সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...

ক্যান্সার প্রতিরোধ করবে সাদা পেঁয়াজ

সাদা পেঁয়াজ

বাঙালি রান্না পেঁয়াজ ছাড়া চিন্তাই করা যায় না। খাবারের স্বাদ বাড়তে পেঁয়াজের ব্যবহার পৃথিবীর সব দেশেই। সবজি এবং মশলা হিসেবে পেঁয়াজ খাওয়া হয়। ভর্তা, ভাজি থেকে শুরু করে আচার এবং সালাদ হিসেবেও পেঁয়াজের চাহিদা অনেক বেশি।

ষোড়শ শতাব্দীতে চিকিৎসকেরা নারীর বন্ধ্যাত্বরোধে পেঁয়াজ খাওয়ার কথা বলতেন। রক্তের সুগার লেভেলে ভারসাম্য আনতে পেঁয়াজ কার্যকর। লাল, সাদা ও হলুদ এই তিন ধরনের পেঁয়াজ রয়েছে। পেঁয়াজে আছে ভিটামিন সি, ফ্ল্যাভোনয়েডস ও ফাইটোনিউট্রিয়েন্টস। পেঁয়াজে ফ্ল্যাভোনয়েডসের উপস্থিতি স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি কমায়। এ ছাড়াও পেঁয়াজে রয়েছে ফাইবার, ফলিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান যা স্বাস্থ্যের জন্য উপকারী।

আমাদের দেশে লাল পেঁয়াজ উৎপাদন বেশি থাকায় ব্যবহার বেশি। তবে ইদানিং বাজারে সাদা পেঁয়াজও দেখা যাচ্ছে। লাল পেঁয়াজের মতোই সাদা পেঁয়াজের রয়েছে নানান স্বাস্থ্য উপকারিতা। চলুন জেনে নেয়া যাক সেসব-

ক্যান্সার প্রতিরোধ করে

অ্যালিয়াম গোত্রের সবজির মধ্যে রয়েছে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার উপাদান। যেমন- সাদা পেঁয়াজে রয়েছে সালফার ও ফ্ল্যাভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার রোধে কাজ করে। পেঁয়াজে আরও রয়েছে ফিসেটিন ও কোরেসটিন, ফ্ল্যাভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট যা টিউমারের বৃদ্ধি প্রতিরোধ করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

সাদা পেঁয়াজে থাকা সেলেনিয়াম শরীরের ইমিউন লেভেলকে শক্তিশালী করে। সেলেনিয়াম ভাইরাস ও অ্যালার্জিজনিত অবস্থা থেকে সুরক্ষায় সাহায্য করে।

হৃদযন্ত্রের স্বাস্থ্যে

সাদা পেঁয়াজে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টসহ এমন কিছু উপাদান যা যন্ত্রণা কমায়। কোলেস্টেরলের মাত্রা কমায় এবং হার্টের স্বাস্থ্যের উন্নত করে। এছাড়া এতে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান উচ্চরক্তচাপ কমায়।

হজমে সহায়তা

সাদা পেঁয়াজে রয়েছে উচ্চমাত্রায় আঁশ ও প্রিবায়োটিকস যা হজম প্রক্রিয়ার উন্নত করে।

ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণ

সাদা পেঁয়াজে থাকা ক্রোমিয়াম ও সালফার ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। সাদা পেঁয়াজ নিয়মিত ও পরিমিত খেলে ডায়াবেটিস থেকে সুরক্ষা দেয়। এ ছাড়া সাদা পেঁয়াজে রয়েছে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার উপাদান।

হাড়ের শক্তি বাড়ায়

সাদা পেঁয়াজের আরেকটি গুরুত্বপূর্ণ উপকারিতা হলো এটি নারীর হাড়ের শক্তি বাড়ায়। তাছাড়া সাদা পেঁয়াজ অক্সিডেটিভ স্ট্রেস কমায়। অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়িয়ে হাড়ের ক্ষয়রোধ করে।

ঘুমের উন্নতি ঘটায়

গবেষণায় দেখা গেছে, সাদা পেঁয়াজে এল-ট্রিপটোফান নামক উপাদানের উপস্থিতির কারণে ঘুমের মান বাড়ায়। এটি চাপ কমিয়ে ভালো ঘুমে সাহায্য করে।

চুলের স্বাস্থ্যে

সাদা পেঁয়াজের রস চুল পড়া রোধে সাহায্য করে। এটি চুলের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনে এবং খুশকির হাত থেকে রক্ষা করে। এছাড়া অকালে চুল সাদা হয়ে যাওয়া থেকে সুরক্ষা দেয় সাদা পেঁয়াজ। এছাড়াও সাদা পেঁয়াজের আরও বেশ কিছু গুণ রয়েছে। এটি সর্দি থেকে সুরক্ষা দেয়, ত্বকের সংক্রমণ রোধেও সহায়তা করে থাকে। তা ছাড়া মানসিক চাপ কমিয়ে শরীরকে সুস্থ রাখে সাদা পেঁয়াজ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চুল পড়া কমাতে পেয়ারা পাতার জাদু

চুল পড়া নাকি স্বাভাবিক একটি ব্যাপার, এমনটাই বিশেষজ্ঞদের মত। তবে তা দিনে ১০০ টা পর্যন্ত। এর চেয়ে বেশিও হলে তা চিন্তার বিষয়। ঘন ঘন এমন চুল ওঠার ফলে চুলের গোছা পাতলা হয়ে যায়। মাথার তালুতে জায়গায় জায়গায় ফাঁকা হয়ে যেতে থাকে। অবহেলা এবং অযত্নের এমনটা হয়ে থাকে। এছাড়াও দূষণ, খাবারের সমস্যা, ঘুম কম হওয়া, দুশ্চিন্তা তো নিত্যদিনের সঙ্গী। এসব কারণেই মূলত অতিরিক্ত চুল পড়ার সমস্যা হয়ে থাকে। চুল ঝরে যাওয়া আসলে একেবারে প্রাকৃতিক একটি প্রক্রিয়া। চুল ঝরে যাবে এবং আবার নতুন চুল গজাবে, এটাই স্বাভাবিক। তবে অনেকেরই চুল খুব বেশি ঝরে যাচ্ছে। চুল পড়া কমাতে নিয়মিত চুলে তেল ব্যবহার করুন। সেই সঙ্গে ঘরোয়া একটি প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া বন্ধের পাশাপাশি চুল সুন্দর ও মসৃণ হতে সহায়তা করবে। চুল পড়া বন্ধে পেয়ারা পাতার কার্যকারিতার কথা আমরা সবাই কমবেশি জানি। এটি চুল পড়া বন্ধে খুবই কার্যকরী। তাহলে চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন পেয়ারা পাতা- যা যা লাগবে: এক মুঠো পেয়ারা পাতা, পানি এক লিটার। একটি পাত্রে পানি জ্বাল দিতে দিন। পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটে এলে এতে পেয়ারা পাতা দিয়ে দিন। পেয়ারা পাত...

প্রেমের ফাঁ’দে ফে’লে ১০০ নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

অনলাইনে নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয়ে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। একপর্যায়ে নানা ছলনায় ভুলিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ভিডিও ধারণ করতেন।  এরপর আপত্তিকর সেসব ছবি পরিবারের কাছে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করেন। এভাবে গত ৮ বছরে প্রায় শতাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়েছেন বরিশালের বেলাল হোসেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেলালকে গ্রেফতারের পর পুলিশ বলছে, চল্লিশোর্ধ্ব নারীদের টার্গেট করতেন বেলাল। বেলালের ফোনে পাওয়া গেছে ৮ হাজার আপত্তিকর ছবির সন্ধান। তার এই প্রতারণা থেকে বাদ যায়নি তার স্বজনরাও। মাস তিনেক আগে রাজধানীর যাত্রাবাড়ির এক নারীর সঙ্গে বরিশালের বেলাল হোসেনের ফেসবুকে পরিচয় হয়। বিয়ের প্রলোভনে ওই নারীর গো’পন ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। পরে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগ উপকমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে আমরা সত্যতা পেয়েছি। তার মোবাইলে এবং ইমো, ওয়াটসঅ্যাপে বিভিন্ন আপত্তিকর ছবি পেয়েছি। গত আট বছরে শতাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন। বেলাল মধ্যবয়সী নার...

আইএফআইসি ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি

আইএফআইসি ব্যাংক লিমিটেডে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেlন। প্রতিষ্ঠানের নাম: আইএফআইসি ব্যাংক লিমিটেড পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা: প্রযোজ্য নয় দক্ষতা: ব্যবস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে বেতন: ২৮,৩৭০-৩৫,৯৯০ টাকা চাকরির ধরন: অস্থায়ী প্রবেশনকাল: ০১ বছর প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ১০ জুলাই ২০২১ তারিখে ৩০ বছর কর্মস্থল: যেকোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা www.career.ificbankbd.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২১