দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
তুরস্ক নিজেদের তৈরি চালকবিহীন ইলেকট্রিক বাসের পরীক্ষা চালিয়েছে। দেশটির গণমাধ্যম ডেইলি সাবাহ জানায়, সোমবার (১ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রপতি রিসেপ তাইপ এরদোয়ানের উপস্থিতিতে এ পরীক্ষা চালানো হয়।
এ সময় তুরস্কের শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মোস্তফা বারানকও উপস্থিত ছিলেন। আতাক ইলেকট্রিক নামের বাসটিতে বিএমডব্লিউ ২২০-কেডব্লিউএইচ লি-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
দুই চার্জের মাঝামাঝি সময়ে এটি ৩০০ কিলোমিটার (১৮৬ দশমিক ৪ মাইল) পর্যন্ত রেঞ্জ অতিক্রমে সক্ষম। সরাসরি কারেন্টে চার্জ হতে সময় লাগবে তিন ঘণ্টা।
২৭ দশমিক ২ ফুট (৮ দশমিক ৩ মিটার) দৈর্ঘ্যের বাসটিতে ৫০ যাত্রী বসতে পারবেন। গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান কারসান জানিয়েছে, তারা এরই মধ্যে ব্যাপকভিত্তিক উৎপাদন শুরু করেছে।
এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, এসব বাস উৎপাদনকারীরা বিশ্বজুড়ে তুরস্ক এবং তুর্কি ব্র্যান্ডের সুনাম বৃদ্ধি করবে।
গত মাসেই নিজেদের তৈরি ইলেকট্রিক বাসের পরীক্ষা চালায় তুরস্কের আরেক প্রতিষ্ঠান অটোকার।somoynews.tv

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন