সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...

রোগ প্রতিরোধ ক্ষম’তা বাড়িয়ে শরীর বি’ষমু’ক্ত করে কিসমিস

কিসমিস

বিভিন্ন মিষ্টান্নেই কি সবসময় কিসমিস ব্যবহার করা হয়? মোটেও না, হরেক পদে ব্যবহারের পাশাপাশি আস্ত কিসমিসও খেয়ে থাকেন অনেকেই! এর মিষ্টি স্বাদ ছোট বড় সবাইকে মুগ্ধ করে! শুধু স্বাদ বাড়াতেই নয় বরং সুস্বাস্থ্য নিশ্চিত করতেও ছোট্ট কিসমিস কতটা উপকারী, জানেন কি?

তবে শুকনো কিসমিস খাওয়ার চেয়ে ভিজিয়ে খেলে বেশি উপকার মেলে। কিসমিস খাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো সারারাত পানিতে ভিজিয়ে রাখা। পরের দিন ভোরে সেটা খেতে হবে খালি পেটে। ভেজানো কিসমিসে থাকে আয়রন, পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফাইবার।

তাছাড়া এতে থাকা প্রাকৃতিক চিনি শরীরের কোনো ক্ষতিও করে না। এমনকি উচ্চ রক্তচাপের সমস্যা থাকলেও এটি তা বশে রাখে। জেনে নিন ভেজানো কিসমিস ও এর পানি পান করলে শরীর কতটা লাভবান হয়-

১. ভেজানো কিসমিস খেলে শরীরে আয়’রনের ঘাটতি দূর হয়। 

২. রক্তে লাল কণিকার পরিমাণ বাড়ে। ৩. কিসমিস ভেজানো পানি রক্ত ​​পরিষ্কার করতে সাহায্য করে। 

৪. এমনকি প্রতিদিন কিসমিস ভেজানো পানি পান করলে কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি থেকে মুক্তি মেলে। 

৫. কিসমিস হার্ট ভালো রাখে। ৬. নিয়ন্ত্রণে রাখে কোলেস্টেরল। 

৭. কিসমিসে প্রচুর ভিটামিন এবং খনিজ উপাদন রয়েছে।

৮. এতে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টসমূহ। যা বিভিন্ন রোগ থেকে মুক্তি দেয়। ৯. কিসমিসে আরো আছে পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফাইবার। 

১০. উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কিসমিস বেশ উপকারী একটি দাওয়াই। 

১১. রক্ত স্বল্পতা কমাতে কিসমিসই যথেষ্ট। নিয়মিত খেলে এর মধ্যে থাকা আয়রন হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। 

১২. সুস্থ থাকতে ভালো হজমশক্তি প্রয়োজন। এক্ষেত্রে কিসমিস হজমশক্তি বাড়াতে সাহায্য করে।

১৩. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভেজা কিসমিসের বিকল্প নেই। এতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা যে কোনো রোগের সঙ্গে লড়াই করে। ১৪. শরীরে থাকা ক্ষতিকর পদার্থকে দূর করে কিসমিস। এতে শরীর বিষমুক্ত হয়। সকালে খালি পেটে ভেজানো কিসমিস খেলে শরীর বিষমুক্ত হবে। ভেজানো কিসমিসের পাশাপাশি সেই পানিও পান করতে পারেন।

১৫. কিসমিস খাওয়া উপকারী হলেও এটি বেশি পরিমাণে খেলে স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। কিসমিসে ফ্রুকটোজের পাশাপাশি গ্লুকোজও রয়েছে। যা ওজন বাড়িয়ে দেয়। অতিরিক্ত খেলে শ্বাসকষ্ট, বমি, ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে।

সূত্র: এনডিটিভি

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি