দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
সন্তান গর্ভে থাকার সময়ই তাঁর নাম করন নিয়ে আগে থেকেই একটা আলাদা কৌতূহল থাকে তবে সন্তানের নাম রাখার আগেই বেশ কয়েকটি বিষয়ের ওপর নজর রাখা অত্যন্ত জরুরি আর সেগুলি হল-
1. প্রথমেই নামগুলো বেছে কাগজে লিখুন তারপর উচ্চারণের দিকে নজর দিন, নাম রাখার আগে দেখতে হবে সেই নামের উচ্চারণ সকলে করতে পারছে কি না।
2. নাম রাখার আগেই বেশ কয়েকজনের পরামর্শ নিন যদি সবাই বলে ঠিক আছে তা হলে সেই নাম রাখতে পারেন।
3. নাম রাখার আগেই সেই নামের মানে কী তা জেনে নেবেন অবশ্যই।
4. ডাক নাম রাখতে গেলে আগে থেকেই সচেতন হন কারণ অনেক সময় এমন ডাকনাম হয়ে যায় যা পাড়া পড়শি কেটে ছেঁটে ছোট করে অস্বস্তিকর করে তোলে।
5. সন্তানের নাম অন্যান্য রাখার চেষ্টা করুন, এমন নাম রাখতে হবে যাতে নামের মানেও থাকবে অথচ বিশেষ শোনাই যায় না।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন