সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...

বয়ঃসন্ধিতে প্রোটিনের গুরুত্ব - ম্যাক্সটিপসবিডি,


বাড়ন্ত বাচ্চাদের প্রোটিন প্রয়োজন, তা হয়তো আমরা সবাই জানি। কিন্তু কেন প্রয়োজন, বা প্রোটিনের আসল ভূমিকা ঠিক কী, তা হয়তো অনেকেরই অজানা। শৈশব থেকে বার্ধক্য অবধি জীবনের নানা সময়ে নানা কারণে প্রোটিনের প্রয়োজন হলেও, বয়ঃসন্ধিকালে অর্থাৎ অ্যাডোলসেন্স পিরিয়ডে প্রোটিনের প্রয়োজন অনেকটাই বেশি। বৈজ্ঞানিক যুক্তিতে, মানব শরীরে এমন কিছু সময় আসে, যখন খুব দ্রুত শারীরিক বৃদ্ধি ঘটে। একে বৈজ্ঞানিক ভাষায় ‘গ্রোথ স্পার্ট’ বলা হয়। অনেকই হয়তো এই গ্রোথ স্পার্টের গুরুত্ব জানেন না।
মানব জীবনে, দু’বার গ্রোথ স্পার্ট দেখা যায়। প্রথম গ্রোথ স্পার্ট ঘটে জন্মের ১২ মাসের মধ্যে, এবং দ্বিতীয় গ্রোথ স্পার্ট দেখা যায় বয়ঃসন্ধিকালে। এই সময় উচ্চতা, ওজন ইত্যাদির পাশাপাশি মানসিক ও শারীরিক পূর্ণতা আসে।
পুষ্টি এবং সার্বিক বৃদ্ধির জন্য এই দ্বিতীয় গ্রোথ স্পার্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ছেলেদের ক্ষেত্রে এটি শুরু হয় মোটামুটি ১২ বছর থেকে এবং মেয়েদের ক্ষেত্রে ১০ বছর বয়স থেকে। এইসময় বাচ্চাদের পুষ্টির দিকে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
কারণ এই দ্বিতীয় গ্রোথ স্পার্টকেই শারীরিক বৃদ্ধির শেষ সুযোগ বলে ধরা হয়। অর্থাৎ এই বয়সে সঠিক পুষ্টি না পেলে, সার্বিক বৃদ্ধিতে ব্যাঘাত ঘটতে পারে, এবং পরবর্তীকালে সেই ঘাটতি পূরণ করারও সম্ভাবনা কম।
তাই দ্বিতীয় গ্রোথ স্পার্টে সঠিক মাত্রায় প্রোটিন, ক্যালশিয়াম, ভিটামিন ডি এবং আয়রন খাওয়ানো একান্তই জরুরি। রোজকার খাবারে আমরা প্রোটিন গ্রহণ করি ঠিকই, কিন্তু তার পরিমাণ সম্পর্কে আমরা বিশেষ গুরুত্ব দিই না।
শরীরে কতটা প্রোটিনের প্রয়োজন তা মূলত নির্ভর করে দু’টি বিষয়ের ওপর— তৎকালীন লিন বডি মাস এবং গ্রোথ স্পার্টের ফলে বডি মাসের যা বৃদ্ধি হয়েছে, তার ওপর। মেয়েদের ক্ষেত্রে শারীরিক প্রোটিনের চাহিদা সবথেকে বেশি থাকে ১১-১৪ বছর অবধি এবং ছেলেদের ক্ষেত্রে ১৫-১৮ বছর অবধি।
কারণ সাধারণত এই বয়সেই শরীরের সর্বাধিক বৃদ্ধি দেখা যায়, এবং যে সমস্ত ফ্যাক্টর শারীরিক বৃদ্ধিতে সহায়তা করে, প্রত্যেকটির উৎপাদনের জন্যই প্রোটিনের প্রয়োজন হয়। এই ফ্যাক্টরগুলিকে মূলত গ্রোথ ফ্যাক্টর বলা হয়। এই ফ্যাক্টরগুলোর মধ্যে আইজিএফ-১ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে।
হাড়ের গঠন তথা বৃদ্ধির জন্য এটি অন্যতম প্রধান ফ্যাক্টর। এছাড়া পর্যাপ্ত পরিমাণে আইজিএফ-১ হাড়ের ঘনত্ব বৃদ্ধিতেও সাহায্য করে। আমাদের লিভার বিভিন্ন ডায়েটারি প্রোটিনের সাহায্যে এই ফ্যাক্টর তৈরি করে। তাই ডায়েটের মাধ্যমে যদি প্রোটিনের শারীরিক চাহিদা পূরণ না হয়, সেক্ষেত্রে এই ফ্যাক্টরের উৎপাদনেও প্রভাব পড়ে, যা বাচ্চাদের বৃদ্ধি প্রতিরোধ করে।  আমাদের দেশের বাচ্চাদের বয়ঃসন্ধিকালে প্রোটিন ইনটেক অপর্যাপ্ত। অর্থাৎ বলা যেতে পারে, ১৩ বছর বা তার বেশি বয়সী বাচ্চাদের প্রোটিন ইনটেকে ঘাটতি থাকায় তাঁদের রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্সেও (আরডিএ) ঘাটতি রয়েছে।
কারণ হিসেবে বলা যেতে পারে, আজকাল বেশিরভাগ পরিবারই নিউক্লিয়ার। বাবা-মাও অনেকক্ষেত্রেই বিভিন্ন পেশার সঙ্গে জড়িত। ফলে একদিকে যেমন বাচ্চাদের খাবারের দিকে অতটাও নজর দেওয়া সম্ভব হয় না, তেমনই বিভিন্ন খাবারের গুণগত মান সম্পর্কেও আমরা ততটা ওয়াকিবহাল থাকি না। আর আগেকার মতো খাটি জিনিসই বা আপনি কোথায় পাবেন? পাশাপাশি জাঙ্কফুডের প্রতি বাচ্চাদের আসক্তি এতটাই বেড়েছে, যে প্রয়োজনীয় খাবারগুলোর জায়গায়ও প্রায় জাঙ্কফুডের দখলে চলে গেছে। ফলে প্রাক-বয়ঃসন্ধিকালীন বাচ্চাদের পর্যাপ্ত প্রোটিন না গ্রহণ করায়, বয়ঃসন্ধিতে তাঁদের শরীরে এনার্জি এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টের তুলনায় ডায়েটারি প্রোটিন ইনটেক অনেকটাই কম হয়।
এভাবে প্রোটিন ইনটেক ক্রমাগত অপর্যাপ্ত থাকার ফলে যতটা ওজন বা উচ্চতা তথা সার্বিক বৃদ্ধি তাঁদের হওয়া উচিত, তার তুলনায় অনেক কম হয়। এমনকি তাঁদের সেক্সুয়াল ম্যাচুরিটিও দেরিতে আসে। দেখা গেছে, ভারতে ডায়েটারি প্রোটিনের প্রধান উৎস চাল, গম, জোয়ার, বাজরা ইত্যাদি এবং এই দানাশস্যে যে ধরনের প্রোটিন পাওয়া যায়, তা নিম্নমানের।  সুতরাং, ডায়েটারি প্রোটিনের চাহিদা পূরণের ক্ষেত্রে প্রোটিনের গুণগত মানের দিকেও লক্ষ্য রাখা উচিত। বেশি দানাশস্য গ্রহণ করা মানেই যে প্রোটিনের চাহিদা পূরণ হবে, তা নয়।
উচ্চমানের প্রোটিনের উৎস হিসেবে ডিম, দুধ বা দুগ্ধজাত প্রডাক্ট, সয়া প্রোটিন এবং বিভিন্ন মাংস খুব ভাল অপশন। তবে বিভিন্ন প্রোটিন ড্রিঙ্কসও শারীরিক প্রোটিনের চাহিদা পূরণে সাহায্য করবে। তবে অবশ্যই তার প্রোটিন কনটেন্টের দিকে খেয়াল রাখুন। প্রতিদিনের ডায়েটের পাশাপাশি বাচ্চাকে সঠিক প্রোটিন ড্রিঙ্ক দিচ্ছেন কি না, তার প্রতিও নজর দিন। আপনার আজকের এইটুকু সতর্কতা, আপনার বাচ্চার ভবিষ্যৎ সুস্থ এবং সুন্দর রাখতে সাহায্য করবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চুল পড়া কমাতে পেয়ারা পাতার জাদু

চুল পড়া নাকি স্বাভাবিক একটি ব্যাপার, এমনটাই বিশেষজ্ঞদের মত। তবে তা দিনে ১০০ টা পর্যন্ত। এর চেয়ে বেশিও হলে তা চিন্তার বিষয়। ঘন ঘন এমন চুল ওঠার ফলে চুলের গোছা পাতলা হয়ে যায়। মাথার তালুতে জায়গায় জায়গায় ফাঁকা হয়ে যেতে থাকে। অবহেলা এবং অযত্নের এমনটা হয়ে থাকে। এছাড়াও দূষণ, খাবারের সমস্যা, ঘুম কম হওয়া, দুশ্চিন্তা তো নিত্যদিনের সঙ্গী। এসব কারণেই মূলত অতিরিক্ত চুল পড়ার সমস্যা হয়ে থাকে। চুল ঝরে যাওয়া আসলে একেবারে প্রাকৃতিক একটি প্রক্রিয়া। চুল ঝরে যাবে এবং আবার নতুন চুল গজাবে, এটাই স্বাভাবিক। তবে অনেকেরই চুল খুব বেশি ঝরে যাচ্ছে। চুল পড়া কমাতে নিয়মিত চুলে তেল ব্যবহার করুন। সেই সঙ্গে ঘরোয়া একটি প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া বন্ধের পাশাপাশি চুল সুন্দর ও মসৃণ হতে সহায়তা করবে। চুল পড়া বন্ধে পেয়ারা পাতার কার্যকারিতার কথা আমরা সবাই কমবেশি জানি। এটি চুল পড়া বন্ধে খুবই কার্যকরী। তাহলে চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন পেয়ারা পাতা- যা যা লাগবে: এক মুঠো পেয়ারা পাতা, পানি এক লিটার। একটি পাত্রে পানি জ্বাল দিতে দিন। পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটে এলে এতে পেয়ারা পাতা দিয়ে দিন। পেয়ারা পাত...

প্রেমের ফাঁ’দে ফে’লে ১০০ নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

অনলাইনে নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয়ে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। একপর্যায়ে নানা ছলনায় ভুলিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ভিডিও ধারণ করতেন।  এরপর আপত্তিকর সেসব ছবি পরিবারের কাছে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করেন। এভাবে গত ৮ বছরে প্রায় শতাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়েছেন বরিশালের বেলাল হোসেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেলালকে গ্রেফতারের পর পুলিশ বলছে, চল্লিশোর্ধ্ব নারীদের টার্গেট করতেন বেলাল। বেলালের ফোনে পাওয়া গেছে ৮ হাজার আপত্তিকর ছবির সন্ধান। তার এই প্রতারণা থেকে বাদ যায়নি তার স্বজনরাও। মাস তিনেক আগে রাজধানীর যাত্রাবাড়ির এক নারীর সঙ্গে বরিশালের বেলাল হোসেনের ফেসবুকে পরিচয় হয়। বিয়ের প্রলোভনে ওই নারীর গো’পন ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। পরে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগ উপকমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে আমরা সত্যতা পেয়েছি। তার মোবাইলে এবং ইমো, ওয়াটসঅ্যাপে বিভিন্ন আপত্তিকর ছবি পেয়েছি। গত আট বছরে শতাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন। বেলাল মধ্যবয়সী নার...

আইএফআইসি ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি

আইএফআইসি ব্যাংক লিমিটেডে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেlন। প্রতিষ্ঠানের নাম: আইএফআইসি ব্যাংক লিমিটেড পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা: প্রযোজ্য নয় দক্ষতা: ব্যবস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে বেতন: ২৮,৩৭০-৩৫,৯৯০ টাকা চাকরির ধরন: অস্থায়ী প্রবেশনকাল: ০১ বছর প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ১০ জুলাই ২০২১ তারিখে ৩০ বছর কর্মস্থল: যেকোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা www.career.ificbankbd.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২১