সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...

ব্রণ কমানোর ঘরোয়া উপায়



ব্রণ একটি অতিপরিচিত ত্বকের সমস্যা। মুখে ব্রণ হলে দেখতে খারাপ লাগে। ত্বকের তৈলগ্রন্থি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে তার ভিতরে পুঁজ জমে ব্রণ হয়। ব্রণ হলে কিছু ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে দেখতে পারেন। বাজারের কেমিক্যাল প্রডাক্টের নানা পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। কিন্তু ঘরোয়া উপায়ে ব্রণ কমানো গেলে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হয় না।

১| আমাদের মধ্যে অনেকেরই নখ দিয়ে ব্রণ খোঁটার বাজে অভ্যাস আছে। এটি কোনও সমাধান নয়। বরং এতে ব্রণর অবস্থা আরও খারাপ হবে। ব্রণ লাল হয়ে যাবে, ফেটে গিয়ে মুখে দাগ সৃষ্টি করবে। তাই নখ দিয়ে ব্রণ খোঁটা বা ফাটানোর চেষ্টা করা থেকে বিরত থাকুন।

 ২| মেক আপের ব্যবহার থেকে বিরত থাকুন। দিনে অন্তত ২ থেকে ৩ বার কোনও জেল বেসড ফেশওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন।
 ৩| ব্রণর সমস্যা নিরাময়ে নিমপাতার জুড়ি মেলা ভার। ব্রণ নিরাময় করতে নিমপাতা বাটা খান অথবা যেই জায়গায় ব্রণ হয়েছে সেই জায়গায় লাগিয়ে নিন। নিমপাতা জলে সেদ্ধ করে নিয়ে বোতলে ভরে রেখে টোনার হিসেবে ব্যবহার করলেও উপকার পাবেন।

 ৪| গোলাপজলের নিয়মিত ব্যবহারে ব্রণ কমে। দারচিনি গুঁড়োর সঙ্গে গোলাপজল মিশিয়ে মিশ্রণ বানিয়ে নিন। এই মিশ্রণটি ব্রণর উপর লাগিয়ে ২০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে ব্রণর চুলকানি এবং ব্যথা অনেকটাই কমবে।
 ৫| গুঁড়ো চন্দন ও গোলাপ জল মিশিয়ে পেষ্ট মিশ্রণ বানিয়ে নিন। এতে ২ থেকে ৩ ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। গোলাপ জলের পরিবর্তে মধুও ব্যবহার করতে পারেন। এই মিশ্রণটি ব্রণ নিরাময় করতে সাহায্য করবে। সপ্তাহে ৩ থেকে ৪ দিন ব্যবহার করতে পারলে ভাল ফল পাবেন।

 ৬| ব্রন কমাতে টি ট্রি অয়েলও কার্যকর। কয়েক ফোঁটা টি ট্রি অয়েল ব্রণর উপরে লাগিয়ে নিন। ক্লিনজার বা ময়েশ্চারাইজারের সঙ্গে টি ট্রি অয়েল মিশিয়েও ব্যবহার করতে পারেন।
 ৭| ত্বকে অতিরিক্ত তৈলাক্ত ভাবের ফলে ব্রণর সমস্যা দেখা দেয়। মুখে মুলতানি মাটির সঙ্গে জল মিশিয়ে একটি গাঢ় মিশ্রণ বানিয়ে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণ বন্ধ করতে সাহায্য করে।

 ৮| ব্রণ কমানোর জন্য তুলসী পাতার রস খুব উপকারী। তুলসী পাতায় রয়েছে ভেষজ গুণ। তুলসী পাতার রস যেসব জায়গায় ব্রণ হয়েছে সেই জায়গায় লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে নিন।
 ৯| ব্রণ হওয়ার একটি অন্যতম কারণ অপরিষ্কার ত্বক। তাই ত্বক পরিষ্কার রাখতে হবে। নিয়মিত স্ক্রাবিং ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে। ১ কাপ পাকা পেঁপে চটকে নিন। এর সঙ্গে ১ চামচ পাতিলেবুর রস এবং প্রয়োজনমত চালের গুঁড়ো মিশিয়ে নিন। যেসব জায়গায় ব্রণ হয়েছে সেই জায়গায় লাগিয়ে নিন মিশ্রণটি। ২০ থেকে ২৫ মিনিট মাসাজ করে জল দিয়ে ধুয়ে নিন। পেঁপের পরিবর্তে ব্যবহার করতে পারেন ঘৃতকুমারীর(অ্যালোভেরা) রস।

 ১০| কাঁচা হলুদ এবং চন্দন ব্রণ কমানোর জন্য খুবই কার্যকর উপাদান। সমপরিমাণ কাঁচা হলুদ বাটা এবং গুঁড়ো চন্দন নিয়ে অল্প জল মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। মিশ্রণটি যেসব জায়গায় ব্রণ হয়েছে সেই জায়গায় লাগিয়ে নিন। শুকিয়ে গেলে মুখ জল দিয়ে ধুয়ে নিন। এই মিশ্রণটি শুধু যে ব্রণ দূর করে তা নয়, ব্রণর দাগ দূর করতেও সাহায্য করে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চুল পড়া কমাতে পেয়ারা পাতার জাদু

চুল পড়া নাকি স্বাভাবিক একটি ব্যাপার, এমনটাই বিশেষজ্ঞদের মত। তবে তা দিনে ১০০ টা পর্যন্ত। এর চেয়ে বেশিও হলে তা চিন্তার বিষয়। ঘন ঘন এমন চুল ওঠার ফলে চুলের গোছা পাতলা হয়ে যায়। মাথার তালুতে জায়গায় জায়গায় ফাঁকা হয়ে যেতে থাকে। অবহেলা এবং অযত্নের এমনটা হয়ে থাকে। এছাড়াও দূষণ, খাবারের সমস্যা, ঘুম কম হওয়া, দুশ্চিন্তা তো নিত্যদিনের সঙ্গী। এসব কারণেই মূলত অতিরিক্ত চুল পড়ার সমস্যা হয়ে থাকে। চুল ঝরে যাওয়া আসলে একেবারে প্রাকৃতিক একটি প্রক্রিয়া। চুল ঝরে যাবে এবং আবার নতুন চুল গজাবে, এটাই স্বাভাবিক। তবে অনেকেরই চুল খুব বেশি ঝরে যাচ্ছে। চুল পড়া কমাতে নিয়মিত চুলে তেল ব্যবহার করুন। সেই সঙ্গে ঘরোয়া একটি প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া বন্ধের পাশাপাশি চুল সুন্দর ও মসৃণ হতে সহায়তা করবে। চুল পড়া বন্ধে পেয়ারা পাতার কার্যকারিতার কথা আমরা সবাই কমবেশি জানি। এটি চুল পড়া বন্ধে খুবই কার্যকরী। তাহলে চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন পেয়ারা পাতা- যা যা লাগবে: এক মুঠো পেয়ারা পাতা, পানি এক লিটার। একটি পাত্রে পানি জ্বাল দিতে দিন। পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটে এলে এতে পেয়ারা পাতা দিয়ে দিন। পেয়ারা পাত...

প্রেমের ফাঁ’দে ফে’লে ১০০ নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

অনলাইনে নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয়ে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। একপর্যায়ে নানা ছলনায় ভুলিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ভিডিও ধারণ করতেন।  এরপর আপত্তিকর সেসব ছবি পরিবারের কাছে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করেন। এভাবে গত ৮ বছরে প্রায় শতাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়েছেন বরিশালের বেলাল হোসেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেলালকে গ্রেফতারের পর পুলিশ বলছে, চল্লিশোর্ধ্ব নারীদের টার্গেট করতেন বেলাল। বেলালের ফোনে পাওয়া গেছে ৮ হাজার আপত্তিকর ছবির সন্ধান। তার এই প্রতারণা থেকে বাদ যায়নি তার স্বজনরাও। মাস তিনেক আগে রাজধানীর যাত্রাবাড়ির এক নারীর সঙ্গে বরিশালের বেলাল হোসেনের ফেসবুকে পরিচয় হয়। বিয়ের প্রলোভনে ওই নারীর গো’পন ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। পরে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগ উপকমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে আমরা সত্যতা পেয়েছি। তার মোবাইলে এবং ইমো, ওয়াটসঅ্যাপে বিভিন্ন আপত্তিকর ছবি পেয়েছি। গত আট বছরে শতাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন। বেলাল মধ্যবয়সী নার...

আইএফআইসি ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি

আইএফআইসি ব্যাংক লিমিটেডে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেlন। প্রতিষ্ঠানের নাম: আইএফআইসি ব্যাংক লিমিটেড পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা: প্রযোজ্য নয় দক্ষতা: ব্যবস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে বেতন: ২৮,৩৭০-৩৫,৯৯০ টাকা চাকরির ধরন: অস্থায়ী প্রবেশনকাল: ০১ বছর প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ১০ জুলাই ২০২১ তারিখে ৩০ বছর কর্মস্থল: যেকোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা www.career.ificbankbd.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২১