সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...

করোনাকালে নিয়ন্ত্রণে থাক ডায়াবেটিস - Maxtipsbd

করোনাকালে নিয়ন্ত্রণে থাক ডায়াবেটিস - Maxtipsbd
 

এখন রাজ্যে করোনা আক্রান্তের নিরিখে রেকর্ড তৈরি হয়ে চলেছে। প্রথম থেকেই স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানান হয় ডায়াবেটিস এবং হাইপারটেনসন যাদের রয়েছে এই ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে তাদের ঝুঁকি অনেক বেশি। তাই এই করোনাকালে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত প্রয়োজন। কিন্তু কীভাবে কমাবেন ডায়াবেটিস?

সুগার নিয়ন্ত্রণে মেথি চা যেমন খুব গুরুত্বপূর্ণ। চিকিৎসকেরা জানান যে শরীরে ইনসুলিনের কার্য ক্ষমতা বাড়াতে সাহায্য করে মেথি। নিয়মিত এই মেথি চা খেলে ডায়াবেটিসের মতো সমস্যাকে সহজেই দূরে রাখা যায়। এমনকী অ্যালোভেরাও কিন্তু এই সমস্যার সমাধান সূত্র। যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত অ্যালোভেরা রস খেলে রক্তের গ্লুকোজের পরিমাণ কমিয়ে আনতে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারবেন।

ফাইবার সমৃদ্ধ কুমড়োর বীজ ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে অনেকটাই। বিশেষ করে টাইপ-২ ডায়াবেটিস থেকে বাঁচতে দৈনিক ডায়েটে কুমড়োর বীজ যদি থাকে তবে তা রক্তে শর্করার পরিমাণ অনেকটাই কমিয়ে আনে।

রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে তুলসী পাতা। যার ফলে কমে ডায়াবেটিসের মতো ‘সাইলেন্ট কিলারের’ ঝুঁকিও। প্রতিদিন সকালে উঠে দু’একটা কাঁচা পাতা চিবিয়ে কিংবা পাঁচটা তুলসী পাতা আগের রাতে এক গ্লাস জলে ভিজিয়ে রেখে পরদিন সকালে তা ছেঁকে খেয়ে দেখতে পারেন। নিয়ন্ত্রণে থাকবে এই মারণ রোগ।

আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ডায়াবেটিস তথা দেহে রক্ত শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে অনেক ওষুধ আবিষ্কার হয়েছে। কিন্তু শুধু লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায় ব্লাড সুগার। করোনা আবহে ঘরোয়া এই কয়েকটি টোটকা ব্যবহার করলেই সুস্থ থাকতে পারবেন আপনিও। সূত্র : দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি