দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
ব্রিটেনের মুসলিম কাউন্সিলের (এমসিবি) প্রথম নারী প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন জারা মোহাম্মদ।
সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ান জানায়, রোববার (৩১ জানুয়ারি) জারা মোহাম্মদকে ‘মুসলিম কাউন্সিল অব ব্রিটেন’ (এমসিবির) মহাসচিব হিসেবে নির্বাচিত করেছে।
চলতি সপ্তাহে অনুষ্ঠিত হয় সংস্থাটির মহাসচিব নির্বাচন। নির্বাচনে জারা মোহাম্মদ জনপ্রিয় ইমাম ও বক্তা আজমল মসরুরকে হারিয়ে মহাসচিব নির্বাচিত হন।
মহাসচিব নির্বাচিত হয়ে জারা মোহাম্মদ বলেন, ‘ব্রিটেনের মুসলমানের কল্যাণে কাজ করাই হবে আমার একমাত্র লক্ষ্য। এবং সবসময় মুসলিমদের অধিকার নিয়ে কাজ করব।’
তিনি আরও বলেন, আমাকে দেখে অনেক তরুণী এগিয়ে আসবে, নেতৃত্বের প্রতি অনুপ্রাণিত হবে। তারা আমাদের সংগঠন ও সমাজের ভরিষ্যৎ।
মানবাধিকার বিষয়ে পড়াশোনা করা গ্লাসগোর বাসিন্দা ২৯ বছর বয়সী তরুণী জারা মোহাম্মদ হারুন খানের দায়িত্ব নিচ্ছেন। এর আগে এমসিবির মহাসচিব হিসেবে সাড়ে চার বছর দায়িত্ব পালন করেন হারুন খান।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন