সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...

সামনেই বিয়ে? হবু কনের ডায়েট চার্ট - ম্যাক্সটিপসবিডি


বিয়ে সব নারীর জীবনেরই অন্যতম প্রধান এবং গুরত্বপূর্ণ একটি বিষয়। জীবনের এই বিশেষ দিনটি নিয়ে সবার মনেই নানা ধরনের পরিকল্পনা থাকে। সকলেই চান বিয়ের দিন আকষর্ণের কেন্দ্রবিন্দুতে থাকতে। তাই মূল অনুষ্ঠানের প্রায় মাসখানেক আগে থেকেই শুরু হয় তার প্রস্তুতিপর্ব। সাজগোজ থেকে পোশাক—সুন্দর দেখাতে এ সবের ভূমিকা থাকলেও, আসল কিন্তু শরীরের যত্ন। আর সুস্থ শরীর মানে সেখানে ডায়েটের ভূমিকা অনস্বীকার্য। তাই অন্যান্য সব প্রস্তুতির পাশাপাশি হবু কনেদের সঠিক ডায়েট এবং লাইফস্টাইল মডিফিকেশনও একান্ত প্রয়োজনীয়। বলাই বাহুল্য, এক্ষেত্রে রাতারাতি ফলের আশা করা বৃথা। বিয়ের ছয় মাস, সম্ভব না হলে অন্তত তিন মাস আগে থেকে শরীরের যত্ন নেওয়া শুরু করুন। সুতরাং, যাঁরা সামনের মরশুমেই শুভ কাজটি সেরে ফেলতে চলেছেন, তাঁদের এখন থেকেই যত্ন নেওয়া শুরু করে ফেলা উচিত। সঠিক যত্নে শরীরের পাশাপাশি ত্বক এবং চুলও সুন্দর হয়ে উঠবে। আর সেই সঙ্গে বিয়ের সাজে আপনি হয়ে উঠবেন অনন্যা।
বিয়ের আগে রোগা হতে অনেকেই হুটহাট করে খাওয়াদাওয়া বন্ধ করে দেন। কিংবা খাবারের পরিমাণ হঠাৎ এতটাই কমিয়ে ফেলেন, যে শরীরে উলটো প্রতিক্রিয়া দেখা দেয়। কী খাচ্ছেন এবং কতটা খাচ্ছেন, তা অবশ্যই মনিটর করা উচিত। কিন্তু নিজেরাই নিজেদের ডায়েটিশিয়ান না হয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
দিনে মেপে মেপে ৮-১০ গ্লাস জল খাওয়া অভ্যেস করুন। প্রতিদিন ডাবের জল খেতে পারলে খুব ভাল। এতে হজম ভাল হয়। এর সঙ্গে ক্যালশিয়াম রিচ খাবার, যেমন টকদই, আমন্ড, ডাল ইত্যাদিও প্রতিদিনের ডায়েটে রাখুন।
টাটকা সবজির রস খেলে ত্বক ভাল থাকবে। টোম্যাটো, গাজর, লাউ, বিট, ধনেপাতা, পুদিনাপাতা, আমলকি ইত্যাদির রস (একসঙ্গে বা আলাদাভাবে) খেতে পারেন। প্রতিদিন অন্তত ২ গ্লাস সবজির রস খান।
৫ ইঞ্চি কাঁচা হলুদ বেটে তা ৫০-৬০ মিলি জলে ফুটিয়ে নিন। অথবা কাঁচাও হলুদবাটা ৫০-৬০ মিলি জলে মিশিয়ে নিন। এর মধ্যে একটা গোটা পাতিলেবুর রস এবং সামান্য নুন মিশিয়ে প্রতিদিন খাওয়া অভ্যেস করুন। এতে শরীরে থাকা টক্সিন দূর হবে এবং ত্বক উজ্জ্বল হয়ে উঠবে।
ডায়েটে প্রচুর পরিমাণে (৫-৮ সার্ভিং) টাটকা ফল এবং সবজি রাখুন। এক সার্ভিং প্রায় আধকাপ সিদ্ধ সবজি বা এককাপ স্যালাডের সমান। এক প্লেট খাবারের মধ্যে অর্ধেক যেন সবজি থাকে, সেদিকে খেয়াল রাখুন।
ডায়েটে প্রতিদিন ৪০-৪৫ গ্রাম প্রোটিন রাখুন। মাছ, ডিমের সাদা অংশ, ডেয়ারি প্রডাক্ট ইত্যাদি রাখলে মাসল টোনড হবে। ফলে ত্বকও দৃঢ় হয়ে উঠবে।
টাটকা কমলালেবুর রস ত্বক এবং চুলের জন্য খুব ভাল। ফাইবার এবং অ্যান্টি-অক্সিডেন্টের খুব ভাল উৎস এই ফল। ডায়েটে কমলালেবু রাখুন।
অ্যাকনের সমস্যায় যাঁরা ভুগছেন, তাঁরা ডায়েটে কম পরিমাণে ফ্যাট রাখুন।
রিফাইন্ড খাবার বা ময়দা দিয়ে তৈরি বিভিন্ন খাবার, যেমন রুমালি রুটি, নান, ন্যুডলস ইত্যাদি খেলে শরীরে অতিরিক্ত জল জমতে পারে। ফলে এই ধরনের খাবার যতটা সম্ভব কম খান।
প্রতিদিন পর্যাপ্ত বিশ্রাম এবং ঘুমও খুব দরকার। পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করুন। যতটা সম্ভব অ্যাক্টিভ থাকুন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চুল পড়া কমাতে পেয়ারা পাতার জাদু

চুল পড়া নাকি স্বাভাবিক একটি ব্যাপার, এমনটাই বিশেষজ্ঞদের মত। তবে তা দিনে ১০০ টা পর্যন্ত। এর চেয়ে বেশিও হলে তা চিন্তার বিষয়। ঘন ঘন এমন চুল ওঠার ফলে চুলের গোছা পাতলা হয়ে যায়। মাথার তালুতে জায়গায় জায়গায় ফাঁকা হয়ে যেতে থাকে। অবহেলা এবং অযত্নের এমনটা হয়ে থাকে। এছাড়াও দূষণ, খাবারের সমস্যা, ঘুম কম হওয়া, দুশ্চিন্তা তো নিত্যদিনের সঙ্গী। এসব কারণেই মূলত অতিরিক্ত চুল পড়ার সমস্যা হয়ে থাকে। চুল ঝরে যাওয়া আসলে একেবারে প্রাকৃতিক একটি প্রক্রিয়া। চুল ঝরে যাবে এবং আবার নতুন চুল গজাবে, এটাই স্বাভাবিক। তবে অনেকেরই চুল খুব বেশি ঝরে যাচ্ছে। চুল পড়া কমাতে নিয়মিত চুলে তেল ব্যবহার করুন। সেই সঙ্গে ঘরোয়া একটি প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া বন্ধের পাশাপাশি চুল সুন্দর ও মসৃণ হতে সহায়তা করবে। চুল পড়া বন্ধে পেয়ারা পাতার কার্যকারিতার কথা আমরা সবাই কমবেশি জানি। এটি চুল পড়া বন্ধে খুবই কার্যকরী। তাহলে চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন পেয়ারা পাতা- যা যা লাগবে: এক মুঠো পেয়ারা পাতা, পানি এক লিটার। একটি পাত্রে পানি জ্বাল দিতে দিন। পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটে এলে এতে পেয়ারা পাতা দিয়ে দিন। পেয়ারা পাত...

প্রেমের ফাঁ’দে ফে’লে ১০০ নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

অনলাইনে নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয়ে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। একপর্যায়ে নানা ছলনায় ভুলিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ভিডিও ধারণ করতেন।  এরপর আপত্তিকর সেসব ছবি পরিবারের কাছে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করেন। এভাবে গত ৮ বছরে প্রায় শতাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়েছেন বরিশালের বেলাল হোসেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেলালকে গ্রেফতারের পর পুলিশ বলছে, চল্লিশোর্ধ্ব নারীদের টার্গেট করতেন বেলাল। বেলালের ফোনে পাওয়া গেছে ৮ হাজার আপত্তিকর ছবির সন্ধান। তার এই প্রতারণা থেকে বাদ যায়নি তার স্বজনরাও। মাস তিনেক আগে রাজধানীর যাত্রাবাড়ির এক নারীর সঙ্গে বরিশালের বেলাল হোসেনের ফেসবুকে পরিচয় হয়। বিয়ের প্রলোভনে ওই নারীর গো’পন ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। পরে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগ উপকমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে আমরা সত্যতা পেয়েছি। তার মোবাইলে এবং ইমো, ওয়াটসঅ্যাপে বিভিন্ন আপত্তিকর ছবি পেয়েছি। গত আট বছরে শতাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন। বেলাল মধ্যবয়সী নার...

আইএফআইসি ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি

আইএফআইসি ব্যাংক লিমিটেডে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেlন। প্রতিষ্ঠানের নাম: আইএফআইসি ব্যাংক লিমিটেড পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা: প্রযোজ্য নয় দক্ষতা: ব্যবস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে বেতন: ২৮,৩৭০-৩৫,৯৯০ টাকা চাকরির ধরন: অস্থায়ী প্রবেশনকাল: ০১ বছর প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ১০ জুলাই ২০২১ তারিখে ৩০ বছর কর্মস্থল: যেকোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা www.career.ificbankbd.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২১