দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
প্রায় সব হোটেলের বিছানার চাদর, বালিশ সব কিছুই সাদা হয়৷
কিন্তু কখনও মনে প্রশ্ন জেগেছে কি এরকম কেন করা হয়?
চলুন জেনে নেওয়া যাক সেইসব কারণগুলিঃ
১৯৯০ সালে হোটেলের রুমে সাদা চাদর-বালিশ-তোয়ালের বহুল ব্যবহার শুরু হয়৷ হোটের ওয়েস্টিন এই বিষয়টিকে জনপ্রিয় করে তোলে৷ ওয়েস্টিন এবং শেরাটন হোটেলের ভাইস প্রেসিডেন্ট অব ডিজাইন, এরিন হুভারের মতে সাদা বিছানা একটি ‘halo’ বা বর্ণবলয় সৃষ্টি করে৷ অতিথিরা তাই রুমের মধ্যে প্রবেশ করা মাত্রই তাদের মনে হতে পারে এই মাত্র রুমটিকে পরিষ্কার করে গুছিয়ে রাখা হয়েছে৷ তাই এই সাদা চাদরের ব্যবহার ক্রমাগত বাড়তে থাকে৷
সাদা রং মানুষের মনে শুভ্রতা এবং পরিচ্ছন্নতার ওপর জোর দেয়৷ এই রং মনের ওপর ইতিবাচক প্রবাব ফেলে বলে মনে করা হয়৷
সাদা রং আলোর প্রতিফলন ঘটায়৷ যার ফলে হোটলের রুম আরও উজ্জ্বল বলে মনে হয়৷
চাদর-বালিশ একটু নোংরা হলে একইসঙ্গে ভিজিয়ে তা ধোওয়া যায়৷ অন্যান্য রংয়ের হলে একটার থেকে অন্যটাতে রং লেগে যাওয়ার ভয়ও থাকতে পারে৷
সাদা রং বিলাসিতার প্রতীক বলেও মনে করেন অনেকে, তাই হোটেল বেশি বিলাসবহুল না হলেও বিছানায় সাদা চাদর ব্যবহার কিন্তু প্রায় সকলেই ব্যবহার করে৷

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন