সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...

যেসব খাবার কাঁচা খেতে নেই

যেসব খাবার কাঁচা খেতে নেই


 কথায় আছে স্বাস্থ্যই সম্পদ। আর এই স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কেবল শরীরের সমস্যা দেখা দেয়। আর এই স্বাস্থ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত খাদ্য। অনেক সময় পুষ্টিকর খাদ্য সঠিক নিয়মে মেনে না খেলে পুষ্টিগুণ পাওয়া যায় না। সাধারণত অহরহই আমরা জানা বা অজানা খাবার খাচ্ছি। বেশিরভাগ ফল ও শাক-সবজি কাঁচা খাওয়াটাই বেশি স্বাস্থ্যকর। আবার কিছু কিছু খাবার কাঁচা খাওয়ার কথা আমরা ভাবতেও পারি না, যেমন কাঁচা মাছ, মাংস বা ডিম। আবার এমন কিছু খাবার আছে যা কাঁচা খাওয়ার ইচ্ছে হতেই পারে, কিন্তু তা মোটেই নিরাপদ নয়!

রান্না করার মাধ্যমে বেশ কিছু ক্ষতিকর ব্যাক্টেরিয়া নষ্ট হয়ে যায়। কাঁচা খাবার খেলে এসব জীবাণু থেকে খাদ্যে বিষক্রিয়া ও পাকস্থলীতে জটিলতা সৃষ্টি হতে পারে। পুষ্টি বিশেষজ্ঞদের মতে, কিছু কিছু খাবার কাঁচা অবস্থায় খাওয়া যায় না। সেগুলো কাঁচা খাওয়া একেবারেই উচিত নয়। এমনই খাবার আছে যা কাঁচা খাওয়া একেবারেই উচিত নয়।

আলু
খাবারে বৈচিত্র্য আনতে গিয়ে কাঁচা আলু খাওয়া নিরাপদ নয়। কাঁচা আলু পেট ফাঁপা এমনকি পেট খারাপের কারণ হতে পারে, কারণ এতে এমন কিছু স্টার্চ থাকে যা হজম হয় না। আবার আলু বেশি সময় ভেজা বা গরম জায়গায় রাখলে এর ভেতরে কিছু অংশ সবুজ হয়ে যেতে পারে। এই জায়গায় সোলানিন নামের একটি টক্সিন থাকে যা ফুড পয়জনিং তৈরি করে। আলুতে এমন সবুজ অংশ থাকলে সে আলুটা না খাওয়াই নিরাপদ। পুষ্টির দিক দিয়ে বিচার করলে আলুকে ভাত ও গমের সঙ্গে তুলনা করা যায়। তবে আলু কাঁচা খাওয়ার চেষ্টা না করাই ভালো। আলুর মতো সবজি রান্না করে খেলে বেটা ক্যারোটিনের উপাদান বেড়ে যায়। কারণ কাঁচা আলুতে ক্ষতিকর বিষাক্ত কিছু উপাদান থাকে, যা হজম প্রক্রিয়ায় মারাত্বক সমস্যা সৃষ্টি করে।

সসেজ
চিকেন সসেজ বাচ্চাদের কাছে জনপ্রিয় একটি খাবার। ভেজে খাওয়া যায়, এই সসেজ দিয়ে তৈরি করা যায় সুস্বাদু হটডগ । অনেকেরই ধারণা, সসেজ যেহেতু প্রক্রিয়াজাত করা একটি খাবার, তাই এটা প্যাকেট থেকে বের করে সরাসরি খাওয়া যাবে। কিন্তু এ ধারণাটি ভুল! সসেজে থাকতে পারে লিস্টেরিয়া নামের ব্যাকটেরিয়াটি, যা আপনাকে অসুস্থ করে ফেলতে পারে। তাই ভালোভাবে রান্না না করে সসেজ খাওয়া উচিত নয়।

দুধ
শিশু থেকে শুরু করে বয়স্ক সকলের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য হল দুধ। এই খাদ্যগুলোতে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যসিড,এনজাইম থাকে যা শরীরের পক্ষে ভালো। দুধ থেকে অনেক পুষ্টিগুণ পাওয়া যায়। তবে, কাঁচা দুধ পান করাটা খুবই বিপজ্জনক। এতে ব্যাকটেরিয়া থাকে। এর জন্য দুধ ভালোভাবে ফুটিয়ে পান করা উচিত।

অঙ্কুরিত বীজ
বিভিন্ন অঙ্কুরিত বীজ যেমন, ছোলাবীজ কাঁচা খাওয়া উচিত নয়, যদিও এতে অনেক পুষ্টি পাওয়া যায়। স্প্রাউট ভালো করে ধুয়ে রান্না করে খাওয়া উচিত। কাঁচা অঙ্কুরগুলো প্রোটিন এবং খনিজগুলোর একটি আশ্চর্যজনক উত্স। তবে গর্ভবতী অবস্থায় অঙ্কুরিত বীজ না খাওয়াই ভালো। এর কারণ, স্প্রাউট মধ্যে ক্ষতিকারক ভাইরাস এবং ব্যাকটেরিয়া থাকতে পারে যা খাদ্য বিষাক্ততার কারণ হতে পারে। অঙ্কুরিত বীজ খাওয়ার সময় আপনি সেগুলোকে হয় হালকা করে ভেজে নিন বা আরও ভালো হয় যদি রান্না করে নিতে পারেন। বিভিন্ন অঙ্কুরিত বীজ যেমন, ছোলাবীজ কাঁচা খাওয়া উচিত নয়, যদিও এতে অনেক পুষ্টি পাওয়া যায়।

তিতা কাঠবাদাম
আমরা সাধারণত যে কাঠবাদাম খাই, তা হলো সুইট আমন্ড। এগুলো যথেষ্টই স্বাস্থ্যকর। কিন্তু কাঠবাদামের মতোই দেখতে বিটার আমন্ডও পাওয়া যায়, যা অনেকটা তিতা এবং এতে থাকে বিষাক্ত হাইড্রোসায়ানিক এসিড। এই আমন্ড ৭০টি খেলে একজন মানুষের মৃত্যুও হতে পারে। এতে থাকে বিষাক্ত হাইড্রোসায়ানিক এসিড। তবে রান্না করলে এগুলো আর বিষাক্ত থাকে না। বেশি মাত্রায় ময়দা খাওয়া শুরু করলে শরীরে গ্লুটেন নামক একটি ক্ষতিকর উপাদানের মাত্রা বাড়তে শুরু করে, যে কারণে ক্ষুদ্রান্ত্রের যেমন ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, তেমনই ছোট-বড় নানা রোগে ঘাড়ে চেপে বসতে পারে।

ময়দা
গম থেকে ময়দা হয়ে তা বাজার পর্যন্ত আসতে আসতে অনেকভাবেই এতে জীবাণুর সংক্রমণ ঘটতে পারে। শুধুমাত্র রান্নার মাধ্যমেই এই জীবাণু ধ্বংস হতে পারে। এ কারণে কাঁচা খামির, কুকি ডো বা কেকের ব্যাটার খাওয়া উচিত নয়। ময়দা তৈরির সময় এমন কিছু প্রক্রিয়ার সাহায্য নেওয়া হয়, যে কারণে ময়দা প্রকৃতিতে অ্যাসিডিক হয়ে যায়। শুধু তাই নয়, শরীরে অতিরিক্ত অ্যাসিডিটির কারণে প্রদাহের মাত্রা বাড়তে পারে। এমনকী, আর্থ্রাইটিসের মতো রোগের খপ্পরে পড়ার আশঙ্কাও বেড়ে যায়। বেশি মাত্রায় ময়দা খাওয়া শুরু করলে শরীরে গ্লুটেন নামক একটি ক্ষতিকর উপাদানের মাত্রা বাড়তে শুরু করে, যে কারণে ক্ষুদ্রান্ত্রের যেমন ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, তেমনই ছোট-বড় নানা রোগে ঘাড়ে চেপে বসতে পারে।

বেগুন
ডায়াবেটিস, ওবেসিটি, হাইপারটেনশন, ত্বকে ব্রণর সমস্যা ও চুলের সমস্যার জন্যে দারুন উপকারী বেগুন। বেগুনের মধ্যে সোলানিন নামের যে টক্সিনটি আলুতে থাকতে পারে, সেটি কাঁচা বেগুনেও থাকতে পারে, বিশেষ করে অপরিপক্ক বেগুনে। অন্যদিকে, কাঁচা বেগুনে অনেকের প্রবল অ্যালার্জি থাকে। এসব বিবেচনা করে বেগুন ভালোভাবে রান্না করে খাওয়াই শ্রেয়।

মাশরুম
মাশরুম শরীরের জন্যও অত্যন্ত উপকারী। নিয়মিত মাশরুম খেলে দূরে থাকা যায় রক্তশূন্যতা, ডায়াবেটিক ও উচ্চরক্তচাপের মতো রোগ থেকে। মাশরুমের রয়েছে নানা ঔষধি গুণ। কোনো কোনো মাশরুম লিভারের জন্য ভালো। কফ, কাশি দমনে সাহায্য করে। কাজ করে সংক্রমণ প্রতিরোধী হিসেবে। হাঁপানি, হৃদযন্ত্রের সমস্যা, রক্ত জমাট বাঁধা কিংবা বহুমূত্র রোগে মাশরুমজাত ওষুধ ব্যবহার করা হয়। মাশরুম খেতে পছন্দ করেন অনেকেই। ক্যানের মাশরুম এমনিই খাওয়া যায়। এতে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন বি ও পটাসিয়াম। রান্না করলেই শরীরের জন্য এসব পুষ্টি সহজলভ্য হয়। শুধু তাই নয়, কাঁচা মাশরুম হজম করাটাও কঠিন। কাঁচা মাশরুমে কিছু ক্ষতিকর উপাদানও থাকতে পারে। এসব কারণে মাশরুম রান্না করে খাওয়া উচিত।

ফলের বীজ
আপেল, আম, পীচ, নাশপাতি বা অ্যাপ্রিকটের বীজ কাঁচা খাওয়া উচিত নয়। এগুলোতে এমন একটি রাসায়নিক থাকে যা সায়ানাইডে রূপান্তরিত হয়ে বিষক্রিয়া করতে পারে। গাঁজর আমরা রান্না ও সারাতের সঙ্গে দুই ভাবেই খেয়ে থাকি। আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাসে সবজি একটি নিয়মিত খাবার। শীতকালে বাজারে পাওয়া যায় হরেক রকম সবজি। বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তাদের জন্য সবজি খাওয়া বেশি উপকারী। তবে কিছু সবজি আছে যেগুলো আমরা রান্নার পাশাপাশি কাঁচা খেয়ে থাকি। কিন্তু হাতের নাগালে পাওয়া সবজি কাঁচা খাওয়া ঠিক নয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চুল পড়া কমাতে পেয়ারা পাতার জাদু

চুল পড়া নাকি স্বাভাবিক একটি ব্যাপার, এমনটাই বিশেষজ্ঞদের মত। তবে তা দিনে ১০০ টা পর্যন্ত। এর চেয়ে বেশিও হলে তা চিন্তার বিষয়। ঘন ঘন এমন চুল ওঠার ফলে চুলের গোছা পাতলা হয়ে যায়। মাথার তালুতে জায়গায় জায়গায় ফাঁকা হয়ে যেতে থাকে। অবহেলা এবং অযত্নের এমনটা হয়ে থাকে। এছাড়াও দূষণ, খাবারের সমস্যা, ঘুম কম হওয়া, দুশ্চিন্তা তো নিত্যদিনের সঙ্গী। এসব কারণেই মূলত অতিরিক্ত চুল পড়ার সমস্যা হয়ে থাকে। চুল ঝরে যাওয়া আসলে একেবারে প্রাকৃতিক একটি প্রক্রিয়া। চুল ঝরে যাবে এবং আবার নতুন চুল গজাবে, এটাই স্বাভাবিক। তবে অনেকেরই চুল খুব বেশি ঝরে যাচ্ছে। চুল পড়া কমাতে নিয়মিত চুলে তেল ব্যবহার করুন। সেই সঙ্গে ঘরোয়া একটি প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া বন্ধের পাশাপাশি চুল সুন্দর ও মসৃণ হতে সহায়তা করবে। চুল পড়া বন্ধে পেয়ারা পাতার কার্যকারিতার কথা আমরা সবাই কমবেশি জানি। এটি চুল পড়া বন্ধে খুবই কার্যকরী। তাহলে চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন পেয়ারা পাতা- যা যা লাগবে: এক মুঠো পেয়ারা পাতা, পানি এক লিটার। একটি পাত্রে পানি জ্বাল দিতে দিন। পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটে এলে এতে পেয়ারা পাতা দিয়ে দিন। পেয়ারা পাত...

প্রেমের ফাঁ’দে ফে’লে ১০০ নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

অনলাইনে নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয়ে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। একপর্যায়ে নানা ছলনায় ভুলিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ভিডিও ধারণ করতেন।  এরপর আপত্তিকর সেসব ছবি পরিবারের কাছে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করেন। এভাবে গত ৮ বছরে প্রায় শতাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়েছেন বরিশালের বেলাল হোসেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেলালকে গ্রেফতারের পর পুলিশ বলছে, চল্লিশোর্ধ্ব নারীদের টার্গেট করতেন বেলাল। বেলালের ফোনে পাওয়া গেছে ৮ হাজার আপত্তিকর ছবির সন্ধান। তার এই প্রতারণা থেকে বাদ যায়নি তার স্বজনরাও। মাস তিনেক আগে রাজধানীর যাত্রাবাড়ির এক নারীর সঙ্গে বরিশালের বেলাল হোসেনের ফেসবুকে পরিচয় হয়। বিয়ের প্রলোভনে ওই নারীর গো’পন ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। পরে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগ উপকমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে আমরা সত্যতা পেয়েছি। তার মোবাইলে এবং ইমো, ওয়াটসঅ্যাপে বিভিন্ন আপত্তিকর ছবি পেয়েছি। গত আট বছরে শতাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন। বেলাল মধ্যবয়সী নার...

আইএফআইসি ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি

আইএফআইসি ব্যাংক লিমিটেডে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেlন। প্রতিষ্ঠানের নাম: আইএফআইসি ব্যাংক লিমিটেড পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা: প্রযোজ্য নয় দক্ষতা: ব্যবস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে বেতন: ২৮,৩৭০-৩৫,৯৯০ টাকা চাকরির ধরন: অস্থায়ী প্রবেশনকাল: ০১ বছর প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ১০ জুলাই ২০২১ তারিখে ৩০ বছর কর্মস্থল: যেকোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা www.career.ificbankbd.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২১