সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...

১৭ বছর পর ক্যাডার হচ্ছেন ২৪তম বিসিএসের আশরাফ! ধৈর্য্যের চরম পরীক্ষা

আশরাফ

আশাবাদী মানুষটির নাম মো. আশরাফুল ইসলাম (দিপু)। পড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে। ১৯৯৪-৯৫ শিক্ষাবর্ষে। স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন ১৯৯৯ সালে। তবে কেন আশরাফ আশাবাদী? সেই গল্পটি আগে জানা দরকার। এজন্য ফিরতে হবে ১৭ বছর পেছনে, ২০০২ সালে। 

ওই বছর অনুষ্ঠিত ২৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন আশরাফ। সফলভাবে উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষাও দিয়েছিলেন তিনি। পরে চূড়ান্ত বাছাইয়ের জন্য মনোনীত হলে ২০০৩ সালের ৮ আগস্ট মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ হয় আশরাফের। কিন্তু এখানেই তার ভাগ্য সহায় হয়নি। 

জানা যায়, একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে নির্ধারিত কোটার বিপরীতে বিসিএস পরীক্ষায় অংশ নিয়েছিলেন আশরাফ। তার ভাষায়, ২০০১ সালে নেয়া তার পিতার মুক্তিযোদ্ধা সার্টিফিকেটে তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মুক্তিযোদ্ধা সংসদের সিল-স্বাক্ষর ছিল। তখনো মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় গঠন হয়নি।

পরে এ সংক্রান্ত মন্ত্রণালয় গঠন করা হলে সেখান থেকে সার্টিফিকেট নিতে হতো। কিন্তু সময়ের স্বল্পতার কারণে ওই সময় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে সার্টিফিকেট নেয়া সম্ভব হয়নি। তার কাছে থাকা পূর্বেরসার্টিফিকেট নিয়েই তিনি মৌখিক পরীক্ষায় অংশ নিতে যান। 

ওই সময় বোর্ডে থাকা সদস্যরা তার সার্টিফিকেটটি নাকচ করে দেয়া। হতাশ হয়ে ফিরে আসেন তিনি। ২০০৩ সালে ঘটে যাওয়া ওই ঘটনার পর দিনের পর পর দিন কেটেছে আশরাফের। কিন্তু হতাশ হননি। অপেক্ষায় থেকেছেন বছরের পর বছর। 

আশায় বুক বেঁধেছেন। বিশ্বাস করেছেন- একদিন তিনি সুবিচার পাবেন। নিশ্চয়ই হবেন বিসিএস ক্যাডার। মাঝখানে অবশ্য কিছুটা আলোর আলো জ্বলেছিল। কিন্তু আইনী মার‌প্যাচের লড়াইয়ে পেরে উঠেননি তিনি। জানা যায়, সবখানে ব্যর্থ হয়ে নিয়োগের আশায় পিএসসি’র শরণাপন্ন হন আশরাফ। 

কিন্তু সেখানে কোনও প্রতিকার না পেয়ে ২০১১ সালে হাইকোর্টে রিট দায়ের করেন। এই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট আশরাফুল ইসলামের পরীক্ষা নিতে পিএসসিকে নির্দেশ দেন। কিন্তু হাইকোর্টের ওই নির্দেশের বিরুদ্ধে রিভিউ দায়ের করে পিএসসি। ২০১৪ সালে পিএসসি’র সেই আবেদনটি শুনানি নিয়ে খারিজ করে দেন আদালত। তাতে ৩০ দিনের মধ্যে মৌখিক পরীক্ষা নেয়ার নির্দেশ দেয়া হয়। 

একই সঙ্গে আদালত মৌখিক পরীক্ষায় ক্যাডারের জন্য বিবেচিত না হলে নন-ক্যাডারে যোগ্য বিবেচনা করতে আদেশ দেন। কিন্তু এরপরও পিএসসি পরীক্ষা নেয়ার কোন ব্যবস্থা করেনি। পরে আশরাফুল ইসলাম পিএসসিতে আদালতের রায়ের কপিসহ ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি আবেদন করেন। পরে তার মৌখিক পরীক্ষার কার্ড ইস্যু করার জন্য পিএসসি থেকে পড়ে। তিনি উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। আজ ২৭ নভেম্বর আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘পিএসসি’র রিভিউ খারিজ হলেও তারা আমার পরীক্ষা নিয়ে গড়িমসি করে। 

অতঃপর ২০১৭ সালের ২ জানুয়ারি তারা আমার মৌখিক পরীক্ষা গ্রহণ করে।’ অর্থাৎ প্রিলিমিনারী দেয়ার দীর্ঘ ১৫ বছর ভাইভা দেয়ার সুযোগ পান আশরাফ। সে সময় আবেগঘন এক স্ট্যাটাসে আশরাফ লিখেছিলেন, ‘এ এক অন্যরকম অনুভূতি, আমার জীবনে একটি বিশেষ দিন। ১৫ বছর পর আজ বিসিএসের ভাইভা পরীক্ষার কার্ড পেলাম। ২৪তম বিসিএস পরীক্ষায় আবেদন করেছিলাম ২০০১ সালে। প্রিলিমিনারি ও

লিখিত পরীক্ষায় পাস করেও সে সময়ে ভাইভা দিতে পারিনি। এরপর আইনি লড়াইয়ে কেটে গেছে ১৫টি বছর। ফিরে এসেছে সেই কাঙ্ক্ষিত দিন। আগামী জানুয়ারিতে আমার ভাইভা পরীক্ষা নেবে পিএসসি। এত দীর্ঘ সময় পর দেশে কিংবা বিদেশে আর কারও ভাইভা পরীক্ষা দেয়ার এমন নজির আছে কি-না আমার জানা নেই।’

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চুল পড়া কমাতে পেয়ারা পাতার জাদু

চুল পড়া নাকি স্বাভাবিক একটি ব্যাপার, এমনটাই বিশেষজ্ঞদের মত। তবে তা দিনে ১০০ টা পর্যন্ত। এর চেয়ে বেশিও হলে তা চিন্তার বিষয়। ঘন ঘন এমন চুল ওঠার ফলে চুলের গোছা পাতলা হয়ে যায়। মাথার তালুতে জায়গায় জায়গায় ফাঁকা হয়ে যেতে থাকে। অবহেলা এবং অযত্নের এমনটা হয়ে থাকে। এছাড়াও দূষণ, খাবারের সমস্যা, ঘুম কম হওয়া, দুশ্চিন্তা তো নিত্যদিনের সঙ্গী। এসব কারণেই মূলত অতিরিক্ত চুল পড়ার সমস্যা হয়ে থাকে। চুল ঝরে যাওয়া আসলে একেবারে প্রাকৃতিক একটি প্রক্রিয়া। চুল ঝরে যাবে এবং আবার নতুন চুল গজাবে, এটাই স্বাভাবিক। তবে অনেকেরই চুল খুব বেশি ঝরে যাচ্ছে। চুল পড়া কমাতে নিয়মিত চুলে তেল ব্যবহার করুন। সেই সঙ্গে ঘরোয়া একটি প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া বন্ধের পাশাপাশি চুল সুন্দর ও মসৃণ হতে সহায়তা করবে। চুল পড়া বন্ধে পেয়ারা পাতার কার্যকারিতার কথা আমরা সবাই কমবেশি জানি। এটি চুল পড়া বন্ধে খুবই কার্যকরী। তাহলে চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন পেয়ারা পাতা- যা যা লাগবে: এক মুঠো পেয়ারা পাতা, পানি এক লিটার। একটি পাত্রে পানি জ্বাল দিতে দিন। পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটে এলে এতে পেয়ারা পাতা দিয়ে দিন। পেয়ারা পাত...

প্রেমের ফাঁ’দে ফে’লে ১০০ নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

অনলাইনে নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয়ে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। একপর্যায়ে নানা ছলনায় ভুলিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ভিডিও ধারণ করতেন।  এরপর আপত্তিকর সেসব ছবি পরিবারের কাছে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করেন। এভাবে গত ৮ বছরে প্রায় শতাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়েছেন বরিশালের বেলাল হোসেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেলালকে গ্রেফতারের পর পুলিশ বলছে, চল্লিশোর্ধ্ব নারীদের টার্গেট করতেন বেলাল। বেলালের ফোনে পাওয়া গেছে ৮ হাজার আপত্তিকর ছবির সন্ধান। তার এই প্রতারণা থেকে বাদ যায়নি তার স্বজনরাও। মাস তিনেক আগে রাজধানীর যাত্রাবাড়ির এক নারীর সঙ্গে বরিশালের বেলাল হোসেনের ফেসবুকে পরিচয় হয়। বিয়ের প্রলোভনে ওই নারীর গো’পন ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। পরে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগ উপকমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে আমরা সত্যতা পেয়েছি। তার মোবাইলে এবং ইমো, ওয়াটসঅ্যাপে বিভিন্ন আপত্তিকর ছবি পেয়েছি। গত আট বছরে শতাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন। বেলাল মধ্যবয়সী নার...

আইএফআইসি ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি

আইএফআইসি ব্যাংক লিমিটেডে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেlন। প্রতিষ্ঠানের নাম: আইএফআইসি ব্যাংক লিমিটেড পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা: প্রযোজ্য নয় দক্ষতা: ব্যবস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে বেতন: ২৮,৩৭০-৩৫,৯৯০ টাকা চাকরির ধরন: অস্থায়ী প্রবেশনকাল: ০১ বছর প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ১০ জুলাই ২০২১ তারিখে ৩০ বছর কর্মস্থল: যেকোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা www.career.ificbankbd.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২১