দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
ধরুন, আপনার একটি অ্যাকাউন্ট আছেসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে । আপনার অ্যাকাউন্টটি বন্ধ, ডিএ্যাকটিভ বা রাখতে হবে। যার বিনিময়ে আপনাকে কিছু অর্থ দেয়া হবে।
এজন্য আপনি কত টাকা আশা করেন? গবেষণা বলছে, কম-বেশি যাই দাবি করুন না কেন, একটি অ্যাকাউন্টের মূল্য গড়ে প্রায় ৭০ হাজার টাকা।
অর্থাৎ একজন ব্যবহারকারীকে ৭০ হাজার টাকা দিলে তিনি তার অ্যাকাউন্টটি বন্ধ, হস্তান্তর বা ডিঅ্যাকটিভ করতে রাজি হন। -আনন্দবাজার পত্রিকা
এক জরিপ পরিচালনা করা হয়েছে ব্যবহারকারীদের কাছে এই সামাজিক মাধ্যমটি কতটা মূল্যবান তা নিয়ে । ‘প্লাস ওয়ান’ নামের একটি জার্নালে ওই জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের টাফ্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ওই জরিপে ফেসবুক অ্যাকাউন্ট নিলামের ব্যবস্থা করে। এজন্য অ্যাকাউন্টধারীরা কত টাকা প্রত্যাশা করেন তা জানতে চাওয়া হয়। এর উত্তরে এমন গড়ে ৭০ হাজার টাকা প্রত্যাশা করে ব্যবহারকারীরা।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন