দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
সৌদির আরবের পবিত্র মদিনা নগরী বিশ্বের স্বাস্থ্যসম্মত শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডাব্লিওএইচও)-এর প্রতিনিধি দল শহরটি পরিদর্শন করে জানায়, স্বাস্থ্যকর শহরের বৈশ্বিক মানদণ্ডের সবই এখানে বাস্তবায়ন আছে।
পবিত্র মদিনা নগরীতে প্রায় ২০ লাখ মানুষ বসবাস করে। মনে করা হয় বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডাব্লিওএইচও)-এর স্বাস্থ্যকর শহরের তালিকায় থাকা এটিই প্রথম জনবহুল শহর।
নিরাপদ স্বাস্থ্যসম্মত নগর পরিসংখ্যানে বিশ্বস্বাস্থ্য সংস্থাকে ২২ টি সরকারি সংস্থা, সামাজিক সংগঠন, দাতব্য সংস্থা ও স্বেচ্ছাসেবক দল সহায়তা করে।
মদিনা নগরীর তাইবাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিশ্বস্বাস্থ্য সংস্থা নগর সমন্বয় প্রোগ্রামটি অনলাইন প্লাটফর্মে সম্পন্ন করে। এছাড়াও বিশ্ববিদ্যালয়টি স্বাস্থ্যকর শহর প্রোগ্রামে অংশ নিতে আগ্রহী বিভিন্ন দেশের সিটি এজেন্সিগুলিকে প্রশিক্ষণ প্রদানের পরামর্শ দেয় বিশ্বস্বাস্থ্য সংস্থা।
তাইবাহ বিশ্ববিদ্যালয়ের প্রধান ড. আবদুল আজিজ আসারানি ২২ টি সরকারি সংস্থা, সামাজিক সংগঠন, দাতব্য সংস্থা ও স্বেচ্ছাসেবক দলের এক শ প্রতিনিধি দলের প্রধান হিসেবে কাজ করেন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন