দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
এবার স্মার্টফোনে বিনামূল্যে ইন্টারনেট সার্ভিস দেবে গুগল। এমনই নয়া পরিকল্পনা করছে গুগল। বুধবার দি ইনফর্মেশন নামক এক সংস্থার পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে৷ গুগলের তরফে উন্নতশীল দেশ ও অনুন্নত দেশগুলিতে সকলের কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে দি ইনফর্মেশনে জানানো হয়েছে৷ গুগলের নয়া এই সার্ভিসের নাম দেওয়া হয়েছে ‘জিরো রেটি’। জানা গেছে, গুগলের এই সার্ভিস দেওয়ার জন্য সেই অঞ্চলের মোবাইল ইন্টারনেট সার্ভিস প্রদানকারী কোম্পানিগুলির সঙ্গে চুক্তি বন্ধ হবে গুগল। তবে কোন কোন দেশগুলিতে এই সুবিধা আনা হবে তা অবশ্য এখনও জানা যায় নি।নয়া এই সার্ভিস আনলে তা মোবাইল ফোন ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয় হবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন