সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...

তিন প্রকৌশল বিশ্ববিদ্যাল,য়ের গুচ্ছ পরীক্ষা জুনে

পরীক্ষা

আগামী জুন মাসে গুচ্ছভুক্ত তিনটি প্রকৌশল ও প্রযুক্তি ব্শ্বিবিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে। ইতোমধ্যে প্রাথমিক ভাবে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। 

আগামী বুধবার (১৭ ফেব্রুয়ারি) পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের (এইউবি) অনুষ্ঠিতব্য বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেয়া হবে। এছাড়া বৈঠকে ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্ধারণসহ আরও গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় পরিষদ সূত্রে জানা গেছে, গুচ্ছসহ অন্যান্য সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ সমন্বয় করতেই এই সভা ডাকা হয়েছে। কোন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কবে নেয়া হবে সে বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে। একই তারিখে যেন দুটি ইউনিভার্সিটির পরীক্ষা না হয় সেটি ঠিক করতেই এই বৈঠকের আয়োজন।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় পরিষদের সদস্য ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী ১৭ ফেব্রুয়ারির বৈঠক মূলত পরীক্ষার তারিখ সমন্বয় করার জন্য ডাকা হয়েছে। কবে পরীক্ষা আয়োজন করা হবে এবং পরীক্ষার কেন্দ্র নির্ধারণের বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুয়েট এবং মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর গুচ্ছতে যাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা আয়োজন করা হবে। এক্ষেত্রে জুনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে।

ওই সূত্র আরও জানায়, তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পর পরই পরীক্ষা আয়োজন করবে গুচ্ছভুক্ত ২০টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এক্ষেত্রে গুচ্ছতে যাওয়া সবগুলো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। গুচ্ছভুক্ত ২৯টি বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্য কোথাও পরীক্ষার কেন্দ্র করতে চায় না বিশ্ববিদ্যালয়গুলো।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, চুয়েট, রুয়েট ও কুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়ে গেছে। আমরা জুনে পরীক্ষা আয়োজন করবো। আশা করছি ওই সময় অন্য কোনো বিশ্ববিদ্যালয় পরীক্ষার তারিখ ঘোষণা করবে না।

পরীক্ষার কেন্দ্র প্রসঙ্গে তিনি বলেন, গুচ্ছভুক্ত সবগুলো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আমরা পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহার করতে চাই। এর বাইরে পরীক্ষার কেন্দ্র করা হবে না। কেননা অন্য কোথাও কেন্দ্র করলে সেখানে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা কঠিন হয়ে যাবে। আমরা সেই ঝুঁকির মধ্যে যেতে চাই না।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চুল পড়া কমাতে পেয়ারা পাতার জাদু

চুল পড়া নাকি স্বাভাবিক একটি ব্যাপার, এমনটাই বিশেষজ্ঞদের মত। তবে তা দিনে ১০০ টা পর্যন্ত। এর চেয়ে বেশিও হলে তা চিন্তার বিষয়। ঘন ঘন এমন চুল ওঠার ফলে চুলের গোছা পাতলা হয়ে যায়। মাথার তালুতে জায়গায় জায়গায় ফাঁকা হয়ে যেতে থাকে। অবহেলা এবং অযত্নের এমনটা হয়ে থাকে। এছাড়াও দূষণ, খাবারের সমস্যা, ঘুম কম হওয়া, দুশ্চিন্তা তো নিত্যদিনের সঙ্গী। এসব কারণেই মূলত অতিরিক্ত চুল পড়ার সমস্যা হয়ে থাকে। চুল ঝরে যাওয়া আসলে একেবারে প্রাকৃতিক একটি প্রক্রিয়া। চুল ঝরে যাবে এবং আবার নতুন চুল গজাবে, এটাই স্বাভাবিক। তবে অনেকেরই চুল খুব বেশি ঝরে যাচ্ছে। চুল পড়া কমাতে নিয়মিত চুলে তেল ব্যবহার করুন। সেই সঙ্গে ঘরোয়া একটি প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া বন্ধের পাশাপাশি চুল সুন্দর ও মসৃণ হতে সহায়তা করবে। চুল পড়া বন্ধে পেয়ারা পাতার কার্যকারিতার কথা আমরা সবাই কমবেশি জানি। এটি চুল পড়া বন্ধে খুবই কার্যকরী। তাহলে চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন পেয়ারা পাতা- যা যা লাগবে: এক মুঠো পেয়ারা পাতা, পানি এক লিটার। একটি পাত্রে পানি জ্বাল দিতে দিন। পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটে এলে এতে পেয়ারা পাতা দিয়ে দিন। পেয়ারা পাত...

প্রেমের ফাঁ’দে ফে’লে ১০০ নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

অনলাইনে নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয়ে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। একপর্যায়ে নানা ছলনায় ভুলিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ভিডিও ধারণ করতেন।  এরপর আপত্তিকর সেসব ছবি পরিবারের কাছে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করেন। এভাবে গত ৮ বছরে প্রায় শতাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়েছেন বরিশালের বেলাল হোসেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেলালকে গ্রেফতারের পর পুলিশ বলছে, চল্লিশোর্ধ্ব নারীদের টার্গেট করতেন বেলাল। বেলালের ফোনে পাওয়া গেছে ৮ হাজার আপত্তিকর ছবির সন্ধান। তার এই প্রতারণা থেকে বাদ যায়নি তার স্বজনরাও। মাস তিনেক আগে রাজধানীর যাত্রাবাড়ির এক নারীর সঙ্গে বরিশালের বেলাল হোসেনের ফেসবুকে পরিচয় হয়। বিয়ের প্রলোভনে ওই নারীর গো’পন ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। পরে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগ উপকমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে আমরা সত্যতা পেয়েছি। তার মোবাইলে এবং ইমো, ওয়াটসঅ্যাপে বিভিন্ন আপত্তিকর ছবি পেয়েছি। গত আট বছরে শতাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন। বেলাল মধ্যবয়সী নার...

আইএফআইসি ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি

আইএফআইসি ব্যাংক লিমিটেডে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেlন। প্রতিষ্ঠানের নাম: আইএফআইসি ব্যাংক লিমিটেড পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা: প্রযোজ্য নয় দক্ষতা: ব্যবস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে বেতন: ২৮,৩৭০-৩৫,৯৯০ টাকা চাকরির ধরন: অস্থায়ী প্রবেশনকাল: ০১ বছর প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ১০ জুলাই ২০২১ তারিখে ৩০ বছর কর্মস্থল: যেকোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা www.career.ificbankbd.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২১