সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...

মানবদেহে নতুন অঙ্গের সন্ধান! - জানা জরুরি



মানুষের ত্বকের নিচে থাকা নতুন এক অঙ্গ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। অনেকটা জালের মতো দেখতে এই অঙ্গের মাধ্যমে আমরা ব্যথা অনুভব করতে পারি। এই অঙ্গের মাঝে চুলের মতো অংশও আছে যা গরম অনুভবে ভূমিকা রাখে। গবেষকরা সব সময় ধারণা করে আসছেন যে, মানুষের ত্বকে থাকা নার্ভ ফাইবারগুলো খোঁচা খাওয়া বা ব্যথা লাগার অনুভূতি দেয়। তবে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের একদল গবেষক নতুন এক তথ্য জানালেন এখন। গবেষকরা মানুষের ত্বকের নিচে থাকা জালের মতো নতুন অঙ্গ আবিষ্কার করেছেন। একে বলা হচ্ছে নসিসেপটিক গ্লিও-নিউরাল কমপ্লেক্স। গ্লিয়াল কোষ দিয়ে চুলের মতো অংশের সমন্বয়ে এই অঙ্গ তৈরি। গবেষকরা ইঁদুরের উপর গবেষণায় দেখেছেন, এই অঙ্গের গ্লিয়াল কোষগুলো ব্লক করার পর ইঁদুরগুলোর শরীরে ব্যথার অনুভূতি কমে যাচ্ছে। গবেষকরা বলছেন, নতুন এই আবিষ্কার ও গবেষণা মানুষের শরীরে ক্রনিক ব্যথার কারণ জানতে সহায়তা করবে। এই গবেষণার প্রধান গবেষক প্রফেসর প্যাট্রিক আরনফোরস বলেন, ‘এই আবিষ্কারের ফলে মানবদেহে ব্যথা ও সে ধরনের অনুভূতি নিয়ে ধারণা অনেকটাই পাল্টে গেছে। এই গবেষণা ক্রনিক ব্যথার বিষয়ে বিস্তারিত জানতে সহায়তা করবে আমাদের।’ বৃটিশ পেইন সোসাইটির এক হিসেবে জানা গেছে, ২০১৬ সালে বৃটেনে ক্রনিক ব্যথায় (তিন মাস বা তার চেয়ে বেশি সময় থাকা ব্যথা) আক্রান্ত হয়েছেন ২৮ মিলিয়ন বয়স্ক মানুষ। আর গত বছর সেন্টার অব ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের এক রিপোর্টে জানা গেছে, আমেরিকায় প্রায় ৫০ মিলিয়ন বয়স্ক মানুষ ক্রনিক ব্যথায় আক্রান্ত। আরেক গবেষণায় জানা গেছে, বৃটেনে ব্যাক পেইনের কারণে ৪০ শতাংশ মানুষ অফিস থেকে ছুটি নিতে বাধ্য হন। এতে করে সে দেশের অর্থনীতি প্রতি বছর ১০ বিলিয়ন পাউন্ড ক্ষতিগ্রস্ত হয়। অন্য জরিপে দেখা গেছে, ক্রনিক ব্যথার কারণে কর্মস্থলে ছুটি নেয়ার ফলে আমেরিকা প্রতিবছর ৬৩৫ বিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা ক্যানসার, হৃদরোগ বা ডায়াবেটিসের চেয়ে বেশি। তাই ক্রনিক ব্যথা নিয়ে গবেষকরা শিগগিরই স্বস্তিদায়ক সমাধান দিতে পারবেন সে আশা করতে পারি আমরা। তথ্যসূত্র : ডেইলি মেইল

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চুল পড়া কমাতে পেয়ারা পাতার জাদু

চুল পড়া নাকি স্বাভাবিক একটি ব্যাপার, এমনটাই বিশেষজ্ঞদের মত। তবে তা দিনে ১০০ টা পর্যন্ত। এর চেয়ে বেশিও হলে তা চিন্তার বিষয়। ঘন ঘন এমন চুল ওঠার ফলে চুলের গোছা পাতলা হয়ে যায়। মাথার তালুতে জায়গায় জায়গায় ফাঁকা হয়ে যেতে থাকে। অবহেলা এবং অযত্নের এমনটা হয়ে থাকে। এছাড়াও দূষণ, খাবারের সমস্যা, ঘুম কম হওয়া, দুশ্চিন্তা তো নিত্যদিনের সঙ্গী। এসব কারণেই মূলত অতিরিক্ত চুল পড়ার সমস্যা হয়ে থাকে। চুল ঝরে যাওয়া আসলে একেবারে প্রাকৃতিক একটি প্রক্রিয়া। চুল ঝরে যাবে এবং আবার নতুন চুল গজাবে, এটাই স্বাভাবিক। তবে অনেকেরই চুল খুব বেশি ঝরে যাচ্ছে। চুল পড়া কমাতে নিয়মিত চুলে তেল ব্যবহার করুন। সেই সঙ্গে ঘরোয়া একটি প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া বন্ধের পাশাপাশি চুল সুন্দর ও মসৃণ হতে সহায়তা করবে। চুল পড়া বন্ধে পেয়ারা পাতার কার্যকারিতার কথা আমরা সবাই কমবেশি জানি। এটি চুল পড়া বন্ধে খুবই কার্যকরী। তাহলে চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন পেয়ারা পাতা- যা যা লাগবে: এক মুঠো পেয়ারা পাতা, পানি এক লিটার। একটি পাত্রে পানি জ্বাল দিতে দিন। পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটে এলে এতে পেয়ারা পাতা দিয়ে দিন। পেয়ারা পাত...

প্রেমের ফাঁ’দে ফে’লে ১০০ নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

অনলাইনে নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয়ে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। একপর্যায়ে নানা ছলনায় ভুলিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ভিডিও ধারণ করতেন।  এরপর আপত্তিকর সেসব ছবি পরিবারের কাছে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করেন। এভাবে গত ৮ বছরে প্রায় শতাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়েছেন বরিশালের বেলাল হোসেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেলালকে গ্রেফতারের পর পুলিশ বলছে, চল্লিশোর্ধ্ব নারীদের টার্গেট করতেন বেলাল। বেলালের ফোনে পাওয়া গেছে ৮ হাজার আপত্তিকর ছবির সন্ধান। তার এই প্রতারণা থেকে বাদ যায়নি তার স্বজনরাও। মাস তিনেক আগে রাজধানীর যাত্রাবাড়ির এক নারীর সঙ্গে বরিশালের বেলাল হোসেনের ফেসবুকে পরিচয় হয়। বিয়ের প্রলোভনে ওই নারীর গো’পন ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। পরে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগ উপকমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে আমরা সত্যতা পেয়েছি। তার মোবাইলে এবং ইমো, ওয়াটসঅ্যাপে বিভিন্ন আপত্তিকর ছবি পেয়েছি। গত আট বছরে শতাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন। বেলাল মধ্যবয়সী নার...

আইএফআইসি ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি

আইএফআইসি ব্যাংক লিমিটেডে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেlন। প্রতিষ্ঠানের নাম: আইএফআইসি ব্যাংক লিমিটেড পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা: প্রযোজ্য নয় দক্ষতা: ব্যবস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে বেতন: ২৮,৩৭০-৩৫,৯৯০ টাকা চাকরির ধরন: অস্থায়ী প্রবেশনকাল: ০১ বছর প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ১০ জুলাই ২০২১ তারিখে ৩০ বছর কর্মস্থল: যেকোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা www.career.ificbankbd.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২১