সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...

বিয়ে হয় ঘটা করে, বিচ্ছেদ নীরবে!

নুসরাত জাহান

ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে ২০১৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। জমকালো আয়োজনে তুরস্কে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছিলেন তারা। দাম্পত্যজীবন ভালোই যাচ্ছিল তাদের। স্বামী-সংসার, লাইট-ক্যামেরার কাজ, রাজনৈতিক ময়দান সব সমান তালে সামলাচ্ছিলেন এ অভিনেত্রী।

কিন্তু হঠাৎ করেই নুসরাতের সংসার ভাঙার খবর ছড়িয়ে পড়ে টলিপাড়ায়। প্রথম গুঞ্জন উঠেছিল গেল বছর ডিসেম্বর, সে গুঞ্জন মাথা চাড়া দিয়ে উঠে চলতি বছর জানুয়ারিতে। সব জল্পনা কল্পনা এবার থামিয়ে দিয়েছেন নুসরাতের স্বামী নিখিল। ডিভোর্স চেয়ে নুসরাতকে নোটিস পাঠিয়েছেন তিনি। গণমাধ্যমে এ খবর প্রকাশ হলে আবারো আলোচনায় নুসরাত-নিখিল।

এর আগে বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছিল, জানুয়ারিতেই স্বামী নিখিলের আলিপুরের অ্যাপার্টমেন্ট ছাড়েন নুসরাত। থাকছেন বালিগঞ্জে নিজের ফ্ল্যাটে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও একে অপরের সব ছবি ডিলেট করে দিয়েছেন তারা। সবশেষ, ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে দিয়েছেন। সংসার ভাঙার গুঞ্জন আরও গাঢ় হয়েছিল।

নুসরাত-নিখিল দম্পতির মাঝে ঢুকে পড়েছে তৃতীয় ব্যক্তি। তার জন্যই ভেঙেছে এ দম্পতির সংসার। আর অভিযোগের আঙ্গুল অনেক আগেই যশ দাশগুপ্তের দিকে ছিল। যদিও নুসরাতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বলে সময়নিউজকে জানিয়েছিলেন যশ।

এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, নুসরাতকে আমি চিনি আজ থেকে না। ২০১৭ সালে আমরা একটি সিনেমা করেছিলাম ‘ওয়ান’। শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের, যে সিনেমায় বুম্বা দা (প্রসেনজিৎ চ্যাটার্জি) ছিল। তখন থেকেই নুসরাতকে আমি চিনি। নুসরাতের সঙ্গে বন্ধুত্ব অবশ্যই থাকবে। লোকেরা অনেক কিছু বলেছে এটা নিয়ে। আমি জানি, আমার বলাতে স্টেটমেন্ট খুব একটা চেঞ্জ হবে না। লোকেদের যেটা বিশ্বাস করার সেটাই করবে।

জানা গেছে, নিউ নরমাল পরিস্থিতিতে ‘এসওএস কলকাতা’ সিনেমার চিত্রায়ণ করতে গিয়ে যশের সঙ্গে সখ্যতা হয় নুসরাতের। তারপর বিভিন্ন অনুষ্ঠান এবং পার্টিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। এমনকি রাজস্থান ঘুরতেও গিয়েছিলেন তারা। নুসরাত-যশের সখ্যতার খবর জানতেন তাদের ঘনিষ্ঠজনেরা।

ডিভোর্স প্রসঙ্গে জানতে চাইলে ভারতীয় গণমাধ্যমকে নিখিল জানান, এই বিষয়ে এখনই কিছু বলতে চান না। যা বলার তিনি পরে বলবেন। এদিকে টলিপাড়ার অনেকেই মনে করছেন নুসরাত-নিখিল চ্যাপ্টার এখানের ক্লোজ। যশের সঙ্গে কি নতুন অধ্যায় শুরু করবে নুসরাত? সেটাই এখন দেখার বিষয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দিঘার সমুদ্রে ধরা পড়লো ৬০০ কেজি ওজনের হাঙ্গর’ দাম ৮০ হাজার।

সমুদ্রে মাছ ধ’রাকালীন প্রায়শই মৎস্যজীবীদের জালে বড়ো বড়ো সামুদ্রিক মাছ উঠে আসে। সেই সামুদ্রিক মাছ নিলামে বেশ ভালো দরেই বিক্রি হয়ে থাকে। এবারেও কিন্তু তার অন্যথা হলো না।  সম্প্রতি দিঘায় মৎস্যজীবীদের জালে ধ’রা পড়েছে বিশাল আকৃতির এক হা’ঙ্গর! প্রায় ৬০০ কেজি ওজনের ওই হা’ঙ্গরকে দানবের স’ঙ্গে তুলনা করলেও কিছু বেশি বলা হয় না। মৎস্যজী.বীদের জালে এই বিশাল আকৃতির হা’ঙ্গর ধ’রা পড়তেই দীঘার সমুদ্র সৈকতে নিমেষের মধ্যে খবর ছড়িয়ে যায়। হা’ঙ্গর দেখতে সমুদ্র সৈকতে ভিড় জমান পর্যটকরা এবং স্থানীয়রা। হা’ঙ্গর দেখতে সমুদ্র সৈকতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। উৎসাহী মানুষদের মধ্যে হাঙরের ছবি ক্যামেরা বন্দী করার হিড়িক পড়ে যায়। দানব আকৃতির মাছ উ’দ্ধারকে কেন্দ্র করে এদিন দীঘার সমুদ্র সৈকতে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।এদিকে সমুদ্রগ’র্ভ থেকে দানব আকৃতির সামুদ্রিক হাঙর উ’দ্ধার করার পর মৎস্যজীবীরা সেটিকে দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে নিয়ে আসেন। সেখানেই হাঙরটিকে কেন্দ্র করে দীর্ঘক্ষন দরাদরি চলে। শেষমেষ সিরাজ খান নামক এক ব্যবসায়ী মৎস্যজীবীদের থেকে মাছটি কিনে নেন। ৮০ হাজার টাকার বিনিময়ে মৎস্যজীবীদের থ...

চুল পড়া কমাতে পেয়ারা পাতার জাদু

চুল পড়া নাকি স্বাভাবিক একটি ব্যাপার, এমনটাই বিশেষজ্ঞদের মত। তবে তা দিনে ১০০ টা পর্যন্ত। এর চেয়ে বেশিও হলে তা চিন্তার বিষয়। ঘন ঘন এমন চুল ওঠার ফলে চুলের গোছা পাতলা হয়ে যায়। মাথার তালুতে জায়গায় জায়গায় ফাঁকা হয়ে যেতে থাকে। অবহেলা এবং অযত্নের এমনটা হয়ে থাকে। এছাড়াও দূষণ, খাবারের সমস্যা, ঘুম কম হওয়া, দুশ্চিন্তা তো নিত্যদিনের সঙ্গী। এসব কারণেই মূলত অতিরিক্ত চুল পড়ার সমস্যা হয়ে থাকে। চুল ঝরে যাওয়া আসলে একেবারে প্রাকৃতিক একটি প্রক্রিয়া। চুল ঝরে যাবে এবং আবার নতুন চুল গজাবে, এটাই স্বাভাবিক। তবে অনেকেরই চুল খুব বেশি ঝরে যাচ্ছে। চুল পড়া কমাতে নিয়মিত চুলে তেল ব্যবহার করুন। সেই সঙ্গে ঘরোয়া একটি প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া বন্ধের পাশাপাশি চুল সুন্দর ও মসৃণ হতে সহায়তা করবে। চুল পড়া বন্ধে পেয়ারা পাতার কার্যকারিতার কথা আমরা সবাই কমবেশি জানি। এটি চুল পড়া বন্ধে খুবই কার্যকরী। তাহলে চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন পেয়ারা পাতা- যা যা লাগবে: এক মুঠো পেয়ারা পাতা, পানি এক লিটার। একটি পাত্রে পানি জ্বাল দিতে দিন। পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটে এলে এতে পেয়ারা পাতা দিয়ে দিন। পেয়ারা পাত...