সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...

সুন্দর জীবন গড়ার সহজ নিয়ম - Maxtipsbd

সহজেই সুন্দরভাবে জীবন গঠন করতে পারি না। সুন্দর জীবনের জন্য সুন্দর পরিকল্পনা সেই সাথে তা মেনে চলাও প্রয়োজন। সুন্দর জীবনের কিছু উপায়যে উপায়গুলোর আদলে আমরা সুন্দর জীবন গঠনের পথেই এগিয়ে যাবো

সুন্দর জীবন গড়ার সহজ নিয়ম - Maxtipsbd


শারীরিক সুস্থতা : স্বাস্থ্যই আমাদের বড় সম্পদ। আপনার শরীর যদি সব ধরনের ব্যথা ও অস্বস্তি থেকে মুক্ত থাকেশরীরের সব কিছু যদি পরিপূর্ণভাবে কাজ করে তাহলেই সেটাকে সুস্থ বলা চলে। শরীর যদি রোগ বা দুর্বল স্বাস্থ্য থেকে দূরে থাকে— সেটা সীমিত সময়ের জন্য নয়সারাজীবনের জন্যতাহলে সেটাকেও আমরা সুস্থ ও কাজের উপযোগী বলতে পারি। শারীরিক অসুস্থতা কেবল দেহকেই নয়মনকেও প্রভাবিত করে কারো স্বাস্থ্য যদি কাজের অনুপযোগী হয়তাহলে সে কিছুতেই দৈনন্দিন কাজে ভালোভাবে মনোযোগ দিতে পারবে না। মূল্যবান সম্পদ রক্ষার জন্য যেমন যত্ন নিতে হয়সচেতন থাকতে হয়তেমনি শরীর নামের এ সম্পদকে রক্ষার জন্যও যত্ন নেয়া প্রয়োজন। পরিমিত খাদ্য গ্রহণনিয়মিত হাঁটাহাঁটিসময়মতো ঘুম আপনার শরীরকে সুস্থ রাখবে। আজকে আপনি যে নিয়ম মেনে শরীরের যত্ন নেবেনকাল তার সুফল ভোগ করবেন। সঙ্গে সঙ্গে মনকে সতেজ রাখার চেষ্টা করুননিজের আবেগক্রোধকে নিয়ন্ত্রণে রাখুন। সবসময় ইতিবাচক বিষয় চিন্তার চর্চা করুন। ভালো ফল পাবেন আপনি কখন বিরক্ত হন কিংবা খারাপ বোধ করেনসেটা আপনার কাছের মানুষগুলোকে বুঝতে দিনতারা আপনাকে ভালো থাকতে সাহায্য করবে। ক্রোধে থাকা অবস্থায় কোনো রকম সিদ্ধান্ত নেবেন না বা কোনো কাজ করবেন না। প্রচুর হাসুন। হাসার মুখে থাকার চেষ্ঠা অবিরত রাখুন
 
র্থতিক পরিকল্পনা : সুন্দর একটি অর্থনৈতিক পরিকল্পনা আপনার জীবনকে পাল্টে দেবে। কী খরচ করবেন আর কী জমা করবেন সে বিষয়ে পূর্ণ ধারণা রাখুন। দেখবেন সীমিত অর্থের মধ্যেই সবকিছু হয়ে যাচ্ছে। অর্থ খরচের সুন্দর একটি পরিকল্পনা বিপদের সময় আপনার জন্য আশীর্বাদ হবে। আপনি যদি অর্থ খরচের বিষয়কে নিয়ন্ত্রণ করতে পারেনতাহলে দেখবেন পরের দিনগুলোয় আপনাকে অর্থ নিয়ে ভাবনায় পড়তে হচ্ছে না সিদ্ধান্ত নিন কী পরিমাণ টাকা আপনার বিপদের সময় বা অবসরের জন্য প্রয়োজন সেভাবে পদক্ষেপ নিন। অভিজ্ঞরা দীর্ঘ মেয়াদে সঞ্চয়কে প্রাধান্য দিয়ে থাকেন বাড়তি অর্থ প্রয়োজনীয় খরচে না লাগলে সেটাকে জমা রাখুন। আপনার সন্তানকেও এটা শিক্ষা দিন

কাজ : অধিক কাজ জীবনকে ক্লান্ত ও দুর্বল করে দিতে পারে। এর থেকে বের হওয়ার সহজ উপায় হলো নিজের কাজকে উপভোগ করুন। যা-ই করছেন আনন্দের সঙ্গে করার চেষ্টা করুন সহজভাবে বলতে গেলেআপনি যা করে আনন্দ পান তা-ই করার চেষ্টা করুন। যদি এমন হয়আপনি যে কাজ পছন্দ করেন না তেমন একটা কাজ পেয়ে গেলেনতাহলে অন্য কোনো উপায়ে সে কাজকে আনন্দময় করে তোলার চেষ্টা করুন। আপনার সহকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ান। তারা আপনার কাজকে আনন্দময় করে তুলতে সাহায্য করবে। বাসাকে কাজের ক্ষেত্রে আর কাজকে বাড়িতে আনবেন না

বিনোদন : বিনোদন আপনার শরীর আর মনকে প্রফুল্ল রাখবে। যেকোনো কাজে পরিপূর্ণ অংশগ্রহণ এবং প্রতি মুহূর্তে নতুন নতুন কাজ আর কাজের ধারণা আপনার বিনোদনকে দ্বিগুণ করে তুলবে। বিনোদন কিংবা শখের বিষয় নিয়ে মেতে থাকলে কখনোই আপনাকে অলসতা কিংবা স্থবিরতা স্পর্শ করবে না। শখের বিনোদন আপনার শরীরকে সবসময় সুস্থ আর দীপ্তিময় রাখবে

পরিবার : দীর্ঘ ও ক্লান্তিকর কাজ শেষে আপনার জন্য অপেক্ষায় থাকা পরিবারের লোকদের কাছে ফিরে যাওয়ার মতো আরামদায়ক আর কিছুই হতে পারে না। আধুনিক জীবনযাত্রায় ব্যস্ত সময়ের ভিড়ে নিজের কাছের মানুষকে সময় দেয়া সত্যিকার অর্থেই কঠিন
 এক্ষেত্রে সহজ উপায় হলোরুটিন মাফিক নিজের কাজগুলো সেরে পরিবারের মানুষটির জন্য সময় বের করা। সপ্তাহের একটা দিন আপনার বাবা-মার সঙ্গে দীর্ঘ সময় পার করুনসন্তানদের নিয়ে কোথাও খেতে যান কিংবা বাড়িতেই ভালো কিছুর আয়োজন করুনআপনার স্ত্রীকে মধুর একান্ত একটু সময় দিন। একটি সুন্দর স্বাভাবিক পরিবার আপনার জীবনকে উন্নতির কয়েক ধাপ সামনে নিয়ে যাবে


সামাজিক দায়িত্ববোধ : সামাজিক দায়িত্ববোধ আপনার জীবন আরো সুন্দর করে তুলবে। আপনি কলা খেয়ে খোসাটা রাস্তায় ছুড়ে মারলেন কিংবা চিপসের প্লাস্টিক প্যাকেটটি যত্রতত্র ফেললেন। এতে আপনার পরিবেশকে যে আপনিই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। এ বিষয়ে যদি আপনার একটু দায়িত্ববোধ থাকেতাহলে কাজটা আপনি করতে যাবেন না। আপনার দায়িত্ববোধ থেকে যদি কারো জন্য ছোট্ট একটি মহ কাজও করেনতাহলেও সেটা আপনার মনকে তৃপ্ত রাখবেনিজের ওপর আস্থা বাড়বে

আবেগি স্বাস্থ্য : যারা মানসিকভাবে তৃপ্ততারা চিন্তাভাবনাআবেগ-আচরণকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং সঠিকভাবে নিজেদের সমস্যাকে চিহ্নিত করতে পারেন। সুস্থ মানসিকতা আপনার উপভোগের সময়কে যথাযথ করবে। মনকে প্রফুল্ল রাখার চেষ্টা করুন। এটা দীর্ঘ সময়ের জন্য আপনার জীবনকে ভালোভাবে প্রভাবিত করবে। পরিতৃপ্ত মন আর সুস্থ শরীর পরস্পরের সঙ্গে বাঁধা। সুস্থ শরীর ছাড়া সুস্থ মনের অধিকারী হওয়া যাবে না। আবার সুস্থ মন ছাড়া সুস্থ শরীর আশা করা যায় না। ফলে দুটোর দিকেই মনোযোগ দিতে হবে
 
বন্ধুত্ব : বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য কিছু সময় বের করুন। সপ্তাহের নির্ধারিত একটা সময় তাদের সঙ্গে কাটান। হাসুন প্রাণ খুলেগল্প করুনবন্ধুদের সঙ্গে সময়কে উপভোগ করার চেষ্টা করুন। কোনো বিতর্কে না জড়িয়ে শুধু সম্ভাবনার বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা করুন
প্রতিদিন যাদের সঙ্গে আপনার দেখা হচ্ছে— অফিসের পিয়ন থেকে শুরু করেরিকশাচালকট্যাক্সিচালকআপনার অধীনস্থ কর্মকর্তা-কর্মচারী সবার সঙ্গে সমানুপাতে শ্রদ্ধার সঙ্গে কথা বলুনসদাচরণ করুন। এটা আপনার মনকে বিভিন্ন উত্তেজনা থেকে দূরে রাখবে। আপনার ব্যক্তি অহংকারকে দমন করুন। এটা আপনার জীবনকে পেছনে ঠেলে দেবে। বিনয়ী হওয়ার চেষ্টা করুন

আধ্যাত্মিকতাধ্যানইয়োগা : প্রত্যেকের জীবনেই নিজেকে চালিয়ে নেয়ার জন্য আলাদা আলাদা পথ ঠিক করা আছে আমাদের সবার বিশ্বাস একই রকম হবে এ আশা করা কঠিন। দিনে একবারের জন্য হলেও নিজের মুখোমুখি হন। সুন্দর একটা মুহূর্তে ভালো কিছু চিন্তা করে নিজের ভেতর ডুবে যান। মনের ছবিতে জীবনের সফলতাগুলোকে বারবার তুলে ধরুনসেটা নিয়ে চিন্তা করুন। দেখবেন মনের ক্লান্তি দূর হয়ে গেছে

নিজেকে আবিষ্কার : প্রতি মুহূর্তে নিজেকে আবিষ্কার করার চেষ্টা করুন। আপনি হয়তো জানেন না অসচেতনতায়-অযত্নে স্রষ্টা আপনার ভেতর যে ক্ষমতা দিয়ে দিয়েছেসেটা নষ্ট হয়ে যাচ্ছে। হয়তো ভুলেই যাচ্ছেন কত কিছু করার ক্ষমতা আপনার ছিল। আপনার হয়তো অনেক কিছুই করার কথা ছিল কিন্তু কাজ আর ব্যস্ততা সেগুলোকে ভুলিয়ে দিয়েছে মনে করুনকলেজ জীবনে আপনি ভালো গান গাইতেন কিংবা ছবি আঁকতেন অথবা ভালো গল্প লিখতেন। এখন আবার সেগুলো করার চেষ্টা করুন। নিজেকে আবার আবিষ্কার করুন। বিশ্ববিদ্যালয় জীবনে আপনার খুব ভালো একটা গল্পের বই লেখার আগ্রহ ছিল কিংবা আপনি হয়তো শুরুও করেছিলেন। কিন্তু নানা কারণে সেখান থেকে সরে এসেছেন এখন আবার সেটাকে শুরু করার চেষ্টা করুন। দেখবেন জীবনের নতুন এ আবিষ্কারে আপনি বেঁচে থাকার আগ্রহ খুঁজে পাবেন। জীবন আবার অর্থবহ হয়ে উঠবে

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চুল পড়া কমাতে পেয়ারা পাতার জাদু

চুল পড়া নাকি স্বাভাবিক একটি ব্যাপার, এমনটাই বিশেষজ্ঞদের মত। তবে তা দিনে ১০০ টা পর্যন্ত। এর চেয়ে বেশিও হলে তা চিন্তার বিষয়। ঘন ঘন এমন চুল ওঠার ফলে চুলের গোছা পাতলা হয়ে যায়। মাথার তালুতে জায়গায় জায়গায় ফাঁকা হয়ে যেতে থাকে। অবহেলা এবং অযত্নের এমনটা হয়ে থাকে। এছাড়াও দূষণ, খাবারের সমস্যা, ঘুম কম হওয়া, দুশ্চিন্তা তো নিত্যদিনের সঙ্গী। এসব কারণেই মূলত অতিরিক্ত চুল পড়ার সমস্যা হয়ে থাকে। চুল ঝরে যাওয়া আসলে একেবারে প্রাকৃতিক একটি প্রক্রিয়া। চুল ঝরে যাবে এবং আবার নতুন চুল গজাবে, এটাই স্বাভাবিক। তবে অনেকেরই চুল খুব বেশি ঝরে যাচ্ছে। চুল পড়া কমাতে নিয়মিত চুলে তেল ব্যবহার করুন। সেই সঙ্গে ঘরোয়া একটি প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া বন্ধের পাশাপাশি চুল সুন্দর ও মসৃণ হতে সহায়তা করবে। চুল পড়া বন্ধে পেয়ারা পাতার কার্যকারিতার কথা আমরা সবাই কমবেশি জানি। এটি চুল পড়া বন্ধে খুবই কার্যকরী। তাহলে চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন পেয়ারা পাতা- যা যা লাগবে: এক মুঠো পেয়ারা পাতা, পানি এক লিটার। একটি পাত্রে পানি জ্বাল দিতে দিন। পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটে এলে এতে পেয়ারা পাতা দিয়ে দিন। পেয়ারা পাত...

প্রেমের ফাঁ’দে ফে’লে ১০০ নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

অনলাইনে নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয়ে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। একপর্যায়ে নানা ছলনায় ভুলিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ভিডিও ধারণ করতেন।  এরপর আপত্তিকর সেসব ছবি পরিবারের কাছে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করেন। এভাবে গত ৮ বছরে প্রায় শতাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়েছেন বরিশালের বেলাল হোসেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেলালকে গ্রেফতারের পর পুলিশ বলছে, চল্লিশোর্ধ্ব নারীদের টার্গেট করতেন বেলাল। বেলালের ফোনে পাওয়া গেছে ৮ হাজার আপত্তিকর ছবির সন্ধান। তার এই প্রতারণা থেকে বাদ যায়নি তার স্বজনরাও। মাস তিনেক আগে রাজধানীর যাত্রাবাড়ির এক নারীর সঙ্গে বরিশালের বেলাল হোসেনের ফেসবুকে পরিচয় হয়। বিয়ের প্রলোভনে ওই নারীর গো’পন ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। পরে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগ উপকমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে আমরা সত্যতা পেয়েছি। তার মোবাইলে এবং ইমো, ওয়াটসঅ্যাপে বিভিন্ন আপত্তিকর ছবি পেয়েছি। গত আট বছরে শতাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন। বেলাল মধ্যবয়সী নার...

আইএফআইসি ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি

আইএফআইসি ব্যাংক লিমিটেডে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেlন। প্রতিষ্ঠানের নাম: আইএফআইসি ব্যাংক লিমিটেড পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা: প্রযোজ্য নয় দক্ষতা: ব্যবস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে বেতন: ২৮,৩৭০-৩৫,৯৯০ টাকা চাকরির ধরন: অস্থায়ী প্রবেশনকাল: ০১ বছর প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ১০ জুলাই ২০২১ তারিখে ৩০ বছর কর্মস্থল: যেকোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা www.career.ificbankbd.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২১