সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...

চার বছরে ৩০ হাজার ৫৭৩টি মিথ্যা বলেছেন ট্রাম্প !

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

রিপাবলিকান দলের মনোনয়ন পেয়ে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভ করেন ডোনাল্ড ট্রাম্প। ২০১৭ সালের ২০ জানুয়ারি ট্রাম্পের অভিষেক হয়।

সেই অভিষেক নিয়েই প্রথম মিথ্যা বলেন ট্রাম্প। ক্ষমতা শুরু হয় তার মিথ্যা দিয়ে।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, দিনে পাঁচ শতাধিক মিথ্যা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে নিজেরই মিথ্যা বলার রেকর্ড ভঙ্গ করেছেন তিনি।

দৈনিকটি ‘ট্রুথ টেস্টার’ নামের একটি কলামে ডোনাল্ড ট্রাম্পের মিথ্যা বলার এ পরিসংখ্যান প্রকাশ করেছে।

প্রতিবেদনটিতে মার্কিন প্রেসিডেন্টের টুইটার বার্তাগুলোর কিছু উল্লেখযোগ্য মিথ্যা তুলে ধরে বলা হয়েছে, ট্রাম্প গত ২ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগের দিন ৫০৪ বার মিথ্যা বলেছেন, যা একদিনে সর্বোচ্চ।

আর ৫ নভেম্বর পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প ২৯ হাজার ৫০৮ বার মিথ্যা বলেছেন ও বিভ্রান্তিকর তথ্য তুলে ধরেছেন।

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট যেসব বিষয়ে সবচেয়ে বেশি মিথ্যা বলেছেন, সেগুলোর মধ্যে করোনাভাইরাস অন্যতম। বলা হয়েছে, এই ভাইরাসকে প্রথম দিকে গুরুত্ব না দিয়ে তিনি যে ভুল করেছেন, তা ধামাচাপা দিতেই মূলত তিনি এসব মিথ্যা বুলি উচ্চারণ করেছেন।

নিউইয়র্ক টাইমস পত্রিকার চিফ হোয়াইট হাউস করেসপনডেন্ট পিটার বেকার সম্প্রতি এক বিশ্লেষণে উল্লেখ করেন, ট্রাম্প তার প্রেসিডেন্সি শুরু করেছিলেন মিথ্যা দিয়ে। তার সেই মিথ্যা ছিল অভিষেক অনুষ্ঠানে জনতার উপস্থিতি নিয়ে। শুরু থেকেই ট্রাম্পের প্রেসিডেন্সি মিথ্যার কারখানা হিসেবে কাজ করে।

মিথ্যা দিয়ে ট্রাম্পের প্রেসিডেন্সি শুরু করার প্রমাণ সিএনএনও হাজির করে। তারা জানায়, অভিষেক অনুষ্ঠানের সময় হওয়া বৃষ্টি নিয়ে শুরুর মিথ্যাটা বলেছিলেন ট্রাম্প।

ট্রাম্পের মিথ্যার একটা হিসাব ওয়াশিংটন পোস্ট পত্রিকার ‘ফ্যাক্ট চেক’ থেকে পাওয়া যায়। পত্রিকাটির তথ্য অনুযায়ী, ২০২০ সালের ৯ জুলাই প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ২০ হাজার মিথ্যার ‘মাইলফলক’ স্পর্শ করেন। আর ২০২০ সালের ৫ নভেম্বর পর্যন্ত ট্রাম্প ২৯ হাজার ৫০৮টি মিথ্যা বা বিভ্রান্তিকর কথা বলেন।

২০২১ সালের ২০ জানুয়ারি পর্যন্ত ওয়াশিংটন পোস্ট পত্রিকার ফ্যাক্ট চেক হিসাব অনুযায়ী, চার বছরে প্রেসিডেন্ট ট্রাম্প ৩০ হাজার ৫৭৩টি মিথ্যা বা বিভ্রান্তিকর কথা বলেছেন।

ফ্যাক্ট চেক হিসাব দেখা যায়, ২০২০ সালের অক্টোবরে তিনি প্রেসিডেন্ট হিসেবে সর্বোচ্চসংখ্যক প্রায় চার হাজার মিথ্যা বলেন। তিনি পুরো ২০১৭ সালে যত মিথ্যা বলেছেন, তার দ্বিগুণ বলেছেন এই এক মাসে। পরের মাস নভেম্বরেও ট্রাম্পের মিথ্যা বলা যথারীতি অব্যাহত ছিল। প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে গত ২ নভেম্বর তিনি দৈনিক মিথ্যার সর্বোচ্চ রেকর্ড গড়েন। ২৪ ঘণ্টায় ট্রাম্প পাঁচ শতাধিক মিথ্যা বলেন। ৩ নভেম্বরের নির্বাচনের রাত থেকে ট্রাম্প লাগাতার মিথ্যা বলা শুরু করেন।

নির্বাচনে জয়ের মিথ্যায় অনড় থেকেই ২০ জানুয়ারি ক্ষমতা ছাড়েন ট্রাম্প। এমনকি এদিন অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটিতে প্রেসিডেন্ট ট্রাম্পের বিদায়ী ভাষণেও ছিল একগাদা মিথ্যা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চুল পড়া কমাতে পেয়ারা পাতার জাদু

চুল পড়া নাকি স্বাভাবিক একটি ব্যাপার, এমনটাই বিশেষজ্ঞদের মত। তবে তা দিনে ১০০ টা পর্যন্ত। এর চেয়ে বেশিও হলে তা চিন্তার বিষয়। ঘন ঘন এমন চুল ওঠার ফলে চুলের গোছা পাতলা হয়ে যায়। মাথার তালুতে জায়গায় জায়গায় ফাঁকা হয়ে যেতে থাকে। অবহেলা এবং অযত্নের এমনটা হয়ে থাকে। এছাড়াও দূষণ, খাবারের সমস্যা, ঘুম কম হওয়া, দুশ্চিন্তা তো নিত্যদিনের সঙ্গী। এসব কারণেই মূলত অতিরিক্ত চুল পড়ার সমস্যা হয়ে থাকে। চুল ঝরে যাওয়া আসলে একেবারে প্রাকৃতিক একটি প্রক্রিয়া। চুল ঝরে যাবে এবং আবার নতুন চুল গজাবে, এটাই স্বাভাবিক। তবে অনেকেরই চুল খুব বেশি ঝরে যাচ্ছে। চুল পড়া কমাতে নিয়মিত চুলে তেল ব্যবহার করুন। সেই সঙ্গে ঘরোয়া একটি প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া বন্ধের পাশাপাশি চুল সুন্দর ও মসৃণ হতে সহায়তা করবে। চুল পড়া বন্ধে পেয়ারা পাতার কার্যকারিতার কথা আমরা সবাই কমবেশি জানি। এটি চুল পড়া বন্ধে খুবই কার্যকরী। তাহলে চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন পেয়ারা পাতা- যা যা লাগবে: এক মুঠো পেয়ারা পাতা, পানি এক লিটার। একটি পাত্রে পানি জ্বাল দিতে দিন। পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটে এলে এতে পেয়ারা পাতা দিয়ে দিন। পেয়ারা পাত...

প্রেমের ফাঁ’দে ফে’লে ১০০ নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

অনলাইনে নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয়ে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। একপর্যায়ে নানা ছলনায় ভুলিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ভিডিও ধারণ করতেন।  এরপর আপত্তিকর সেসব ছবি পরিবারের কাছে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করেন। এভাবে গত ৮ বছরে প্রায় শতাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়েছেন বরিশালের বেলাল হোসেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেলালকে গ্রেফতারের পর পুলিশ বলছে, চল্লিশোর্ধ্ব নারীদের টার্গেট করতেন বেলাল। বেলালের ফোনে পাওয়া গেছে ৮ হাজার আপত্তিকর ছবির সন্ধান। তার এই প্রতারণা থেকে বাদ যায়নি তার স্বজনরাও। মাস তিনেক আগে রাজধানীর যাত্রাবাড়ির এক নারীর সঙ্গে বরিশালের বেলাল হোসেনের ফেসবুকে পরিচয় হয়। বিয়ের প্রলোভনে ওই নারীর গো’পন ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। পরে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগ উপকমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে আমরা সত্যতা পেয়েছি। তার মোবাইলে এবং ইমো, ওয়াটসঅ্যাপে বিভিন্ন আপত্তিকর ছবি পেয়েছি। গত আট বছরে শতাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন। বেলাল মধ্যবয়সী নার...

আইএফআইসি ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি

আইএফআইসি ব্যাংক লিমিটেডে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেlন। প্রতিষ্ঠানের নাম: আইএফআইসি ব্যাংক লিমিটেড পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা: প্রযোজ্য নয় দক্ষতা: ব্যবস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে বেতন: ২৮,৩৭০-৩৫,৯৯০ টাকা চাকরির ধরন: অস্থায়ী প্রবেশনকাল: ০১ বছর প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ১০ জুলাই ২০২১ তারিখে ৩০ বছর কর্মস্থল: যেকোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা www.career.ificbankbd.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২১