দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
![]() |
| শাকিব বুবলী |
শুধু তাই নয়, ২৫ হাজার মার্কিন ডলার দিয়ে বুবলীকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছেন শাকিব খান। এমন খবরও প্রচার করেছে কোনো কোনো গণমাধ্যম। তবে বুবলীর পারিবারিক সূত্রে জানা গেছে, বর্তমানে ঢাকার উত্তরার নিজস্ব বাসভবনেই অবস্থান করছেন বুবলী। তার লন্ডন যাওয়ার খবর নিশ্চিত নয়।
তার পারিবারিক সূত্র বলছে, ব্যক্তিগত কারণে মিডিয়ার ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে ছাড়া যোগাযোগ রাখছেন না এ নায়িকা। শাকিব-বুবলীকে ঘিরে এমন গুঞ্জনে ভীষণ চটেছেন নায়ক।
এমন কী এই বিষয়ে এবার মুখ খুলেছেন শাকিব খান। গণমাধ্যমকে শাকিব খান বলেছেন, ‘বুবলী কেন নিজেকে আড়ালে রেখেছে আমি জানি না। তার সঙ্গে আমার প্রেমের যে গুঞ্জন উঠেছে তার সত্য নয়। বুবলী আমার ভালো বন্ধু ও সহঅভিনেত্রী ছাড়া আর কিছুই নয়।’
শাকিব আরও জানান, চলতি বছরেই বিয়ে করতে যাচ্ছেন তিনি। তবে মিডিয়ার কোনো মেয়েকে বিয়ে করতে চান না তিনি। এবার বিয়ে করলে মিডিয়ার বাইরে করবেন।
অপু বিশ্বাসের সাথে ছাড়াছাড়ির পর আবারও বিয়ের পিঁড়িতে বসতে চান শাকিব একথা স্বীকার করেছেন। শাকিবের বাবা-মা পাত্রীও খুঁজছেন। শাকিব খান বলেন, ‘বিয়ে তো করতে চাই। আমার পছন্দ মতো পরহেজগার ও স্বামীভক্ত পাত্রী পেলে বিয়ে করবো। যে কাজ শেষে বাসায় ফিরলে আমার যত্ন নিবে। মা-বাবা এমন পাত্রীর খোঁজ করছেন। পাত্রী পেলেই বিয়ে।’
ঢাকাই চলচ্চিত্রে অন্যতম সফল জুটি শাকিব-অপুর বিচ্ছেদ হয়েছে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি। সেই হিসেবে প্রায় দুই বছর হতে চলল দেশের শীর্ষ নায়কের ব্যাচেলর জীবন। একমাত্র ছেলে আব্রাম খান জয় থাকেন মায়ের সঙ্গে। বিচ্ছেদের পর কাজ নিয়েই ব্যস্ত শাকিব। তবে এভাবে সারাজীবন কাটাতে চান না শাকিব। এখন শুধু নতুন খবরের অপেক্ষা।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন