সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...

রাস্তায় শাক বেচে ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন মা

মা

ঘরে রান্না করার মতো কোনো তরকারি ছিল না। কুমড়া পাড়তে আমগাছে উঠেছিলেন স্বামী মো. কালাম (৪৫)। অসাবধানতায় গাছ থেকে পড়ে যান তিনি। ভেঙে যায় তার পা।

এতে চরম দুর্দিন নেমে আসে পরিবারে। সংসারের হাল ধরেন স্ত্রী সিমা বেগম (৪০)। স্বামীর চিকিৎসা, সন্তানদের পড়াশোনা এবং পরিবারের দুবেলা খাবারের সংস্থানে নেমে পড়েন জীবনযু'দ্ধে।

কালাম-সিমা দম্পতি রাজশাহী নগরীর শ্রীরামপুর পদ্মাপাড়ের বাসিন্দা। তাদের তিন ছেলে মেয়ে। বড় ছেলের নাম হাসান আলী জমিম (২৪)। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তিনি। করো'নার কারণে তার পড়ালেখা থমকে আছে।

মেধাবী জসিম জিপিএ-৫ পেয়ে নগরীর বুলনপুর ইউসেফ স্কুল থেকে এসএসসি পাস করেন। একই স্কুল থেকে অষ্টম শ্রেণিতেও জিপিএ-৫ পেয়েছিলেন তিনি। রাজশাহীর নিউ গভ. ডিগ্রি কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেন জসিম।

ছোট ছেলে সাব্বির হোসেনের (২০) পড়ালেখা চালাতে পারেননি কালাম। একই কারণে মেয়ে জেসমিন আক্তার ক্রিপার (২২) পড়ালেখা বন্ধ হয়ে যায়। পরে তার বিয়ে দিয়ে দেন। বড় ছেলেকে ঘিরেই সব স্বপ্ন কালাম-সিমা দম্পতির।

বাড়ির পাশের রাস্তায় ভোর ৬টা থেকে শাক নিয়ে বসেন সিমা বেগম। ধুয়ে, বেছে এমনকি কে'টেও দেন শাক। ক্রেতারা নিয়ে গিয়ে শুধু রান্না করেন। রকমভেদে প্রতি কেজি শাক বিক্রি হয় ৫০ থেকে ৬০ টাকায়। পদ্মা'র চরের ক্ষেত থেকে শাক তুলে এনে প্রতিদিন রাস্তায় বসেন সিমা। রাত পর্যন্ত তিনি শাক বিক্রি করেন।

ম'ঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে বাড়ির পাশের রাস্তায় পাওয়া গেল সিমা বেগমকে। ওই সময় তিনি শাক কাটছিলেন। কাজের ফাঁ'কে ফাঁ'কে এই প্রতিবেদকের স'ঙ্গে কথা বলেন তিনি।

সিমা বলেন, একদিন বাইরের কাজ সেরে বাড়ি ফেরেন স্বামী। আমি বললাম- ঘরে তরকারি নেই। স্বামী বললেন- আমগাছে একটা কুমড়া আছে, পেড়ে আনি। এরপর তিনি কুমড়া পাড়তে আম গাছে ওঠেন। অসাবধানতায় পড়ে যান। কিন্তু কিভাবে পড়লেন জানেন না। তাকে তোলার সময় পায়ে একটির শব্দ হলো। স'ঙ্গে স'ঙ্গে পা ফুলে গেল। তার জ্ঞান নেই। মাথায় পানি ঢালার পর জ্ঞান ফিরলো তার।

সিমা জানান, গু'রুতর আ'হত স্বামীকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গেলেন । তখন তাদের হাতে কোনো টাকা-পয়সা ছিল না। অবস্থা দেখে এক বন্ধু ৫০০ টাকা দিলেন। সেই টাকা দিয়ে শুধু ছবি তোলা হলো, ওষুধ হলো না। ওই বন্ধু আরও ৫০০ টাকা দিলেন। সেই টাকায় কিছু ওষুধ কিনে দিয়ে তিনি স্বামীকে হাসপাতালে রেখে বাড়ি ফিরলেন।

তিনি বলেন, দীর্ঘদিন আমা'র স্বামী হাসপাতালে ছিলেন। এক সময় চিকিৎসক জানালেন, পা কে'টে ফেলতে হবে। খরচা হবে ৩১ হাজার টাকা। সেই টাকা আমি যোগাড় করতে পারিনি।

সিমা জানান, তারা স্বামী-স্ত্রী স্থানীয় একটি খামা'রে কাজ করতেন। বাড়িঘর হারিয়ে সেখানেই পরিবার নিয়ে থাকতেন। খামা'র মালিকের কাছে স্বামীর চিকিৎসার জন্য সহায়তা চান। মালিক দুই হাজার টাকা দেন। সেই টাকা দিয়ে ওষুধ কেনেন তিনি। এই অল্প টাকার ওষুধে কিছুই হলো না। তার স্বামী ভাঙা পা নিয়ে হাসপাতালেই পড়ে থাকলেন। আট' দিনের দিন তিনি স্বামীকে হাসপাতলে রেখে বাড়ি ফেরেন। বাসায় খাবার নেই। ছেলে-মেয়েদের নিয়ে কষ্টের শেষ নেই।

পদ্মা নদীর পাড়েই তার বাসা। দেখলেন- এলাকার অনেকেই পদ্মাপাড়ে শাক তুলছেন। খাবার জন্য তিনিও তুললেন। তিন-চার কেজি হলো। নিজেদের তোলা শাক নিয়ে মহল্লার নারীরা পদ্মা পাড়ে বসেন। তাদের দেখা দেখি সকালে তোলা শাক নিয়ে বিকেলে পদ্মা'র বাঁধের ওপরের রাস্তায় বসলেন। দেড়শ টাকায় বিক্রি হলো শাক। শাক বিক্রির টাকা নিয়ে হাসপাতালে গেলেন। পুরো টাকা দিয়েই ওষুধ কিনলেন। একটা ইনজেকশন দেওয়া হলো। সেটি দিলেন। এরপর আর টাকা নেই। হাসপাতালে রাত কাটিয়ে পরদিন ফের বাসায় ফিরলেন।

সিমা বেগম বলেন, সেদিন বাসায় খাবার ছিল না। স্বামীর চিকিৎসাও করাতে হবে। ফের খামা'র মালিকের কাছে টাকা চাই। নেই নেই বলেও দুই হাজার টাকা হাতে দিলেন মালিক। সেই টাকায় কিছু ওষুধ-স্যালাইন কিনলাম।

তিনি আরও জানান, তার বড় ছেলে ও মেয়ে একস'ঙ্গেই পড়ালেখা করতো। তাদের বাবার দু'র্ঘটনার সময় তারা দশম শ্রেণির শিক্ষার্থী। পরীক্ষার ফরম পূরণ চলছিল। ছেলে-মেয়ে ফরম পূরণের টাকা চাইলে তিনি শিক্ষকদের গিয়ে বলতে বলেন- ‘বাবা হাসপাতালে, হাতে টাকা নেই। আমা'দের পরীক্ষা দিতে দেন। পরে টাকা দিয়ে দিব।’ শিক্ষকরা রাজি হলেন না। ছেলে-মেয়ে বাড়ি ফিরে কান্নাকাটি শুরু করে। ওই সময় কোনো উপায় ছিল না। শেষে একটি এনজিও থেকে ঋণ নিয়ে ছেলের ফরম পূরণ করা হয়। বাদ পড়ে যায় মেয়ে। পরে মেয়ের বিয়ে দিয়ে দেন।

সিমা জানান, বর্তমানে তার ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। স্বামী সুস্থ হওয়ার পর চার্জার রিকশা চালাচ্ছেন। তিনি আগের মতই শাক-পাতা বেচে স্বামীর স'ঙ্গে সংসারের হাল ধরেছেন। ছেলের পড়ালেখা চালাচ্ছেন। কষ্ট হলে ঋণ নিচ্ছেন। দুজনের আয় থেকে ঋণ পরিশোধও করছেন। ছেলের পড়ালেখা শেষ 'হতে আরেক বছর আছে। করো'নার জন্য আট'কে আছে পড়ালেখা। তিনি তার মেধাবী ছেলের চাকরি চান। ছেলে চাকরি পেলে তার দুর্দিন ঘুচবে। সংসারে সুখ ফিরবে।

যথন সিমা বেগমের স'ঙ্গে কথা হচ্ছিল তখনই তার স্বামী মো. কালাম চার্জার রিকশা নিয়ে এসে পাশের সড়কে থামলেন। এ নিয়ে কথা হয় তার স'ঙ্গেও।

কালাম জানান, তিনি একেবারেই সহায় সম্বলহীন। পরিবার নিয়ে বাস করতেন সিটি করপোরেশনের দেয়া শ্রীরামপুর পদ্মাপাড়ের গু'চ্ছগ্রামে। ভাঙনে সেই অংশটুকু পদ্মায় চলে যায়। এরপর আশ্রয় হারিয়ে ফেলেন তারা। ওই সময় তিনি এলাকার একটি খামা'রে কাজ করতেন। সেই খামা'র বন্ধ হয়ে যাওয়ার পর মালিক পরিবার নিয়ে তাদের সেখানে থাকতে দেন। এখনও তারা সেখানেই বাস করছেন। সেখান থেকেই তিনি দু'র্ঘটনায় পড়েন।

তিনি আরও জানান, চিকিৎসক জানিয়েছিলেন। পুরোপুরি চিকিৎসায় তার ৮০ হাজার টাকা খরচ হবে। কে'টে ফেলতে হবে পা। ওই সময় পুরো চিকিৎসা নিয়ে তিনি ও তার পরিবার দুশ্চিন্তায় পড়ে যান। পরে তিনি হাসপাতাল ছেড়ে আসেন। এরপর নাটোরে এক কবিরাজের কাছে যান। সেখানে কবিরাজ গাছগাছড়া দিয়ে পা বেঁধে দেন। এতে ভাঙা পা জোড়া লাগলেও ছোট হয়ে যায়।

এরপর তিনি সুস্থ হলেও স্বাভাবিক 'হতে পারেননি। এখনও তাকে নিয়মিত ওষুধ খেতে হয়। ভারী কোনো কাজও করতে পারেন না। তার স্ত্রীর সামান্য আয়েও সংসার চলে না। বাধ্য হয়ে তিনি চার্জার রিকশা চালাচ্ছেন। প্রতি দিনের আয় থেকে ৩০০ টাকা রিকশা মালিককে জমা দিতে হয়। দিনে হয়তো ২০০-৩০০ টাকা থাকে। স্বামী-স্ত্রীর আয়ে সংসার চলছে। কষ্ট করে ছেলের পড়ালেখাও চালাচ্ছেন। প্রধানমন্ত্রীর কাছে ছেলের চাকরি চান কালাম।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চুল পড়া কমাতে পেয়ারা পাতার জাদু

চুল পড়া নাকি স্বাভাবিক একটি ব্যাপার, এমনটাই বিশেষজ্ঞদের মত। তবে তা দিনে ১০০ টা পর্যন্ত। এর চেয়ে বেশিও হলে তা চিন্তার বিষয়। ঘন ঘন এমন চুল ওঠার ফলে চুলের গোছা পাতলা হয়ে যায়। মাথার তালুতে জায়গায় জায়গায় ফাঁকা হয়ে যেতে থাকে। অবহেলা এবং অযত্নের এমনটা হয়ে থাকে। এছাড়াও দূষণ, খাবারের সমস্যা, ঘুম কম হওয়া, দুশ্চিন্তা তো নিত্যদিনের সঙ্গী। এসব কারণেই মূলত অতিরিক্ত চুল পড়ার সমস্যা হয়ে থাকে। চুল ঝরে যাওয়া আসলে একেবারে প্রাকৃতিক একটি প্রক্রিয়া। চুল ঝরে যাবে এবং আবার নতুন চুল গজাবে, এটাই স্বাভাবিক। তবে অনেকেরই চুল খুব বেশি ঝরে যাচ্ছে। চুল পড়া কমাতে নিয়মিত চুলে তেল ব্যবহার করুন। সেই সঙ্গে ঘরোয়া একটি প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া বন্ধের পাশাপাশি চুল সুন্দর ও মসৃণ হতে সহায়তা করবে। চুল পড়া বন্ধে পেয়ারা পাতার কার্যকারিতার কথা আমরা সবাই কমবেশি জানি। এটি চুল পড়া বন্ধে খুবই কার্যকরী। তাহলে চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন পেয়ারা পাতা- যা যা লাগবে: এক মুঠো পেয়ারা পাতা, পানি এক লিটার। একটি পাত্রে পানি জ্বাল দিতে দিন। পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটে এলে এতে পেয়ারা পাতা দিয়ে দিন। পেয়ারা পাত...

প্রেমের ফাঁ’দে ফে’লে ১০০ নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

অনলাইনে নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয়ে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। একপর্যায়ে নানা ছলনায় ভুলিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ভিডিও ধারণ করতেন।  এরপর আপত্তিকর সেসব ছবি পরিবারের কাছে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করেন। এভাবে গত ৮ বছরে প্রায় শতাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়েছেন বরিশালের বেলাল হোসেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেলালকে গ্রেফতারের পর পুলিশ বলছে, চল্লিশোর্ধ্ব নারীদের টার্গেট করতেন বেলাল। বেলালের ফোনে পাওয়া গেছে ৮ হাজার আপত্তিকর ছবির সন্ধান। তার এই প্রতারণা থেকে বাদ যায়নি তার স্বজনরাও। মাস তিনেক আগে রাজধানীর যাত্রাবাড়ির এক নারীর সঙ্গে বরিশালের বেলাল হোসেনের ফেসবুকে পরিচয় হয়। বিয়ের প্রলোভনে ওই নারীর গো’পন ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। পরে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগ উপকমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে আমরা সত্যতা পেয়েছি। তার মোবাইলে এবং ইমো, ওয়াটসঅ্যাপে বিভিন্ন আপত্তিকর ছবি পেয়েছি। গত আট বছরে শতাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন। বেলাল মধ্যবয়সী নার...

আইএফআইসি ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি

আইএফআইসি ব্যাংক লিমিটেডে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেlন। প্রতিষ্ঠানের নাম: আইএফআইসি ব্যাংক লিমিটেড পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা: প্রযোজ্য নয় দক্ষতা: ব্যবস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে বেতন: ২৮,৩৭০-৩৫,৯৯০ টাকা চাকরির ধরন: অস্থায়ী প্রবেশনকাল: ০১ বছর প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ১০ জুলাই ২০২১ তারিখে ৩০ বছর কর্মস্থল: যেকোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা www.career.ificbankbd.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২১