দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
![]() |
| মেরুদণ্ডের সমস্যা |
আমাদের প্রতিদিনের কিছু অভ্যাসের কারণে নিজের অজান্তেই আমরা ক্ষতি করছি মেরুদণ্ডের। কী সেই অভ্যাসগুলো? চলুন জেনে নেওয়া যাক-
টানা বসে কাজ করা:-
আপনি কি সারাক্ষণ এক জায়গায় বসে কাজ করেন? যার ফলে শিরদাঁড়া বা মেরুদণ্ডের সমস্যা হতে পারে। তাই, বসে কাজ করতে হলে প্রতি ঘণ্টায় অন্তত ৫ মিনিটের জন্য হলেও হাঁটাহাঁটি করুন।
বিশ্রামের হেরফের:-
পর্যাপ্ত বিশ্রামের অভাবে মেরুদণ্ডের সমস্যা হয়। একইভাবে অতিরিক্ত বিশ্রাম অর্থাৎ আলস্যের কারণেও মেরুদণ্ডের সমস্যা হতে পারে।
ভারী ব্যাগ বহন করা:-
যারা নিয়মিত পিঠে ভারী ব্যাগ বহন করেন, তাদের মেরুদণ্ডজনিত সমস্যা হওয়ার আশঙ্কা থাকে বেশি। তাই, খুব ভারী ব্যাগ (যেমন- ল্যাপটপ ব্যাগ, বইয়ের ব্যাগ) ইত্যাদি পিঠে কম নেওয়াই ভালো। এতে কাঁধে ও পিঠে অতিরিক্ত চাপ পড়ে।
ঘুমানোর ভঙ্গি:-
অনেকেই অস্বাভাবিক ভঙ্গিতে কোমর ও পিঠ বাঁকিয়ে ঘুমান। এতে মেরুদণ্ডের ক্ষতি হয়।
ঝুঁকে কাজ করা:-
বিশেষ করে মোবাইলে ফেসবুকিং বা চ্যাটিং করার ক্ষেত্রে অনেকেই ঝুঁকে বসে মোবাইল ব্যবহার করেন। এতে মেরুদণ্ডে চাপ পড়ে। দীর্ঘদিন একই কাজ করার ফলে বড় ধরনের সমস্যা হতে পারে। যারা সেলাই বা পাটি বোনার কাজ করেন তারাও মেরুদণ্ডজনিত সমস্যায় পড়তে পারেন।
এসবের পাশাপাশি, হুট করে খুব ভারী কোনো বস্তু তুলতে গেলে মেরুদণ্ডে চোট লাগতে পারে। সমস্যা দেখা দিতে পারে অসম বিছানায় দীর্ঘদিন ঘুমানোর কারণেও।
ছোটখাটো এই অভ্যাসগুলো বদলে ফেলুন। নিশ্চিত করুন সুস্থ থাকা।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন