দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
হাড়ক্ষয় বলতে শরীরে হাড়ের ঘনত্ব কমে যাওয়াকে বুঝায়। অনেকটা মৌচাকের মতো হয়ে যায়। এতে হাড় ঝাঁজরা বা ফুলকো হয়ে যায়। এতে হাড় অতি দ্রুত ভেঙে যাওয়ার আশঙ্কা বেড়ে যায়। মারাত্মক হাড়ক্ষয়ে হাঁচি বা কাশি দিলেও তা ভেঙে যেতে পারে।
৫০ বছর পেরোনোর পর থেকে শরীরের হাড়ক্ষয়ের লক্ষণগুলো দেখা দেয়। পুরুষ ও নারীর দেহের হাড় সাধারণত ২৮ বছর বয়স পর্যন্ত ঘনত্বে বাড়ে; ৩৪ বছর পর্যন্ত তা বজায় থাকে। এর পর থেকে হাড়ক্ষয় হতে থাকে।
যাদের হাড়ক্ষয়ের ঝুঁকি বেশি তাদের হাড়ের ঘনত্ব দ্রুত কমতে থাকে। নারীদের মাসিক-পরবর্তী সময়ে হাড়ক্ষয়ের গতি বেগবান হয়। এ ছাড়া অনেক কারণ বা স্বাস্থ্যঝুঁকি হাড়ক্ষয়ের আশঙ্কা বৃদ্ধি করতে পারে।
তবে কিছু খাবার রয়েছে যা হাড়কে শক্তিশালী করে। আসুন জেনে নিই এমন কিছু খাবার সম্পর্কে-
১. প্রতি এক কাপ দুধে দৈনন্দিন ক্যালসিয়ামের চাহিদার ৩০ ভাগ পূরণ হয়। এ ছাড়া দুধে থাকা ভিটামিন ডি গোটা শরীরের জন্য উপকারী।
২. হাড় শক্তিশালী করতে খেতে পারেন সবুজ শাকসবজি। বাঁধাকপি, ওকরাতে থাকা পুষ্টি ও ক্যালসিয়াম হাড় শক্ত করতে সাহায্য করে। এ সবজিগুলো দিয়ে তৈরি সালাদ, স্যুপ, স্ট্র হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে ভুমিকা রাখে।
৩. হাড় শক্তিশালী করতে কাজুবাদাম খেতে পারেন। কাজুবাদামে রয়েছে বিভিন্ন পুষ্টি উপাদান ও ক্যালসিয়াম। এসব পুষ্টি উপাদান শুধু হাড়ই শক্ত করে ও স্বাস্থ্য ভালো রাখে।
৪. খেতে পারেন টক দই। তবে নিয়মিত টক দই খেলেও শরীরের প্রয়োজনীয় ভিটামিন ডি ও ক্যালসিয়াম পাওয়া যায়।
৫. নিয়মিত সূর্যের আলো ভিটামিন ডিয়ের ভালো উৎস। তাই সূর্যের আলো গায়ে লাগান।
৬. পনির ক্যালসিয়ামের খুব ভালো উৎস।
সূত্র : হেলদিবিল্ডার্জড
সূত্র : হেলদিবিল্ডার্জড

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন