সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...

হজম ক্ষমতা বাড়ানোর ৫টি প্রাকৃতিক উপায় - Maxtipsbd.xyz

হজম ক্ষমতা বাড়ানোর ৫টি প্রাকৃতিক উপায়
হজম ক্ষমতা বাড়ানোর ৫টি প্রাকৃতিক উপায়


বদহজম হওয়া মোটেও আনন্দের কিছু নয়। বিভিন্ন কারণে বদহজম হয়ে থাকে। যার ফলে পেটে গ্যাস অনুভূত হওয়া, ফেঁপে থাকা কিংবা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দেয় ।পেট ফেঁপে থাকলে পেট ব্যথাও হতে পারে। তবে চিন্তার কোনো কারণ নেই। আপনি নিজেই প্রাকৃতিক উপায়ে হজম ক্রিয়া বৃদ্ধি করতে এবং অস্বস্তিবোধ থেকে মুক্তি পেতে পারেন। হজমক্ষমতা বাড়ানোর পাঁচটি প্রাকৃতিক উপায় প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

পরিমিত খাবার খাওয়া:


 আমরা যখন খাবার খাই তখন থেকেই পেরিস্টালসিস ডাইজেশন প্রক্রিয়াটি শুরু হয় এবং এটি খাদ্যনালীতে পৌঁছায়। আমরা কি পরিমাণ খাবার গ্রহণ করি তার ওপর ডাইজেশন (হজমক্রিয়া) ব্যাপারটা নির্ভর করে। যদি আমরা ডায়েট করি বা খুব কম খাবার খাই তবে কোষ্ঠকাঠিন্য হতে পারে। সুতরাং, খাবার হজম হওয়ার জন্য, আমাদের পরিমিত খাদ্য খাওয়া দরকার। 

চিবিয়ে খাবার খাওয়া:


 শিশুদের আমরা রাতের খাবার টেবিলে বলে থাকি আস্তে আস্তে খাবার খাওয়ার জন্যে যাতে সহজে ডাইজেশন হয়। ডাইজেশন হচ্ছে এমন প্রক্রিয়া যেখানে আপনার খাদ্যটি ক্ষুদ্রতম কণায় বিভক্ত হয়ে পুষ্টি হিসাবে আপনার দেহ দ্বারা শোষিত হবে। আপনি যখন খাবারটি চিবিয়ে ছোট ছোট টুকরো করে খাবেন তখন সেটি দ্রুত ডাইজেস্ট হতে সাহায্য করবে। 

 নিজেকে হাইড্রেট রাখুন:


 সারা দিনে পর্যাপ্ত পানি পান করুন। পানি খাবার ডাইজেশন হতে সহায়তা করে। এটি খাদ্য ভেঙে ফেলতে সহায়তা করে যাতে আপনার শরীর এটি থেকে পুষ্টি গ্রহণ করতে পারে। বিভিন্ন কারণে আপনার সঠিক পরিমাণে পানি পান করা উচিত। গড়ে প্রতিদিন কমপক্ষে চার লিটার পানি খেতে ভুলবেন না। 

ডায়েটে ফাইবার জাতীয় খাবার রাখুন:


 ফাইবার জাতীয় খাদ্য আপনার ইনটেসটাইনের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে। পর্যাপ্ত ফাইবার খেলে ডাইজেশন প্রক্রিয়া ত্বরান্বিত হয়। ফুড ড্রাগ অ্যাসোসিয়েটেড প্রতিদিন খাবারে ২৮ গ্রাম ফাইবার জাতীয় খাদ্য রাখার পরামর্শ দেয়। আপনার প্রতিদিনের ডায়েটে ফাইবার খাবার বাড়ানো প্রয়োজন যেমন- শাক-সবজি, ফল, আস্ত শস্য, মটর, শিম ইত্যাদি।

নিয়মিত শরীরচর্চা করুন:


 মাঝে মাঝে যখন খুব অস্বস্তি বোধ করেন, তখন করণীয় হলো একটু হাঁটা-চলা করা। একটি গবেষণায় বিশ্রাম নেয়া ব্যক্তি এবং যারা শরীরচর্চা করেছেন তাদের মধ্যে খাবার ট্রানজিটের সময় তুলনা করে দেখা হয়েছে। যেসব লোকেরা শরীরচর্চা করেন যেমন- সাইক্লিং, দৌড়ানো বা হাঁটাচলা তারা খাবার ট্রানজিটের সময় ১৫ ঘণ্টা কমাতে সক্ষম। তাই আপনার কোষ্ঠকাঠিন্য বা গ্যাসের সমস্যা হলে হালকা শরীরচর্চা বা দ্রুত হাঁটার অভ্যাস করুন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চুল পড়া কমাতে পেয়ারা পাতার জাদু

চুল পড়া নাকি স্বাভাবিক একটি ব্যাপার, এমনটাই বিশেষজ্ঞদের মত। তবে তা দিনে ১০০ টা পর্যন্ত। এর চেয়ে বেশিও হলে তা চিন্তার বিষয়। ঘন ঘন এমন চুল ওঠার ফলে চুলের গোছা পাতলা হয়ে যায়। মাথার তালুতে জায়গায় জায়গায় ফাঁকা হয়ে যেতে থাকে। অবহেলা এবং অযত্নের এমনটা হয়ে থাকে। এছাড়াও দূষণ, খাবারের সমস্যা, ঘুম কম হওয়া, দুশ্চিন্তা তো নিত্যদিনের সঙ্গী। এসব কারণেই মূলত অতিরিক্ত চুল পড়ার সমস্যা হয়ে থাকে। চুল ঝরে যাওয়া আসলে একেবারে প্রাকৃতিক একটি প্রক্রিয়া। চুল ঝরে যাবে এবং আবার নতুন চুল গজাবে, এটাই স্বাভাবিক। তবে অনেকেরই চুল খুব বেশি ঝরে যাচ্ছে। চুল পড়া কমাতে নিয়মিত চুলে তেল ব্যবহার করুন। সেই সঙ্গে ঘরোয়া একটি প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া বন্ধের পাশাপাশি চুল সুন্দর ও মসৃণ হতে সহায়তা করবে। চুল পড়া বন্ধে পেয়ারা পাতার কার্যকারিতার কথা আমরা সবাই কমবেশি জানি। এটি চুল পড়া বন্ধে খুবই কার্যকরী। তাহলে চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন পেয়ারা পাতা- যা যা লাগবে: এক মুঠো পেয়ারা পাতা, পানি এক লিটার। একটি পাত্রে পানি জ্বাল দিতে দিন। পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটে এলে এতে পেয়ারা পাতা দিয়ে দিন। পেয়ারা পাত...

প্রেমের ফাঁ’দে ফে’লে ১০০ নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

অনলাইনে নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয়ে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। একপর্যায়ে নানা ছলনায় ভুলিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ভিডিও ধারণ করতেন।  এরপর আপত্তিকর সেসব ছবি পরিবারের কাছে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করেন। এভাবে গত ৮ বছরে প্রায় শতাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়েছেন বরিশালের বেলাল হোসেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেলালকে গ্রেফতারের পর পুলিশ বলছে, চল্লিশোর্ধ্ব নারীদের টার্গেট করতেন বেলাল। বেলালের ফোনে পাওয়া গেছে ৮ হাজার আপত্তিকর ছবির সন্ধান। তার এই প্রতারণা থেকে বাদ যায়নি তার স্বজনরাও। মাস তিনেক আগে রাজধানীর যাত্রাবাড়ির এক নারীর সঙ্গে বরিশালের বেলাল হোসেনের ফেসবুকে পরিচয় হয়। বিয়ের প্রলোভনে ওই নারীর গো’পন ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। পরে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগ উপকমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে আমরা সত্যতা পেয়েছি। তার মোবাইলে এবং ইমো, ওয়াটসঅ্যাপে বিভিন্ন আপত্তিকর ছবি পেয়েছি। গত আট বছরে শতাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন। বেলাল মধ্যবয়সী নার...

আইএফআইসি ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি

আইএফআইসি ব্যাংক লিমিটেডে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেlন। প্রতিষ্ঠানের নাম: আইএফআইসি ব্যাংক লিমিটেড পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা: প্রযোজ্য নয় দক্ষতা: ব্যবস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে বেতন: ২৮,৩৭০-৩৫,৯৯০ টাকা চাকরির ধরন: অস্থায়ী প্রবেশনকাল: ০১ বছর প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ১০ জুলাই ২০২১ তারিখে ৩০ বছর কর্মস্থল: যেকোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা www.career.ificbankbd.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২১