সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...

শীতের দাপুটে ব্যাটিং রাজ্যে, কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রির নীচে! রয়েছে মেঘ-বৃষ্টির পূর্বাভাসও

আবহাওয়া

এদিন ফের সকাল থেকেই শীতের ধারালো কামড় বসেছে কলকাতা তথা দক্ষিণবঙ্গবাসীর গায়ে। লেপের আদর সরিয়ে বেরোনোর অপেক্ষা, কুয়াশা আর উত্তুরে হাওয়ার যৌথ আক্রমণ কাঁপিয়ে দিয়েছে অনেককেই। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও আজ ঘন কুয়াশার দাপট। 

তার উপরে পশ্চিমের জেলাগুলিতে, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামীকাল মেঘলা আকাশ থাকবে, সামান্য বাড়তে পারে তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দু'ডিগ্রি কম। 

গতকাল বিকেলে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে দু'ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোনও বৃষ্টি হয়নি। আজ অবশ্য শহর কলকাতায় অন্য দিনের তুলনায় কম ছিল কুয়াশার ঘনত্ব। 

পরের দিকে আরও পরিষ্কার হয় আকাশ। তবে পারদ কিন্তু নিম্নমুখীই। উত্তরবঙ্গ অবশ্য আরও ৪৮ ঘণ্টা ছেয়ে থাকবে ঘন কুয়াশায়। দৃস্যমানতা নামতে পারে ৫০ মিটারে। আবহাওয়া দফতর বলছে, রবিবার ফের নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে দক্ষিণবঙ্গে। 

ফলে ফের আবহাওয়ার পরিবর্তন হবে ফেব্রুয়ারি শুরুতে। জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকেই কার্যত ঝোড়ো ইনিংস খেলছে শীত। উত্তুরে বাতাস বাধাহীন ভাবে রাজ্য়ে প্রবেশ করতে পারায় ক্রমশ কমছে তাপমাত্রার পারদ। Publisher: The Wall

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি