দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
কাঁপুনি ধরিয়ে দেওয়া ঠাণ্ডা ও কুয়াশার দাপট থেকে থেকে নিস্তার নেই রাজধানীর। দিল্লিতে গত কয়েকদিনের মতো শুক্রবার সকালেও কুয়াশাচ্ছন্ন রাস্তায় স্তব্ধ হয়েছে যানবাহনের গতি। একই অবস্থা ছিল উত্তর ভারতের অন্যান্য রাজ্যগুলিতেও।
এদিন সকালে কুয়াশার চাদরে ঢাকা ছিল পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ প্রভৃতি রাজ্যগুলি। শুক্রবারও দৃশ্যমানতার অভাবে দেরিতে চলাচল করেছে ২৭টি ট্রেন। উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ২৯ জানুয়ারি (শুক্রবার) দৃশ্যমানতার অভাবে দেরিতে চলাচল করেছে ২৭টি ট্রেন।
কুয়াশার দাপট এতটাই বেশি ছিল যে, শুক্রবার সকালে দিল্লির বিভিন্ন প্রান্তে স্পষ্টভাবে কিছুই দেখা যাচ্ছিল না। কুয়াশার চাদরে ঢাকা ছিল দিল্লির পঞ্জাবি বাগ, দিল্লি সংলগ্ন গাজীপুর, ইন্ডিয়া গেট, সিংঘু সীমা-প্রভৃতি এলাকা।
ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, শুক্রবার সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল পঞ্জাব, হরিয়ানা, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ এবং বিহার। তুলনামূলক কম কুয়াশা ছিল চন্ডীগড়, দিল্লি, সিকিম ও ত্রিপুরা।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন