন্দর ও মসৃণ হতে সহায়তা করবে। চুল পড়া বন্ধে পেয়ারা পাতার কার্যকারিতার কথা আমরা সবাই কমবেশি জানি। এটি চুল পড়া বন্ধে খুবই কার্যকরী। তাহলে চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন পেয়ারা পাতা- যা যা লাগবে: এক মুঠো পেয়ারা পাতা, পানি এক লিটার। একটি পাত্রে পানি জ্বাল দিতে দিন। পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটে এলে এতে পেয়ারা পাতা দিয়ে দিন। পেয়ারা পাত...

প্রেমের ফাঁ’দে ফে’লে ১০০ নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

অনলাইনে নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয়ে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। একপর্যায়ে নানা ছলনায় ভুলিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ভিডিও ধারণ করতেন।  এরপর আপত্তিকর সেসব ছবি পরিবারের কাছে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করেন। এভাবে গত ৮ বছরে প্রায় শতাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়েছেন বরিশালের বেলাল হোসেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেলালকে গ্রেফতারের পর পুলিশ বলছে, চল্লিশোর্ধ্ব নারীদের টার্গেট করতেন বেলাল। বেলালের ফোনে পাওয়া গেছে ৮ হাজার আপত্তিকর ছবির সন্ধান। তার এই প্রতারণা থেকে বাদ যায়নি তার স্বজনরাও। মাস তিনেক আগে রাজধানীর যাত্রাবাড়ির এক নারীর সঙ্গে বরিশালের বেলাল হোসেনের ফেসবুকে পরিচয় হয়। বিয়ের প্রলোভনে ওই নারীর গো’পন ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। পরে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগ উপকমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে আমরা সত্যতা পেয়েছি। তার মোবাইলে এবং ইমো, ওয়াটসঅ্যাপে বিভিন্ন আপত্তিকর ছবি পেয়েছি। গত আট বছরে শতাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন। বেলাল মধ্যবয়সী নার...

আইএফআইসি ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি

আইএফআইসি ব্যাংক লিমিটেডে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেlন। প্রতিষ্ঠানের নাম: আইএফআইসি ব্যাংক লিমিটেড পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা: প্রযোজ্য নয় দক্ষতা: ব্যবস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে বেতন: ২৮,৩৭০-৩৫,৯৯০ টাকা চাকরির ধরন: অস্থায়ী প্রবেশনকাল: ০১ বছর প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ১০ জুলাই ২০২১ তারিখে ৩০ বছর কর্মস্থল: যেকোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা www.career.ificbankbd.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২১