দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
প্রথমবারের মত সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন নাট্যনির্মাতা তপু খান। ছবির নাম ‘লিডার আমিই বাংলাদেশ’। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবিতে অভিনয় করবেন ঢালিউড কিং শাকিব খান এবং শবনম বুবলী।
জানা যায়, আগামীকাল বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তেঁজগাও এর আরটিভি স্টুডিওতে শাকিব খান, বুবলীর সঙ্গে ছবিটির সাইনিং আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
পরিচালক বলেন, স্বপ্ন ছিল শাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর। সেই স্বপ্ন পূরণ করতে এগিয়ে এসেছে বেঙ্গল মাল্টিমিডিয়া। সঙ্গে বুবলীকে পেয়েছি। মন থেকে ভালো সিনেমা বানাতে চাই।
শাকিব খান জানান, বেঙ্গল মাল্টিমিডিয়া এমন চমৎকারভাবে সিনেমাটি প্রযোজনা করতে যাচ্ছে এজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। এ সিনেমাটি হবে একদম সময়োপযোগী ও একেবারে নতুন কনসেপ্টে।
জানা গেছে, আগামী ২০ মার্চ থেকে ছবিটির শুটিং শুরু হবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন