দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
দ্বিতীয়বারের মতো বউ বদল করল দুই বন্ধু! গত রোববার রাতে আলোচিত এ ঘটনাটি ঘটেছে চুয়াডাঙার জীবননগর উপজেলার বাঁকা গ্রামে।ঘটনার বিবরণে জানা যায়, জীবননগর উপজেলার বাঁকা গ্রামের চা দোকানি আনারের (২৫) সাথে রাজমিস্ত্রি আবু জাফরের (২৫) অসম্ভব ঘনিষ্ঠ সম্পর্কের ব্যাপারটি অনেক আগেই মিডিয়াতে এসেছিল বন্ধুত্ব টিকিয়ে রাখতে বউ বদলের কারণে!
বন্ধুত্বের সুবাদে ছিলো দুজন দুজনের বাড়িতে অবাধ যাতায়াত। এ সুযোগে দুই বন্ধু একে অপরের স্ত্রীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে।
অবশেষে বন্ধুত্ব টিকিয়ে রাখতে বউ বদলের সিদ্ধান্ত নেয় দুই বন্ধু! সিদ্ধান্ত মোতাবেক গত বছর বাঁকা গ্রামের আইনাল হকের ছেলে রাজমিস্ত্রি আবু জাফর তার স্ত্রী লাইলী খাতুনকে (১৯) ঘনিষ্ঠ বন্ধু ফজলুর ছেলে আনারের সাথে এবং আনার তার স্ত্রী ১ সন্তানের জননী রোজিনা খাতুনকে (২০) আবু জাফরের সাথে বিয়ে দেয়।
গত ১ বছর এভাবেই চলছিল সবকিছু। কিন্তু হঠাৎ করেই আবারও বউ বদলের সিদ্ধান্ত নেয় এই দুই ঘনিষ্ঠ বন্ধু। যেই কথা সেই কাজ, তাই গত রোববার রাতে তারা আবার বউ বদল করে। এখন দুই বন্ধুই সুখে সংসার করছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন