সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...

বারবার ব্যর্থতায় জেদ, অধ্যবসায়ে বিসিএস ক্যাডার সাথী


বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষে কোলজুড়ে আসে আবরার ফাইয়াজ সাদিত। ছেলে বর্তমানে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ৪র্থ শ্রেণীর ছাত্র। সংসার সামলানোর সাথে সাথে যোগ হয় আরও বড় দায়িত্ব সন্তানকে দেখাশোনা করা। তবে কখনো হাল ছেড়ে দেননি। এতসব দায়িত্ব পালনের পাশাপাশি ঠিকমত কষ্ট করে পড়াশোনা শেষ করেছেন।

মাস্টার্সের প্রথমবর্ষ থেকে অল্প অল্প বিসিএসের প্রস্তুতি নেওয়া শুরু করেন এবং মাস্টার্স শেষ করার পর পুরোপুরিভাবে প্রস্তুতি নেওয়া শুরু করেন তিনি। সারাদিন সংসারের কাজ শেষে রাতের বেলা বিসিএসের প্রস্তুতি নিতেন। এর আগেও বিসিএস পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু সঠিকভাবে প্রিপারেশনের অভাবে প্রিলিতে উত্তীর্ণ হতে পারেননি।

দ্যা ডেইলি ক্যাম্পাসকে সাথী বলেন, ‘এরপর অসম্ভব জেদ চেপে যায়। যেভাবে হোক বিসিএস পরীক্ষায় সফল হওয়া চাই। এমনটাই দৃঢ় মনোবল নিয়ে প্রস্তুতি নিই। যার ফলে ৩৮তম বিসিএস এ সফল হই। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। ৩৮তম বিসিএস তৃতীয় সরকারি চাকরি।’

বিসিএসের এই দীর্ঘ পথ পাড়ি দেয়া শুরু হয় ২০১৭ সালের জুন মাস থেকে। মাঝে তিনি হতাশ হয়ে পড়েন তাই পরপর আরও চারটি সরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করেন যার সবগুলোতে ভাইভা পর্যন্ত গিয়েছেন। দুইটিতে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হন এবং বাকি দুইটির ভাইভার জন্য অপেক্ষায় আছেন (করোনা ভাইরাসের পরিস্থিতির জন্য আপতত বন্ধ রয়েছে)। সরকারি প্রাইমারী স্কুলে ৩/৪ মাস শিক্ষকতা করে ছেড়ে দিয়েছেন। বাকি দুইটাতে আর অংশগ্রহণ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।

তাঁর সফলতার পেছনের গল্প জানাতে গিয়ে বলেন, প্রতিটা সফলতার পেছনে রয়েছে কারও না কারও ব্যাপক অনুপ্রেরণা। নূরুন্নাহার সাথীর পাশে সবসময় থেকে অনুপ্রেরণা দিয়ে গেছেন স্বামী মো. মাহবুবুর রহমান। পড়াশোনা শেষ করা থেকে চাকরির প্রস্তুতি নেওয়া সবকিছুতেই সফলভাবে অবদান রেখে গেছেন তার স্বামী। রাতের নিরিবিলি সময়ে যখন সবাই ঘুমিয়ে থাকত তখন সবচেয়ে বেশি চাকরির প্রস্তুতি নিতেন। পড়াশোনার সময় তার স্বামী বাচ্চাকে দেখাশোনা করতেন এবং সার্বিকভাবে সহযোগিতা করতেন। স্বামীর আত্মত্যাগ তাকে আরও বেশি অনুপ্রেরণা জোগাতো।

যখনই কোন হতাশা তাকে ঘিরে ধরত তখন তার স্বামী এভাবেই উৎসাহ দিত- তুমি পারবে, তোমাকে দিয়ে হবে, কখনো হাল ছেড়ো না, ইনশাআল্লাহ সফলতা আসবে। এছাড়া বাবা মা, শিক্ষকেরা ও তার পরিবারের অন্য সদস্যরা ও অনুপ্রেরণা দিয়েছেন তার এই সফল হবার পেছনে।

আর যারা বর্তমানে বিসিএস পরীক্ষা দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সম্পর্কে বলেন, প্রচুর পড়াশোনার পাশাপাশি কষ্ট করতে হবে। মন প্রাণ দিয়ে সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে। সিলেবাস ধরে রুটিন বানাতে হবে এবং রুটিন অনুযায়ী প্রতিদিনের পড়াশোনা প্রতিদিন শেষ করতে হবে। যে বিষয়ে নিজেকে দুর্বল মনে হবে সেটা অল্প সময়ের জন্য হলেও প্রতিদিন রুটিনে রাখতে হবে।

রিভিশন খুব গুরুত্বপূর্ণ প্রস্তুতির জন্য। বার বার রিভিশন দিতে হবে। ১-২ বার পড়লে অনেক সময় পড়া মনে থাকে না তাই বারবার রিভিশন দিতে হবে, এভাবে পড়লে মনে থাকবে। এছাড়া নিয়মিত পত্রিকা পড়া ও টিভির সংবাদ দেখতে হবে। সাম্প্রতিক বিষয়ে খোঁজ রাখতে হবে। পরীক্ষার আগে বাসায় বেশি বেশি মডেল টেস্ট পরীক্ষা ও রিভিশন বেশি দিতে হবে, তাহলে সময় কম নষ্ট হবে। রিটেনের আগে প্রচুর লেখার অনুশীলন করতে হবে। সর্বোপরি আল্লাহ উপর ভরসা রাখতে হবে। তবেই সফলতা আসবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চুল পড়া কমাতে পেয়ারা পাতার জাদু

চুল পড়া নাকি স্বাভাবিক একটি ব্যাপার, এমনটাই বিশেষজ্ঞদের মত। তবে তা দিনে ১০০ টা পর্যন্ত। এর চেয়ে বেশিও হলে তা চিন্তার বিষয়। ঘন ঘন এমন চুল ওঠার ফলে চুলের গোছা পাতলা হয়ে যায়। মাথার তালুতে জায়গায় জায়গায় ফাঁকা হয়ে যেতে থাকে। অবহেলা এবং অযত্নের এমনটা হয়ে থাকে। এছাড়াও দূষণ, খাবারের সমস্যা, ঘুম কম হওয়া, দুশ্চিন্তা তো নিত্যদিনের সঙ্গী। এসব কারণেই মূলত অতিরিক্ত চুল পড়ার সমস্যা হয়ে থাকে। চুল ঝরে যাওয়া আসলে একেবারে প্রাকৃতিক একটি প্রক্রিয়া। চুল ঝরে যাবে এবং আবার নতুন চুল গজাবে, এটাই স্বাভাবিক। তবে অনেকেরই চুল খুব বেশি ঝরে যাচ্ছে। চুল পড়া কমাতে নিয়মিত চুলে তেল ব্যবহার করুন। সেই সঙ্গে ঘরোয়া একটি প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া বন্ধের পাশাপাশি চুল সুন্দর ও মসৃণ হতে সহায়তা করবে। চুল পড়া বন্ধে পেয়ারা পাতার কার্যকারিতার কথা আমরা সবাই কমবেশি জানি। এটি চুল পড়া বন্ধে খুবই কার্যকরী। তাহলে চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন পেয়ারা পাতা- যা যা লাগবে: এক মুঠো পেয়ারা পাতা, পানি এক লিটার। একটি পাত্রে পানি জ্বাল দিতে দিন। পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটে এলে এতে পেয়ারা পাতা দিয়ে দিন। পেয়ারা পাত...

প্রেমের ফাঁ’দে ফে’লে ১০০ নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

অনলাইনে নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয়ে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। একপর্যায়ে নানা ছলনায় ভুলিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ভিডিও ধারণ করতেন।  এরপর আপত্তিকর সেসব ছবি পরিবারের কাছে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করেন। এভাবে গত ৮ বছরে প্রায় শতাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়েছেন বরিশালের বেলাল হোসেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেলালকে গ্রেফতারের পর পুলিশ বলছে, চল্লিশোর্ধ্ব নারীদের টার্গেট করতেন বেলাল। বেলালের ফোনে পাওয়া গেছে ৮ হাজার আপত্তিকর ছবির সন্ধান। তার এই প্রতারণা থেকে বাদ যায়নি তার স্বজনরাও। মাস তিনেক আগে রাজধানীর যাত্রাবাড়ির এক নারীর সঙ্গে বরিশালের বেলাল হোসেনের ফেসবুকে পরিচয় হয়। বিয়ের প্রলোভনে ওই নারীর গো’পন ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। পরে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগ উপকমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে আমরা সত্যতা পেয়েছি। তার মোবাইলে এবং ইমো, ওয়াটসঅ্যাপে বিভিন্ন আপত্তিকর ছবি পেয়েছি। গত আট বছরে শতাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন। বেলাল মধ্যবয়সী নার...

আইএফআইসি ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি

আইএফআইসি ব্যাংক লিমিটেডে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেlন। প্রতিষ্ঠানের নাম: আইএফআইসি ব্যাংক লিমিটেড পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা: প্রযোজ্য নয় দক্ষতা: ব্যবস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে বেতন: ২৮,৩৭০-৩৫,৯৯০ টাকা চাকরির ধরন: অস্থায়ী প্রবেশনকাল: ০১ বছর প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ১০ জুলাই ২০২১ তারিখে ৩০ বছর কর্মস্থল: যেকোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা www.career.ificbankbd.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২১