দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
জামালপুরের এক দিনমজুর কাঠমিস্ত্রি ৫ বছর টাকা জমিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে দৃষ্টিনন্দন কাঠের চেয়ার তৈরি করেছেন। অভাব অনটনের সংসারে টাকা জমিয়ে নিজ হাতে বানান চেয়ারটি।
এদিকে দীর্ঘ পরিশ্রমের পর প্রধানমন্ত্রীর জন্য তৈরী এই চেয়ারের কাজ শেষ হয়েছে শুনে উৎসুক জনতা ভীড় জমিয়েছেন আলোচিত সে চেয়ার একনজর দেখতে।
রাজসিক কাঠের চেয়ারটি বানিয়েছেন জামালপুরের মেলান্দহ উপজেলার আদিপৈত গ্রামের কাঠমিস্ত্রি মমিনুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা আর ভালবাসা থেকেই তার এমন উদ্যোগ।
জমানো টাকা দিয়ে ৫ মাস আগে এই চেয়ার তৈরী শুরু করেন মমিনুল। এখন প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান নিজে হাতে। এমন খবরে প্রতিদিন চেয়ারটি দেখতে ভিড় করছেন স্থানীয়রা।
সংসারে অভাব অনটন থাকলেও ৬০ হাজার টাকা খরচ করে চেয়ারটি বানিয়েছেন মমিনুল।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন