সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...

ত্বক ফর্সা করতে মসুর ডাল । মসুর ডালে রূপচর্চা - ম্যাক্সটিপসবিড

ডাল একটি জনপ্রিয় খাবার, ডাল শরীরের জন্যই  খুব উপকারী ;  ডাল ত্বক এবং চুলের যত্নেও খুব উপকারীডাল ব্রণ ও ত্বকের কালচে দাগ  এবং রোদে পোড়া দাগ দূর করে প্রাচীনকাল থেকেই রূপচর্চায় মসুর ডালের ব্যবহার। মসুর ডালে রয়েছে প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, কার্বোহাইড্রেড, ডায়াটারি ফাইবার, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ, সি, ই, কে এবং থিয়েমিন। এগুলো শরীরের পাশাপাশি ত্বককেও সুস্থ রাখে।


ত্বক ফর্সা করতে মসুর ডাল,মসুর ডালে রূপচর্চা,ত্বকে মসুরের ডালের ব্যবহার,মসুরের ডাল দিয়ে হোক ত্বক উজ্জ্বল,মসুর ডালের ফেসপ্যাক,মসুর ডাল মুখে দিলে কি হয়,রূপচর্চা মসুর ডাল,মসুর ডাল মুখে দিলে কি হয়,ত্বক ফর্সা করতে মসুর ডাল,মসুর ডালের বেসন


জেনে নিন ,রূপচর্চায় মসুর ডালের ব্যবহার: 


.চেহারার কালো ভাব:

 রাতে দুধের সাথে মসুর ডাল ভিজিয়ে রাখুন।  ডাল পিষে সকাল বেলা মুখে লাগান। প্রতিদিন যদি এই ভাবে মুখে লাগান, চেহারার কালো ভাবটা দূর হয়ে যাবে।   

২.ব্রণ দূর করতে:

হলুদ ও পানির সঙ্গে মসুর ডাল গুঁড়া মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। শুকানো না পর্যন্ত ত্বকে লাগিয়ে রাখবেন  । তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ব্রণ দূর হবে যাবে  ।  

৩. মুখ বা পিঠে দাগ দূর করতে:


মসুরের ডালের মধ্যে চালের পেস্ট মিশিয়ে ওর মধ্যে চন্দন গুঁড়ো, মুলতানি মাটি, কমলা লেবুর শুকনো চোকলা মিশিয়ে পেস্ট তৈরি করুন। এর মধ্যে দুই চামচ শসার রসও মেশাতে পারেন। মুখে এবং শরীরের দাগ এর স্থানে ওই পেস্ট লাগান। শুকিয়ে যাওয়ার পরে ধুয়ে ফেলুন।

৪.রোদে পোড়া দাগ দূর করতে:

ডালের গুঁড়া, লেবুর রস গোলাপজল এক সাথে মিশিয়ে । রোদে পোড়া ত্বকে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করুন। ত্বকের রোদে পোড়া কালচে দাগ দূর হবে



৫. মুখের রং ফর্সা করতে:


মসুর ডাল গুঁড়ো করে তার মধ্যে ডিমের হলুদ অংশটা মেশান। রোদের মধ্যে এই পেস্ট শুকিয়ে শিশির মধ্যে ভরে রেখে দিন। প্রতিদিন রাতে শোয়ার আগে  এক চামচ দুধ এর সাথে  দুই ফোঁটা লেবুর রসের  মিশিয়ে মুখে লাগান। আধ ঘণ্টা  পরে মুখ ধুয়ে ফেলুন। এতে আপনার মুখের রং ফর্সা হয়ে যাবে।

৬. ত্বকের উজ্জ্বলতা বাড়াতে:

মসুর ডাল গুঁড়ার সঙ্গে হলুদ, গোলাপজল ও পরিমাণ মতো পানি মিশিয়ে তৈরি করুন পেস্ট। মুখে ও গলায় লাগিয়ে রাখুন এটি। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন।  

৭.অবাঞ্ছিত লোম দূর :

করতে মসুর ডাল গুঁড়া করে আমন্ড অয়েলের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। চক্রাকারে ম্যাসাজ করুন ত্বকে। কমে যাবে অবাঞ্ছিত লোম।  

৮.ত্বক পরিষ্কার করতে:

মসুর ডাল গুঁড়া করে হলুদ, বেসন ও দইয়ের সঙ্গে মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। সপ্তাহে এদকিন ত্বক পরিষ্কার করতে ব্যবহার করুন ফেসপ্যাকটি। 

৯.ক্ষতের দাগ:

যে কোনো ক্ষতের দাগ যেমন- ব্রণ, বসন্ত প্রভৃতি দাগ দূর করতেও ভূমিকা রাখে মসুর ডাল। ডাল বাটার সাথে কচি ডাবের পানি মিশিয়ে দাগের ওপর লাগিয়ে রাখুন। শুকিয়ে আসলে ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলুন। এভাবে করলে ধীরে ধীরে দাগ দূর হবে। 

১০.মেছতা :

ত্বকে মেছতা পরলে দিনে দিনে তা বাড়তেই থাকে। তাই এ সমস্যা সমাধানে মসুর ডাল বাটার সাথে অ্যালোভেরার রস মিশিয়ে মেছতার ওপর লাগান। শুকিয়ে আসলে ধুয়ে ফেলুন। নিয়মিত এটি ব্যবহারে ত্বকের মেছতা চলে যাবে। 

১১.মাথার চুলকানি:

মাথার ত্বকে ময়লা কিংবা খুশকি জমার কারণে ত্বক চুলকাতে পারে। সেক্ষেত্রেও এই মসুর ডাল উপকারী। নিয়মিত মসুর ডাল বেটে মাথার ত্বকে লাগিয়ে ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। এভাবে করতে থাকলে মাথার চুলকানি দূর হবে। 

১২.ত্বক ফাটা:

 বিভিন্ন কারণে বিশেষ করে আবহাওয়া কিংবা চর্মরোগের কারণে ত্বক ফেটে যেতে পারে। সেক্ষেত্রে  মসুর ডাল বেটে ফেটে যাওয়া জায়গাটিতে লাগিয়ে রাখুন। শুকিয়ে আসলে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। তাহলে ধীরে ধীরে ফাটা পুরোটাই চলে যাবে। 


১৩.মসুর ডালের ফেসপ্যাক তৈরি ও সংরক্ষণ: 
২ কাপ মসুর ডাল এবং ২ টেবিল চামচ চাল (ভাতের চাল) ধুয়ে পানি ঝরিয়ে ভালো করে রোদে শুকিয়ে নিন। চাল-ডাল একসঙ্গে না মিশিয়ে আলাদা করে ধুয়ে শুকালে সহজে শুকানো যাবে। ফুড প্রসেসর বা গ্রাইন্ডারে ভালোভাবে গুঁড়া করে নিন। তারপর ভালো করে চালনিতে চেলে নিন। এই বেসন অনেক দিন পর্যন্ত (প্রায় ৬ মাস) বায়ুরোধী পাত্রে মুখ বন্ধ করে সংরক্ষণ করা যায়। ফ্রিজে রাখলে ভালো। ব্যাকটেরিয়া বা ছত্রাকের আক্রমণ থেকে বাঁচাতে মাঝেমধ্যে রোদে দিন (সপ্তাহে এক দিন রোদে দিতে পারেন)। বয়াম থেকে বেসন নেওয়ার সময় ভেজা চামচ ব্যবহার করবেন না।

১৪. নানা কাজের ফেসপ্যাক:
* ১ টেবিল চামচ বেসনের সঙ্গে ৪ টেবিল চামচ কাঁচা দুধ এবং পরিমাণমতো বাদাম তেল মিশিয়ে নিন। মিশ্রণটি ভালো করে মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক দিন করে এ প্যাক ব্যবহার করুন। ত্বক উজ্জ্বল হয়ে উঠবে।
* ১ চা-চামচ বেসনের সঙ্গে সমপরিমাণ দই মিশিয়ে নিন। সামান্য হলুদও দিতে পারেন এতে। মুখে লাগানোর ২০ মিনিট পর ধুয়ে নিন। সপ্তাহে এক দিন ব্যবহার করুন।
* ১ চা-চামচ বেসন পেস্টের সঙ্গে সমপরিমাণ মধু ভালোভাবে মিশিয়ে নিন। ১৫ মিনিট মিশ্রণটি মুখে ঘষার পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে এক দিন করে ব্যবহারে ধীরে ধীরে বলিরেখা কমে আসবে। শুষ্কতাও কমে যাবে।
* পরিমাণমতো বেসনের সঙ্গে অল্প দুধ মিশিয়ে নিন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এ প্যাক ব্যবহার করুন। এই প্যাক ত্বকের মৃত কোষের স্তর সরিয়ে ত্বককে করে তোলে প্রাণবন্ত ও সজীব। বয়সের ছাপ কম পড়ে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চুল পড়া কমাতে পেয়ারা পাতার জাদু

চুল পড়া নাকি স্বাভাবিক একটি ব্যাপার, এমনটাই বিশেষজ্ঞদের মত। তবে তা দিনে ১০০ টা পর্যন্ত। এর চেয়ে বেশিও হলে তা চিন্তার বিষয়। ঘন ঘন এমন চুল ওঠার ফলে চুলের গোছা পাতলা হয়ে যায়। মাথার তালুতে জায়গায় জায়গায় ফাঁকা হয়ে যেতে থাকে। অবহেলা এবং অযত্নের এমনটা হয়ে থাকে। এছাড়াও দূষণ, খাবারের সমস্যা, ঘুম কম হওয়া, দুশ্চিন্তা তো নিত্যদিনের সঙ্গী। এসব কারণেই মূলত অতিরিক্ত চুল পড়ার সমস্যা হয়ে থাকে। চুল ঝরে যাওয়া আসলে একেবারে প্রাকৃতিক একটি প্রক্রিয়া। চুল ঝরে যাবে এবং আবার নতুন চুল গজাবে, এটাই স্বাভাবিক। তবে অনেকেরই চুল খুব বেশি ঝরে যাচ্ছে। চুল পড়া কমাতে নিয়মিত চুলে তেল ব্যবহার করুন। সেই সঙ্গে ঘরোয়া একটি প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া বন্ধের পাশাপাশি চুল সুন্দর ও মসৃণ হতে সহায়তা করবে। চুল পড়া বন্ধে পেয়ারা পাতার কার্যকারিতার কথা আমরা সবাই কমবেশি জানি। এটি চুল পড়া বন্ধে খুবই কার্যকরী। তাহলে চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন পেয়ারা পাতা- যা যা লাগবে: এক মুঠো পেয়ারা পাতা, পানি এক লিটার। একটি পাত্রে পানি জ্বাল দিতে দিন। পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটে এলে এতে পেয়ারা পাতা দিয়ে দিন। পেয়ারা পাত...

প্রেমের ফাঁ’দে ফে’লে ১০০ নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

অনলাইনে নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয়ে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। একপর্যায়ে নানা ছলনায় ভুলিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ভিডিও ধারণ করতেন।  এরপর আপত্তিকর সেসব ছবি পরিবারের কাছে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করেন। এভাবে গত ৮ বছরে প্রায় শতাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়েছেন বরিশালের বেলাল হোসেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেলালকে গ্রেফতারের পর পুলিশ বলছে, চল্লিশোর্ধ্ব নারীদের টার্গেট করতেন বেলাল। বেলালের ফোনে পাওয়া গেছে ৮ হাজার আপত্তিকর ছবির সন্ধান। তার এই প্রতারণা থেকে বাদ যায়নি তার স্বজনরাও। মাস তিনেক আগে রাজধানীর যাত্রাবাড়ির এক নারীর সঙ্গে বরিশালের বেলাল হোসেনের ফেসবুকে পরিচয় হয়। বিয়ের প্রলোভনে ওই নারীর গো’পন ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। পরে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগ উপকমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে আমরা সত্যতা পেয়েছি। তার মোবাইলে এবং ইমো, ওয়াটসঅ্যাপে বিভিন্ন আপত্তিকর ছবি পেয়েছি। গত আট বছরে শতাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন। বেলাল মধ্যবয়সী নার...

আইএফআইসি ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি

আইএফআইসি ব্যাংক লিমিটেডে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেlন। প্রতিষ্ঠানের নাম: আইএফআইসি ব্যাংক লিমিটেড পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা: প্রযোজ্য নয় দক্ষতা: ব্যবস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে বেতন: ২৮,৩৭০-৩৫,৯৯০ টাকা চাকরির ধরন: অস্থায়ী প্রবেশনকাল: ০১ বছর প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ১০ জুলাই ২০২১ তারিখে ৩০ বছর কর্মস্থল: যেকোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা www.career.ificbankbd.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২১