দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
![]() |
| ভারতে স্বর্ণের খনি আবিষ্কার! |
ভারতের উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় স্বর্ণের খনি পাওয়া গেছে বলে দাবি করেছেন ওই জেলার খনন বিভাগ। নতুন ওই খনিতে তিন হাজার টন স্বর্ণ মজুদ আছে বলে দাবি করেছেন খনন বিভাগ।
তবে শনিবার জেলার খনন বিভাগের স্বর্ণ পাওয়ার ওই দাবিকে উড়িয়ে দিয়েছেন দেশটির জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই)।
শনিবার সন্ধ্যায় কলকাতায় জিএসআইয়ের মহাপরিচালক এম শ্রীধর বলেন, ‘জিএসআইয়ের কোনও ব্যক্তি এই জাতীয় কোনও তথ্য দেননি। জিএসআই সোনভদ্রতে এমন কোনও বিশাল স্বর্ণভাণ্ডারের অনুমান করেনি।’
শ্রীধর বলেন, স্বর্ণের অনুসন্ধানের রিপোর্ট সন্তোষজনক নয় এবং এমন কোনও ফলাফল মেলেনি যা থেকে বিরাট স্বর্ণভাণ্ডারের কোনও অনুমান করা যায়।
তিনি বলেন, ‘আমরা পর্যবেক্ষণ করার পরে আমরা আকরিকের উৎস সম্পর্কে আমাদের রাজ্য ইউনিটগুলির সঙ্গে আলোচনা করি। আমরা ১৯৯৮-৯৯ ও ১৯৯৯-২০০০-এ এই অঞ্চলে কাজ করেছি। তথ্য ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের রিপোর্ট উত্তরপ্রদেশের ডিজিএমের কাছে পৌঁছেও দেওয়া হয়েছে।’
জেলার খনন বিভাগের প্রধান কে কে রায় শুক্রবার জানিয়েছেন, এই জেলার সোনপাহাড়ি ও হারদি এলাকায় প্রায় তিন হাজার টন স্বর্ণের উৎস শনাক্ত করা হয়েছে।
তিনি জানান, সোনপাহাড়িতে ভূগর্ভস্থ প্রায় ২,৯৪৩.২৬ টন এবং হারদি ব্লকে প্রায় ৬৪৬.১৬ কেজি স্বর্ণ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জিএসআইয়ের মহাপরিচালক এম শ্রীধর এই দাবিকে উড়িয়ে দিয়ে বলেন, সোনপাহাড়ির সাব-ব্লক এইচ-এ ১৭০ মিটার দীর্ঘ এলাকায় ৫২,৮০৬.২৫ টনের আকরিকের মধ্যে মাত্র ৩.০৩ গ্রাম স্বর্ণের সন্ধান পাওয়া যায়।
তিনি আরও বলেন, ওই হিসেব অনুযায়ী খনিজ ক্ষেত্রটি স্বর্ণের পরিমাণ ১৬০ কিলোগ্রাম, কিন্তু ৩ হাজার ৩৫০ টন নয়।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন