সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...

হাঁটু ও পায়ের ব্যথা দূর করার কিছু কৌশল - ম্যাক্সটিপসবিডি

হাঁটু ও পায়ের ব্যথা দূর করার কিছু কৌশল
বয়স হলে গেলে প্রায় অনেকেই হাঁটু ব্যথার জন্য ভোগে থাকেন , যেটি দুরারোগ্য ব্যথার দ্বিতীয় বৃহত্তম কারণ। কিন্তু এটা ছাড়াও সব সময় ব্যথা, ক্লান্তিতে ভোগাসহ কিছু জটিল সমস্যার সম্মুখীন হতে হয়। শারীরিক চিকিৎসা দিয়ে এই ব্যথা কিছুটা কমিয়ে আনার জন্য আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করছি।
আমরা সবসময় আপনাদের সুস্থ এবং ব্যথামুক্ত জীবন প্রত্যাশা করি। এই কারণে আমরা আপনাদেরকে এই কয়েকটি সাধারণ ব্যায়ামগুলো করার জন্য সুপারিশ করছি, যা আপনার হাঁটু এবং পায়ের ব্যথা কিছুটা হলেও প্রশমিত করতে সহায়তা করবে।
১. গোড়ালি উঠানো
শুরু করার জন্য একটি চেয়ার নিন এবং এটির পিছনে দাঁড়িয়ে যান।
– আপনার একটি পা উপরে উঠান
– ধীরে ধীরে আপনার অন্য আরেকটি পায়ের গোড়ালি উপরে উঠান যতক্ষণ পর্যন্ত আপনি আপনার পায়ের পাতার উপর না দাঁড়ান
– তারপর মেঝের উপর ধীরে ধীরে পায়ের গোড়ালি নামান
– এভাবে ১০-১৫ বার ব্যায়াম করুন
এটি আপনার গোড়ালিকে শক্তিশালী করে তুলবে এবং হাঁটুর কাছাকাছি অবস্থিত পেশী কার্যকরি করে তুলবে।
২. পায়ের পাতায় ভর করে হাঁটা
এটি একটি সাধারণ ব্যায়াম যা আপনি আপনার বাড়ীতে কাজ সম্পন্ন করার সময় করতে পারেন। দ্রুতগতিতে আপনার পায়ের পাতায় ভর করে চারপাশে হাঁটুন- এটি আপনার পায়ের পাতাকে শক্তিশালী করবে এবং আপনার পায়ের আঙ্গুল আর পায়ের পিণ্ডকে কার্যকরী করে তুলবে। ৫ থেকে ১৫ মিনিটের জন্য এভাবে হাঁটুন বা ক্লান্ত না হওয়া পর্যন্ত হাঁটতে পারেন।
৩. গোড়ালি সার্কেল
দুর্বল গোড়ালিগুলোতে কাজ করার জন্য আপনাকে যা করতে হবে, তা হলঃ
– এক পা উঠিয়ে নিচে বসুন বা দাঁড়ান
– একটি বৃত্তাকার গতিতে ধীরে ধীরে পাটি ঘুরান
– প্রতিটি পায়ের জন্য একটি অভ্যন্তরকালীন বৃত্ত ১০ বার এবং বাহ্যিক বৃত্ত ১০ বার করে করবেন।
৪. প্রতিরোধের প্রশিক্ষণ
এই ব্যায়ামের জন্য আপনার একটি প্রতিরোধের ব্যান্ড প্রয়োজন হবে।
– খাটের পা বা অন্য কোন স্থায়ী আসবাবপত্রের মধ্যে এই বন্ধনীটি বেঁধে নিতে হবে
– আপনার একটি পা অন্য আরেকটি পায়ের নিচে রাখুন এবং হাঁটুটি সামান্য বেঁকে বসুন
– উপরে পায়ের সঙ্গে একটি প্রতিরোধের ব্যান্ড বা বন্ধনীটি সামনের দিকে ধরুন
– ধীরে ধীরে আপনার মাথার দিকে আপনার পায়ের ব্যান্ডটি টানুন
– প্রতিটি পায়ে এইভাবে ১০-১৫ বার পুনরাবৃত্তি করুন
এই সঙ্ঘবদ্ধ করাটা আপনার পায়ের গুল এবং ভিতরের আর বাইরের উরুর পেশী কার্যকরী হতে সহায়তা করবে।
৫. পায়ের পাতা খেলা
একটি দৈনিক ভিত্তিতে আপনার পায়ের আঙ্গুল ব্যবহার করার জন্য আপনি “grabbies” নামের একটি খেলা খেলা করতে পারেন।
– আপনার পায়ের আঙ্গুলগুলোকে নিজে নিজে বাঁকা করুন।
– মেঝেতে একটি তোয়ালে রেখে আপনার পায়ের আঙ্গুলের সঙ্গে আঁকড়িয়ে ধরুন।
– মাটিতে কিছু নুড়ি রাখুন এবং আপনার পা দিয়ে এগুলো বাস্কেটে রাখার চেষ্টা করুন।
৬. বলের উপর হাঁটা
– একটি টেনিস বল বা এই আকৃতির একটি বল খুঁজুন।
– একটি চেয়ারে বসুন
– বলের উপর আপনার পা রাখুন এবং এটির উপর হাঁটুন
– ধীরে ধীরে পায়ের আঙ্গুলের দিকে এবং তারপর পিছনের দিকে আপনার পা দিয়ে বল ঠেলা দিন
– ম্যাসেজটি উপভোগ করুন!
৭. বোনাস টিপস
একপ্রেশার এবং পা ম্যাসেজ সারা পৃথিবীতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
দীর্ঘদিন ধরে যদি আপনার পায়ে ক্ষত থাকে, তাহলে আপনার দুই অঙ্গুষ্ঠ দিয়ে (১ এবং ২, ৪ এবং ৫ এর মধ্যে প্রায় ১ সেন্টিমিটার বা অর্ধেক গভীর রেখে) ধীরে ধীরে এটি ১৫ মিনিটের জন্য ম্যাসেজ করুন, তাহলে আপনি অতি শীঘ্রই আরামবোধ উপলব্ধি করতে পারবেন।
আমরা আশা করি আপনি এই ব্যায়ামটি চর্চা করে সুস্থ ও ব্যথা মুক্ত থাকার চেষ্টা করবেন। দীর্ঘদিন পর আপনার ব্যথা পা আরাম করার জন্য আপনার কাছে আরো কোন টিপস আছে কি? থাকলে আমাদের সাথে মন্তব্যে শেয়ার করতে ভুলবেন না। ব্রাইট সাইড  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চুল পড়া কমাতে পেয়ারা পাতার জাদু

চুল পড়া নাকি স্বাভাবিক একটি ব্যাপার, এমনটাই বিশেষজ্ঞদের মত। তবে তা দিনে ১০০ টা পর্যন্ত। এর চেয়ে বেশিও হলে তা চিন্তার বিষয়। ঘন ঘন এমন চুল ওঠার ফলে চুলের গোছা পাতলা হয়ে যায়। মাথার তালুতে জায়গায় জায়গায় ফাঁকা হয়ে যেতে থাকে। অবহেলা এবং অযত্নের এমনটা হয়ে থাকে। এছাড়াও দূষণ, খাবারের সমস্যা, ঘুম কম হওয়া, দুশ্চিন্তা তো নিত্যদিনের সঙ্গী। এসব কারণেই মূলত অতিরিক্ত চুল পড়ার সমস্যা হয়ে থাকে। চুল ঝরে যাওয়া আসলে একেবারে প্রাকৃতিক একটি প্রক্রিয়া। চুল ঝরে যাবে এবং আবার নতুন চুল গজাবে, এটাই স্বাভাবিক। তবে অনেকেরই চুল খুব বেশি ঝরে যাচ্ছে। চুল পড়া কমাতে নিয়মিত চুলে তেল ব্যবহার করুন। সেই সঙ্গে ঘরোয়া একটি প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া বন্ধের পাশাপাশি চুল সুন্দর ও মসৃণ হতে সহায়তা করবে। চুল পড়া বন্ধে পেয়ারা পাতার কার্যকারিতার কথা আমরা সবাই কমবেশি জানি। এটি চুল পড়া বন্ধে খুবই কার্যকরী। তাহলে চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন পেয়ারা পাতা- যা যা লাগবে: এক মুঠো পেয়ারা পাতা, পানি এক লিটার। একটি পাত্রে পানি জ্বাল দিতে দিন। পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটে এলে এতে পেয়ারা পাতা দিয়ে দিন। পেয়ারা পাত...

প্রেমের ফাঁ’দে ফে’লে ১০০ নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

অনলাইনে নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয়ে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। একপর্যায়ে নানা ছলনায় ভুলিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ভিডিও ধারণ করতেন।  এরপর আপত্তিকর সেসব ছবি পরিবারের কাছে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করেন। এভাবে গত ৮ বছরে প্রায় শতাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়েছেন বরিশালের বেলাল হোসেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেলালকে গ্রেফতারের পর পুলিশ বলছে, চল্লিশোর্ধ্ব নারীদের টার্গেট করতেন বেলাল। বেলালের ফোনে পাওয়া গেছে ৮ হাজার আপত্তিকর ছবির সন্ধান। তার এই প্রতারণা থেকে বাদ যায়নি তার স্বজনরাও। মাস তিনেক আগে রাজধানীর যাত্রাবাড়ির এক নারীর সঙ্গে বরিশালের বেলাল হোসেনের ফেসবুকে পরিচয় হয়। বিয়ের প্রলোভনে ওই নারীর গো’পন ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। পরে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগ উপকমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে আমরা সত্যতা পেয়েছি। তার মোবাইলে এবং ইমো, ওয়াটসঅ্যাপে বিভিন্ন আপত্তিকর ছবি পেয়েছি। গত আট বছরে শতাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন। বেলাল মধ্যবয়সী নার...

আইএফআইসি ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি

আইএফআইসি ব্যাংক লিমিটেডে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেlন। প্রতিষ্ঠানের নাম: আইএফআইসি ব্যাংক লিমিটেড পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা: প্রযোজ্য নয় দক্ষতা: ব্যবস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে বেতন: ২৮,৩৭০-৩৫,৯৯০ টাকা চাকরির ধরন: অস্থায়ী প্রবেশনকাল: ০১ বছর প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ১০ জুলাই ২০২১ তারিখে ৩০ বছর কর্মস্থল: যেকোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা www.career.ificbankbd.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২১