বন্য হাতির আক্রমণে প্রাণ গেল এক পঞ্চাশোর্ধ মহিলার। ওই ঘটনায় খোয়াই জেলায় তেলিয়ামুড়া মহকুমায় কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অধীন উত্তর মহারাণীপুর এলাকায় জনমনে আতঙ্ক ও ক্ষোভ উভয়ই দেখা দিয়েছে। খিলিংতি দেববর্মার মৃতদেহ বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে রয়েছে। আগামীকাল ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে ৪টা নাগাদ উত্তর মহারাণীপুর এলাকা থেকে একটি টিআর ০১ বি ৪১৬১ নম্বরের একটি যাত্রীবাহী গাড়ি তেলিয়ামুড়ার দিকে যাচ্ছিল। উত্তর মহারাণীপুর এসপিও ক্যাম্প সংলগ্ণ এলাকায় হটাত্ একটি বন্য হাতি গাড়ির সামনে সে পরে এবং তাণ্ডব শুরু করে।
হাতির তাণ্ডব দেখে গাড়ির যাত্রীরা আত্মরক্ষায় পালিয়ে যান। কিন্তু, খিলিংতি দেববর্মা গাড়ি থেকে বের হতে পারেননি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্য হাতি খিলিংতি দেববর্মা-কে সুর দিয়ে আঘাত করে। তাতে, ওই মহিলা অচৈতন্য হয়ে পড়েন।
কিছুক্ষন পর স্থানীয় জনগণ মশাল নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন ওই মহিলা অচৈতন্য হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে দমকল বাহিনী-কে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা এসে মহিলাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান।
কিন্তু, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা দেন। মৃতের পরিবারের সদস্য জানিয়েছেন, আজ মৃতদেহের ময়না তদন্ত করা সম্ভব হয়নি। তাই, মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হবে। আগামীকাল ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেবে হাসপাতাল কর্তৃপক্ষ।
বন্যহাতির উন্মত্ত তাণ্ডবে ঘটনাস্থলে এক মহিলার মৃত্যুর ঘটনায় কৃষ্ণপুর এলাকায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। যদিও তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় কৃষ্ণপুর, উত্তর মহারানীপুর, কপালিটিলা সহ বিস্তীর্ণ অঞ্চলে প্রায়শই বন্য হাতি উন্মত্ত তাণ্ডব চালায়।
ধবংস করে দেয় ঘরবাড়ি, কৃষিক্ষেত। বন্য হাতির তাণ্ডব থেকে জন নিরাপত্তায় ব্যর্থ প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয় জনগণ।
edited by Online news71. Publisher: Jagaran Tripura

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন