সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...

ভি’ক্ষার ছলে প্রকাশ্যে নারীদের যৌ’ন হয়রানি, বৃদ্ধ গ্রেফতার

 

যৌ’ন হয়রানি

রাজশাহীতে ভিক্ষুকের বেশে দিনে-দুপুরে নারী, কিশোরী ও শিশুদের যৌ’ন হ’য়রানি করে বেড়ান এক বৃদ্ধ। রাজশাহী শহরের জনবহুল সাহেববাজার জিরোপয়েন্ট ও আরডিএ মার্কেট এলাকায় তার বিচরণ। এরইমধ্যে এক ব্যক্তির মুঠোফোনে ধারণ করা একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এর পরপরই পুলিশ তাকে শনাক্ত করে গ্রেফতার করেছে।

ওই ভিডিও ক্লিপে দেখা গেছে, ভিক্ষাবৃত্তির আড়ালে মেয়েদের কৌশলে যৌন হয়রানি করাই তার বিকৃত নেশা। ভিক্ষাবৃত্তির ছলে নগরীর ব্যস্ততম এলাকা আরডিএ মার্কেটসহ বিভিন্ন জায়গায় এই বৃদ্ধ এসব অনৈতিক কাজ করে বেড়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ঝড় উঠেছে।

গ্রেফতার ওই বৃদ্ধের নাম বুলু (৬২)। নগরীর পাঁচানী মাঠ এলাকায় তার দোতলা একটি বাসা আছে। তিনি নারীদের যৌ’ন হয়রানি করার উদ্দেশ্যে ভিক্ষুক সাজেন।

সম্প্রতি বৃদ্ধের ভিক্ষাবৃত্তির ছলে যৌ’ন হ’য়রানির কৌশলগুলো সাইফুল ইসলাম দুলাল নামের এক যুবকের দৃষ্টিগোচর হলে গোপনে প্রায় ৬ মিনিটের একটি ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট দেন তিনি। গত ২৪ জানুয়ারি সন্ধ্যার দিকে দেওয়া ওই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

এসময় ওই বৃদ্ধকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়ে অনেকেই কমেন্ট করতে থাকেন।

ভিডিওতে দেখা গেছে, সাহেব বাজার এলাকায় ওই বৃদ্ধ কৌশলে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ সব বয়সী নারীদের যৌন হয়রানি করছেন। না দেখার বাহানা করে হঠাৎ নারীদের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিচ্ছেন।

ভিডিও ক্লিপটি দিয়ে সাইফুল ইসলাম দুলাল নামের ওই যুবক তার ফেসবুকে পোস্টে লিখেছেন, ‘আজ (রোববার) দুপুর আনুমানিক পৌনে দুইটার দিকে রাজশাহীর সাহেববাজার এলাকায় এই বৃদ্ধ লোকটিকে আমি লক্ষ্য করি। 

লোকটি সাহায্যের জন্য মূলত মেয়ে/নারীদের কাছে যায় এবং তাদের শরীরে স্পর্শ করে এমনভাবে যেন সে অজ্ঞাতসারে বা ভুল করে করে ফেলেছে। সন্দেহ হওয়ায় তার পিছু নিই এবং একই জঘন্য কাজ সবার সঙ্গে করছে দেখা যায়। লোকটি বয়স্ক, না বুঝে করেছে ভেবে অনেকেই এড়িয়ে যাচ্ছে।’

কিন্তু সজ্ঞানে এবং কুৎসিত লক্ষ্য নিয়েই এই কাজ করছে তা সুস্পষ্ট। তার আসল উদ্দেশ্য জানার জন্যই আমি মুঠোফোনে ভিডিও ধারণ করতে থাকি কিন্তু কোনো রকম ব্যবস্থা গ্রহণের পূর্বেই ভিড়ের মধ্যে হারিয়ে ফেলি। 

এই লোক এবং এরকম আরো যারা আছে তাদের হতে সকলকে সাবধান হতে হবে এবং তাদের যত দ্রুত সম্ভব প্রশাসনের (আইনের) আওতায় আনার অনুরোধ জানাই। তা না হলে রোজই রাস্তায় নারীরা হেনস্তার শিকার হতে থাকবে।’

ফেসবুকে ভাইরাল হওয়া এই ভিডিও ক্লিপটির বিষয়ে জানতে চাইলে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বলেন, ভিডিও দেখে ওই বৃদ্ধকে শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে। 

যারা তার যৌন হয়রানির শিকার হয়েছেন তাদের মধ্যে থেকে একজন মামলা করেছেন। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

ওসি আরো বলেন, প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে তিন স্বচ্ছল। তবে বৃদ্ধ। হাঁটতে চলতে অন্যকে ধরেন। মানসিক প্রতিবন্ধিতার কোনো তথ্য মেলেনি। স্ত্রীসহ দুই সন্তান রয়েছে। শাহমখদুম কলেজের পেছনে একটি বাসায় ভাড়া থাকেন পরিবার নিয়ে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চুল পড়া কমাতে পেয়ারা পাতার জাদু

চুল পড়া নাকি স্বাভাবিক একটি ব্যাপার, এমনটাই বিশেষজ্ঞদের মত। তবে তা দিনে ১০০ টা পর্যন্ত। এর চেয়ে বেশিও হলে তা চিন্তার বিষয়। ঘন ঘন এমন চুল ওঠার ফলে চুলের গোছা পাতলা হয়ে যায়। মাথার তালুতে জায়গায় জায়গায় ফাঁকা হয়ে যেতে থাকে। অবহেলা এবং অযত্নের এমনটা হয়ে থাকে। এছাড়াও দূষণ, খাবারের সমস্যা, ঘুম কম হওয়া, দুশ্চিন্তা তো নিত্যদিনের সঙ্গী। এসব কারণেই মূলত অতিরিক্ত চুল পড়ার সমস্যা হয়ে থাকে। চুল ঝরে যাওয়া আসলে একেবারে প্রাকৃতিক একটি প্রক্রিয়া। চুল ঝরে যাবে এবং আবার নতুন চুল গজাবে, এটাই স্বাভাবিক। তবে অনেকেরই চুল খুব বেশি ঝরে যাচ্ছে। চুল পড়া কমাতে নিয়মিত চুলে তেল ব্যবহার করুন। সেই সঙ্গে ঘরোয়া একটি প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া বন্ধের পাশাপাশি চুল সুন্দর ও মসৃণ হতে সহায়তা করবে। চুল পড়া বন্ধে পেয়ারা পাতার কার্যকারিতার কথা আমরা সবাই কমবেশি জানি। এটি চুল পড়া বন্ধে খুবই কার্যকরী। তাহলে চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন পেয়ারা পাতা- যা যা লাগবে: এক মুঠো পেয়ারা পাতা, পানি এক লিটার। একটি পাত্রে পানি জ্বাল দিতে দিন। পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটে এলে এতে পেয়ারা পাতা দিয়ে দিন। পেয়ারা পাত...

প্রেমের ফাঁ’দে ফে’লে ১০০ নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

অনলাইনে নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয়ে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। একপর্যায়ে নানা ছলনায় ভুলিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ভিডিও ধারণ করতেন।  এরপর আপত্তিকর সেসব ছবি পরিবারের কাছে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করেন। এভাবে গত ৮ বছরে প্রায় শতাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়েছেন বরিশালের বেলাল হোসেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেলালকে গ্রেফতারের পর পুলিশ বলছে, চল্লিশোর্ধ্ব নারীদের টার্গেট করতেন বেলাল। বেলালের ফোনে পাওয়া গেছে ৮ হাজার আপত্তিকর ছবির সন্ধান। তার এই প্রতারণা থেকে বাদ যায়নি তার স্বজনরাও। মাস তিনেক আগে রাজধানীর যাত্রাবাড়ির এক নারীর সঙ্গে বরিশালের বেলাল হোসেনের ফেসবুকে পরিচয় হয়। বিয়ের প্রলোভনে ওই নারীর গো’পন ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। পরে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগ উপকমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে আমরা সত্যতা পেয়েছি। তার মোবাইলে এবং ইমো, ওয়াটসঅ্যাপে বিভিন্ন আপত্তিকর ছবি পেয়েছি। গত আট বছরে শতাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন। বেলাল মধ্যবয়সী নার...

আইএফআইসি ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি

আইএফআইসি ব্যাংক লিমিটেডে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেlন। প্রতিষ্ঠানের নাম: আইএফআইসি ব্যাংক লিমিটেড পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা: প্রযোজ্য নয় দক্ষতা: ব্যবস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে বেতন: ২৮,৩৭০-৩৫,৯৯০ টাকা চাকরির ধরন: অস্থায়ী প্রবেশনকাল: ০১ বছর প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ১০ জুলাই ২০২১ তারিখে ৩০ বছর কর্মস্থল: যেকোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা www.career.ificbankbd.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২১