দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যাতে অংশ নেবেন বিশ্বের নামি-দামি ক্রিকেটাররা, খেলবেন এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের হয়ে।
তবে, এই দুই দলের স্কোয়াড ঘোষণার আগে আজ শনিবার টি-টোয়েন্টি ম্যাচ দুটির সূচি ঘোষণা করেছে বিসিবি। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী ২১ ও ২২ মার্চ।
অবশ্য, সিরিজটা আয়োজন করার কথা ছিল তিন ম্যাচের। ভারতীয় বোর্ডও (বিসিসিআই) শামিল হতে চেয়েছিল এই আয়োজনে। যাতে তিন ম্যাচের একটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল লক্ষাধিক দর্শক ধারণক্ষম ভারতের নবনির্মিত সর্দার প্যাটেল স্টেডিয়ামে। পড়ে সিদ্ধান্তটি বাতিল হয়।
![]() |
| বিশ্ব বনাম এশিয়া একাদশের সূচি ঘোষণা |
অবশ্য, সিরিজটা আয়োজন করার কথা ছিল তিন ম্যাচের। ভারতীয় বোর্ডও (বিসিসিআই) শামিল হতে চেয়েছিল এই আয়োজনে। যাতে তিন ম্যাচের একটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল লক্ষাধিক দর্শক ধারণক্ষম ভারতের নবনির্মিত সর্দার প্যাটেল স্টেডিয়ামে। পড়ে সিদ্ধান্তটি বাতিল হয়।
শুধু ভারত নয়, প্রতিবেশী কয়েকটি দেশ থেকে খেলোয়াড় চেয়ে বোর্ডগুলোকে অনুরোধ করেছে বিসিবি। এশিয়া একাদশ তো বটেই, বিশ্ব একাদশের দলও বিসিবি নির্বাচন করবেন বলে জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
প্রচার মাধ্যমকে বিসিবির এই কর্তা বলেছেন, ‘ম্যাচ দুটি আয়োজন করা হবে আগামী ২১ ও ২২ মার্চ। আমরা এশিয়ার সবকটি দেশের কাছে কয়েকজন খেলোয়াড় চেয়ে অনুরোধ করেছি। এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশ- দুটি দলই নির্বাচন করবে বিসিবি।’

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন