সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...

মাঝ রাতে ঘুম ভেঙে যাওয়ার কারণ ও প্রতিকার - ম্যাক্সটিপসবিডি

মাঝ রাতে ঘুম ভেঙে যাওয়ার কারণ ও প্রতিকার:

মাঝ রাতে ঘুম ভেঙে যাওয়ার কারণ ও প্রতিকার,ঘুম না হওয়ার কারণ ও প্রতিকার,ঘুম কম হলে কি ক্ষতি হয়,রাতে ঘুম না আসার কারণ ও প্রতিকার,রাতে ঘুম না হলে করনীয়,ঘুম না হওয়ার কারণ ও প্রতিকার,বেশি ঘুম আসার কারণ কি  রাতে,ঘুম না আসার রোগের নাম,ঘুম না হওয়ার কারণ কি,ঘুম আসার খাবার,ঘুম কম হলে কি ক্ষতি হয়

মাঝ রাতে ঘুম ভেঙে যাওয়ার কারণ :

আমাদের মাঝে মধ্যে   রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, আর ঘুম আসে না। এতে ভয়ের কিছু নেই। প্রতি রাতেই এমন হলে চিন্তার বিষয়। বিশেষজ্ঞদের মতে, মানব শরীরে বেশ কয়েকটি ‘এনার্জি মেরিডিয়ন’ রয়েছে, যা শরীরের বিভিন্ন অংশকে ভিন্ন ভিন্ন সময়ে এনার্জি জোগায়। এবং সেই কারণেই রাতে গভীর ঘুমও ভেঙে যায়।  এনার্জি মেরিডিয়ন আমাদের শরীরে যখন  সক্রিয় হয়ে উঠে, তখন ঘুম ভাঙিয়ে দেয়।
রাত ১১টা থেকে ১টা - এই সময়ে মানুষের শরীরের গল ব্লাডারের এনার্জি মেরিডিয়ন সক্রিয় হয়ে ওঠে। এর থেকে ধরে নেওয়া হয় আপনি মানসিকভাবে হতাশাগ্রস্থ। এজন্য নিজেকে ভালোবাসা এবং ক্ষমা করতে শিখুন।  
রাত ১টা থেকে ৩টা। এই সময়ে লিভারের এনার্জি মেরিডিয়ন সক্রিয় হয়ে ওঠে। এই সময়ে ঘুম ভাঙলে বুঝতে হবে, আপনি অল্পতেই রেগে যান। ঠাণ্ডা পানি পান করুন। মনে করার চেষ্টা করুন কী কারণে আজ অপনি রেগে গিয়েছিলেন। এবং চেষ্টা করুন তা সমাধান করতে। 
রাত ৩টা থেকে ভোর ৫টা। এই সময়ে লাঙ্গসের এনার্জি মেরিডিয়ন সক্রিয় হয়ে ওঠে। এর ফলে আপনি দুঃখ অনুভব করতে পারেন। এই সময়ে ঘুম ভাঙলে জোরে জোরে শ্বাস নেওয়ার পাশাপাশি ভবিষ্যতের কথা ভেবে নিজেকে আশাবাদী করুন। 
এছাড়া কোনো কারণ ছাড়াও ঘুম ভাঙতে পারে। যাকে বলা হয় ‘স্লিপ ইনারশিয়া’। এ সময় ঘুম ভাঙলেও মানুষের মস্তিষ্ক পুরোপুরি সজাগ থাকে না। 
মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভ্যানিয়া বিশ্ববিদ্যালয়ের পেরিলম্যান স্কুল অফ মেডিসিনের বিহেভিওরাল স্লিপ মেডিসিন প্রোগ্রামের পরিচালক মাইকেল পেরিলস বলেন:
রাতে ঘুম ভেঙ্গে গেলে দিনে ঘুমাবেন না। পরের দিন নির্দিষ্ট সময়ের আগে ঘুমাতে যাবেন না। দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। নিয়মিতভাবে রাত তিনটায় ঘুম ভেঙ্গে গেলে তা মোকাবিলায় আরো কিছু পরামর্শ দিয়েছেন তিনি:
১.আলো এড়িয়ে চলুন:

তীব্র আলো মেলাটোনিন হরমোন নিঃসরণ কমিয়ে দেয়। টয়লেটে যাওয়ার দরকার হলে রাত-বাতি ব্যবহার করুন।
২.ঘুম ভাঙ্গার পর শুয়ে থাকবেন না:
আপনি যদি পুরোপুরি জেগে ওঠেন তাহলে বিছানায় শুয়ে না থেকে বরং উঠে পড়ুন এবং এমন কিছু একটা করুন যা আপনার মস্তিষ্ককে উত্তেজিত না করে বরং শান্ত করবে।
৩.কিছু খাবেন না:
শেষ রাতে খাবার খেলে ওজন বাড়ে। আপনার শরীরও এতে অভ্যস্ত হয়ে পড়বে। ফলে প্রতিরাতেই ওই সময় খাবার গ্রহণের জন্য আপনার দেহও ঘুম থেকে জেগে উঠতে চাইবে।
৪.ঘড়ির দিকে তাকাবেন না:
শেষরাতে ঘুম ভেঙ্গে গেলে ঘড়ির দিকে তাকাবেন না। কারণ এর ফলে আর কয়েক ঘন্টা পরই ঘুম থেকে জেগে উঠতে এবং বিছানা ছাড়তে হবে এই চিন্তায় আপনার মানসিক চাপ আরো বেড়ে যাবে। আর মানসিক চাপ বেড়ে গেলে ফের ঘুমানোটা আরো কঠিন হয়ে পড়বে।

অনিদ্রার চিকিৎসা কী:

উত্তর: বেশির ভাগ ঘুমের ওষুধই আসক্তি তৈরি করে এবং দিনের পর দিন এগুলো সেবন করা ভালো নয়। প্রয়োজনে ওষুধ সাময়িকভাবে চিকিৎসকের পরামর্শমতো সেবন করতে হবে। প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া ও জেগে ওঠা, শোবার ঘরটিকে শুধু ঘুমানোর জন্যই ব্যবহার করা, শোবার আগে টেলিভিশন, ইন্টারনেট, ফেসবুক, ডিজিটাল গেমিং না করা এবং সন্ধ্যার পর বেশি চা-কফি পরিহার করা উচিত। ঘুমের আগে হালকা গরম পানিতে গোসল বা হাত-পা ধুয়ে নিলে ঘুম আসে। ঘুম না এলে বিছানা ছেড়ে উঠে একটু হেঁটে এসে বা বই পড়ে আবার ঘুম এলে শুয়ে পড়তে হবে।

ঘুমের ওষুধে আসক্তি হয়ে গেলে কী করণীয়:

উত্তর: ঘুমের পরিবেশ বা স্লিপ হাইজিনকে জোরদার করে ওষুধের মাত্রা ধীরে ধীরে কমানো বা পরিবর্তন করা যাবে।

রাত জেগে কাজ করা কি ভালো:

উত্তর: অনেক রাত জেগে টিভি দেখা বা দেরি করে ঘুমানোর সঙ্গে উচ্চ রক্তচাপ, স্থূলতা, হৃদ্রোগের সম্পর্ক পাওয়া গেছে। তা ছাড়া এতে ক্লান্তি, মনোযোগের অভাব, মাথাব্যথা ইত্যাদি হতে পারে। রাত না জেগে বরং সকালে আগে ঘুম থেকে উঠে পড়াশোনা  বা কাজ  করাই ভালো।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চুল পড়া কমাতে পেয়ারা পাতার জাদু

চুল পড়া নাকি স্বাভাবিক একটি ব্যাপার, এমনটাই বিশেষজ্ঞদের মত। তবে তা দিনে ১০০ টা পর্যন্ত। এর চেয়ে বেশিও হলে তা চিন্তার বিষয়। ঘন ঘন এমন চুল ওঠার ফলে চুলের গোছা পাতলা হয়ে যায়। মাথার তালুতে জায়গায় জায়গায় ফাঁকা হয়ে যেতে থাকে। অবহেলা এবং অযত্নের এমনটা হয়ে থাকে। এছাড়াও দূষণ, খাবারের সমস্যা, ঘুম কম হওয়া, দুশ্চিন্তা তো নিত্যদিনের সঙ্গী। এসব কারণেই মূলত অতিরিক্ত চুল পড়ার সমস্যা হয়ে থাকে। চুল ঝরে যাওয়া আসলে একেবারে প্রাকৃতিক একটি প্রক্রিয়া। চুল ঝরে যাবে এবং আবার নতুন চুল গজাবে, এটাই স্বাভাবিক। তবে অনেকেরই চুল খুব বেশি ঝরে যাচ্ছে। চুল পড়া কমাতে নিয়মিত চুলে তেল ব্যবহার করুন। সেই সঙ্গে ঘরোয়া একটি প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া বন্ধের পাশাপাশি চুল সুন্দর ও মসৃণ হতে সহায়তা করবে। চুল পড়া বন্ধে পেয়ারা পাতার কার্যকারিতার কথা আমরা সবাই কমবেশি জানি। এটি চুল পড়া বন্ধে খুবই কার্যকরী। তাহলে চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন পেয়ারা পাতা- যা যা লাগবে: এক মুঠো পেয়ারা পাতা, পানি এক লিটার। একটি পাত্রে পানি জ্বাল দিতে দিন। পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটে এলে এতে পেয়ারা পাতা দিয়ে দিন। পেয়ারা পাত...

প্রেমের ফাঁ’দে ফে’লে ১০০ নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

অনলাইনে নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয়ে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। একপর্যায়ে নানা ছলনায় ভুলিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ভিডিও ধারণ করতেন।  এরপর আপত্তিকর সেসব ছবি পরিবারের কাছে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করেন। এভাবে গত ৮ বছরে প্রায় শতাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়েছেন বরিশালের বেলাল হোসেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেলালকে গ্রেফতারের পর পুলিশ বলছে, চল্লিশোর্ধ্ব নারীদের টার্গেট করতেন বেলাল। বেলালের ফোনে পাওয়া গেছে ৮ হাজার আপত্তিকর ছবির সন্ধান। তার এই প্রতারণা থেকে বাদ যায়নি তার স্বজনরাও। মাস তিনেক আগে রাজধানীর যাত্রাবাড়ির এক নারীর সঙ্গে বরিশালের বেলাল হোসেনের ফেসবুকে পরিচয় হয়। বিয়ের প্রলোভনে ওই নারীর গো’পন ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। পরে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগ উপকমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে আমরা সত্যতা পেয়েছি। তার মোবাইলে এবং ইমো, ওয়াটসঅ্যাপে বিভিন্ন আপত্তিকর ছবি পেয়েছি। গত আট বছরে শতাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন। বেলাল মধ্যবয়সী নার...

আইএফআইসি ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি

আইএফআইসি ব্যাংক লিমিটেডে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেlন। প্রতিষ্ঠানের নাম: আইএফআইসি ব্যাংক লিমিটেড পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা: প্রযোজ্য নয় দক্ষতা: ব্যবস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে বেতন: ২৮,৩৭০-৩৫,৯৯০ টাকা চাকরির ধরন: অস্থায়ী প্রবেশনকাল: ০১ বছর প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ১০ জুলাই ২০২১ তারিখে ৩০ বছর কর্মস্থল: যেকোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা www.career.ificbankbd.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২১