সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...

কোন দেশে কী খেয়ে দিন শুরু হয় ?

সকালের নাস্তা

সংস্কৃতি ভেদে বিশ্বের বিভিন্ন দেশে সকালের নাস্তা হয়ে থাকে বিভিন্ন রকম। চলুন জেনে নেওয়া যাক উন্নত, অনুন্নত ও উন্নয়নশীল কয়েকটি দেশের মানুষ কী খেয়ে দিন শুরু করেন।
সুইজারল্যান্ড: অন্যতম উন্নত এই দেশে ব্রেকফাস্টে সাধারণত বিরচুরেমুসেলি (birchermüesli) নামক ঐতিহ্যবাহী একটি খাবার খাওয়া হয়। এটি মূলত ফলমূল ও বাদামের সাথে জইয়ের (oats) মিশ্রন। এটি ঘন দইয়ের সাথে পরিবেশন করা হয়।
তবে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে এদেশের মানুষ ব্রেকফাস্ট না করে বেশ বেলা করে সকাল ও দুপুরের খাবার একবারে খায়। এদিন রোস্তেয়ি (আলুর প্যানকেক), পনির এবং টেবিলের মাঝখানে থাকে জোফ (zopf)। এটি ডিম-পাউরুটি বিশেষ একটি খাবার, যা অনেকটাই রুটির মত। এই খাবার মধু, মাখন ও জ্যামের সাথে খাওয়া হয়।
ইথিওপিয়া: আফ্রিকার এই দেশে সাধারণত জাও খেয়ে দিন শুরু করা হয়। এছাড়া, দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন নামে ও ভাবে ভুট্টদানা খাওয়া হয়। এর মধ্যে জেনফো (genfo) অন্যতম।
এটি হচ্ছে সেদ্ধ আটার ঘন মিশ্রন, যা পরে দলা পাকানো হয়। এটির মাঝখানে খানিকটা জায়গা রাখা হয়, যার মধ্যে মাখন ও বিভিন্ন মসলা দেওয়া হয়। মাঝে মাঝে এটির চারপাশে দই রেখে পরিবেশন করা হয়।
জাপান: দিনের অন্যান্য খাবরের চেয়ে জাপানি ব্রেকফাস্টের রকম ও রস কমে গেছে। বেশিরভাগ সকালেই তারা ঐতিহ্যবাহী খাবরের কিছু খেয়ে দিন শুরু করেন। বিভিন্ন মাছ যেমন স্যালমন, ম্যাকরল, মিসো স্যুপ, লবণ মিশ্রিত সবজি এবং ভাত রয়েছে এই তালিকায়। তবে মিষ্টি দিয়ে পাতলা করে ডিম ভাজিও বেশ জনপ্রিয়।
অস্ট্রেলিয়া: বিভিন্ন শস্য, আভাকাডো, সুস্বাদু টোস্ট এবং দেশটির ক্যাফে কালচারের নানা আইটেম থাকে অস্ট্রেলীয় ব্রেকফাস্টে। স্থানীয়ভাবে ব্রেকি (brekkie) নামে পরিচিত তাদের সকালের নাস্তা স্বর্গীয় বলে মনে হতে পারে!
এদেশের দিন শুরু হয় তরতাজা শস্য এবং পুষ্টি সমন্বয় করে তৈরি খাবার দিয়ে। গম জাতীয় শস্য, ডিম ও মসলাযুক্ত সবজি এবং ভাতও খাওয়া হয়। এগুলো ফল দিয়ে পরিবেশিত হয়। সাথে দৈনিক দুধ পান ভোলেন না দেশটির নাগরিকরা।
আর্জেন্টিনা: মেডিয়ালুনাস (medialunas), পেস্ট্রি, বোম্বাস (bombas) ও বোলাস ডি ফ্রেইলি (bolas de fraille) এদেশের জনপ্রিয় ব্রেকফাস্ট আইটেম। ডোনাট ও ঘন চকলেটও কম প্রচলিত না। অনেকে পেস্ট্রি ক্রিম ও ভ্যানিলার কাস্টারও খেয়ে থাকেন। তবে সব খাবারের সাথে এক কাপ কফি থাকবেই।
যুক্তরাষ্ট্র: বাটারমিল্ক মার্কিন মুল্লুকের বহুল প্রচলিত ব্রেকফাস্ট। সাথে থাকে মচমচে করে ভাজা শুকরের মাংস। কিছুটা লবণাক্ত ও সুমিষ্ট এই নাস্তা শিশু ও প্রাপ্তবয়স্কদের কাছে খুব প্রিয়। এটিকে আরও সুস্বাদু করে তোলার জন্য অনেক সময় চকলেট, মাখন ইত্যাদি দিয়ে পরিবেশন করা হয়।
রাশিয়া: সামুদ্রিক মাছের ডিম বা ক্যাভিয়ার হলো পৃথিবীর সর্ববৃহৎ এই দেশটির প্রধান ব্রেকফাস্ট। আর সাপ্তাহিক ছুটির দিনে লাল বা কালো রঙের ক্যাভিয়ার নানাভাবে ওলাদি প্যানকেক (oladyi pancakes) আকারে খাওয়া হয়।
স্থানীয় সুমিষ্ট রাই রুটি (rye bread) দিয়েও খাওয়া হয় ক্যাভিয়ার। অনেক সময় মাখন দিয়ে মাখিয়েও খাওয়া হয় এটি। তবে প্রতিদিনের নাস্তার সাথে ব্ল্যাক টি অবশ্যই থাকে রাশিয়ানদের ব্রেকফাস্টে।
সূত্র: সিএনএন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চুল পড়া কমাতে পেয়ারা পাতার জাদু

চুল পড়া নাকি স্বাভাবিক একটি ব্যাপার, এমনটাই বিশেষজ্ঞদের মত। তবে তা দিনে ১০০ টা পর্যন্ত। এর চেয়ে বেশিও হলে তা চিন্তার বিষয়। ঘন ঘন এমন চুল ওঠার ফলে চুলের গোছা পাতলা হয়ে যায়। মাথার তালুতে জায়গায় জায়গায় ফাঁকা হয়ে যেতে থাকে। অবহেলা এবং অযত্নের এমনটা হয়ে থাকে। এছাড়াও দূষণ, খাবারের সমস্যা, ঘুম কম হওয়া, দুশ্চিন্তা তো নিত্যদিনের সঙ্গী। এসব কারণেই মূলত অতিরিক্ত চুল পড়ার সমস্যা হয়ে থাকে। চুল ঝরে যাওয়া আসলে একেবারে প্রাকৃতিক একটি প্রক্রিয়া। চুল ঝরে যাবে এবং আবার নতুন চুল গজাবে, এটাই স্বাভাবিক। তবে অনেকেরই চুল খুব বেশি ঝরে যাচ্ছে। চুল পড়া কমাতে নিয়মিত চুলে তেল ব্যবহার করুন। সেই সঙ্গে ঘরোয়া একটি প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া বন্ধের পাশাপাশি চুল সুন্দর ও মসৃণ হতে সহায়তা করবে। চুল পড়া বন্ধে পেয়ারা পাতার কার্যকারিতার কথা আমরা সবাই কমবেশি জানি। এটি চুল পড়া বন্ধে খুবই কার্যকরী। তাহলে চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন পেয়ারা পাতা- যা যা লাগবে: এক মুঠো পেয়ারা পাতা, পানি এক লিটার। একটি পাত্রে পানি জ্বাল দিতে দিন। পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটে এলে এতে পেয়ারা পাতা দিয়ে দিন। পেয়ারা পাত...

প্রেমের ফাঁ’দে ফে’লে ১০০ নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

অনলাইনে নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয়ে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। একপর্যায়ে নানা ছলনায় ভুলিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ভিডিও ধারণ করতেন।  এরপর আপত্তিকর সেসব ছবি পরিবারের কাছে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করেন। এভাবে গত ৮ বছরে প্রায় শতাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়েছেন বরিশালের বেলাল হোসেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেলালকে গ্রেফতারের পর পুলিশ বলছে, চল্লিশোর্ধ্ব নারীদের টার্গেট করতেন বেলাল। বেলালের ফোনে পাওয়া গেছে ৮ হাজার আপত্তিকর ছবির সন্ধান। তার এই প্রতারণা থেকে বাদ যায়নি তার স্বজনরাও। মাস তিনেক আগে রাজধানীর যাত্রাবাড়ির এক নারীর সঙ্গে বরিশালের বেলাল হোসেনের ফেসবুকে পরিচয় হয়। বিয়ের প্রলোভনে ওই নারীর গো’পন ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। পরে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগ উপকমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে আমরা সত্যতা পেয়েছি। তার মোবাইলে এবং ইমো, ওয়াটসঅ্যাপে বিভিন্ন আপত্তিকর ছবি পেয়েছি। গত আট বছরে শতাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন। বেলাল মধ্যবয়সী নার...

আইএফআইসি ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি

আইএফআইসি ব্যাংক লিমিটেডে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেlন। প্রতিষ্ঠানের নাম: আইএফআইসি ব্যাংক লিমিটেড পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা: প্রযোজ্য নয় দক্ষতা: ব্যবস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে বেতন: ২৮,৩৭০-৩৫,৯৯০ টাকা চাকরির ধরন: অস্থায়ী প্রবেশনকাল: ০১ বছর প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ১০ জুলাই ২০২১ তারিখে ৩০ বছর কর্মস্থল: যেকোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা www.career.ificbankbd.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২১