যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জনবিচ্ছিন্ন এবং হতাশাগ্রস্ত বলে আখ্যায়িত করেছেন মার্কিন হা’ম’লা’য় নি”হ”ত ইরানি কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির মেয়ে জয়নাব সোলাইমানি।
ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ক্ষমতা থেকে বিদায় নেয়ার পর ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট দেন জয়নাব।
এতে তিনি বলেন, মিস্টার ট্রাম্প- আপনি আমার বাবাকে হ”ত্যা করেছিলেন এই আশায় যে, আপনি নিজেকে যেকোনভাবে হোক বীর হিসেবে তুলে ধরবেন কিন্তু তার পরিবর্তে এখন আপনাকে পরাজিত, গণবিচ্ছিন্ন এবং হতাশাগ্রস্ত হতে হয়েছে; আপনাকে এখন প্রতিনিয়ত ভয়ের মধ্যে থাকতে হবে।
জয়নাব সোলাইমানি আরও বলেন, শহীদ জেনারেল সোলাইমানি প্রতিনিয়ত ট্রাম্পকে তাড়া করে ফিরবেন আর ট্রাম্পকে শ’ত্রু’র ভয়ে ভী’ত স’ন্ত্র’স্ত অবস্থায় থাকতে হবে।
২০২০ সালের একবারে শুরুতে ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সোলাইমানিকে বহনকারী গাড়ির ওপর ড্রো’ন হা”ম”লা চালিয়ে হ”ত্যা করে মার্কিন সেনারা।
হা”ম”লা”য় ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবির উপ প্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ দুই দেশের আরও ৮ কমান্ডার শহীদ হন। এই হ”ত্যা”কা”ণ্ড বিশ্বব্যাপী তোলপাড় সৃষ্টি করে। নিন্দার ঝড় উঠে সর্বত্র।
কাসেম সোলাইমানিকে হ”ত্যা”র বর্ণনা নিজেই দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোলাইমানির ওপর মার্কিন বাহিনীর ড্রো’ন হা”ম”লা”র সময় তিনি নিজে মনিটরিং করছিলেন বলেও জানিয়েছেন সদ্য পরাজিত এ মার্কিন প্রেসিডেন্ট।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন