দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
আবারো খবরের শিরোনামে ‘গ্রহাণু’। ‘স্ট্যাচু অব লিবার্টি’র প্রায় দ্বিগুণ আকারের একটি গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। তবে পৃথিবীর সঙ্গে সংঘর্ষের কোনো আশঙ্কা নেই বলে জানাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
গ্রহাণুটির নাম ‘২০২০ এক্সইউ ৬’। এটি পৃথিবী থেকে ৩০ হাজার মাইলের মধ্যে থাকবে বলে বলা হচ্ছে। গ্রহাণুটি প্রায় ২১৩ মিটার লম্বা।
জানা গেছে, গ্রহাণুটি প্রতি ঘণ্টায় ৩০ হাজার ২৪০ কিলোমিটার বেগে দৌড়চ্ছে। অর্থাৎ, এটি এক ঘণ্টার মধ্যে পৃথিবী ভ্রমণ করতে পারবে।
বিজ্ঞানীদের মতে, পৃথিবীর নিকটস্থ মহাকাশ-অংশে প্রায় ১৮ হাজার গ্রহাণু ঘুরে বেড়ায়। তার মধ্যে মাত্রই ১৮০০ গ্রহাণু বিপজ্জনক। এর মধ্যে আবার ১৫০টি অত্যন্ত বিপজ্জনকের পর্যায়ে পড়ে।
বিজ্ঞানীদের পর্যবেক্ষণ, এগুলো মূলত মঙ্গল ও বৃহস্পতির মধ্যবর্তী অংশেই পাওয়া যায়। এবং এগুলো পৃথিবীর কোনো ক্ষতি করতে পারবে না বলেই আশা বিজ্ঞানীদের। তবুও এই ধাবমান গ্রহাণুটির উপর বিশেষ নজর রাখা হচ্ছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন