বর্তমানের ইন্টারনেটের যুগে পুরো পৃথিবী মানুষের মুঠোফোনে থাকে। এখন খুব কম মানুষ দেখা যায় যারা ইন্টারনেট ব্যবহার করেন না।
প্রায় সবাই ইন্টারনেট দুনিয়ায় মগ্ন হয়ে থাকে।ইন্টারনেটে মাঝে মাঝে কিছু মজাদার ভিডিও বা প্রতিভার ভিডিও বা কোন হাস্যকর মিউজিক ভিডিও ভাইরাল হয়ে থাকে। তার মধ্যে কিছু কিছু ভিডিও অথবা ছবি আমাদের হতভম্ব করে তোলে।
হাসি-কান্না, রাগ-অভিমান সবকিছু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরতে পারি। তাই বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বেশ গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে আমাদের জীবনের।
তবে শুধুমাত্র ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম নয়,আরো বেশকিছু প্ল্যাটফর্ম আছে যে গুলির মাধ্যমে আমরা দুনিয়ার সাথে সংযুক্ত থাকতে পারি।সেখানে এমন কিছু কিছু ভিডিও উঠে আসে যা আমাদের আনন্দ দিয়ে থাকে।
বিভিন্ন তারকার জীবনের ছোটখাট মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে চট করে বেশ ভাইরাল হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই বিভিন্ন হাসির ভিডিও ভাইরাল হয়। দেশের বিভিন্ন প্রান্তের হাসির ভিডিও নেটিজেনরা শেয়ার করে ভাইরাল করে তোলে।
এইসব ভিডিওর ঘটনাগুলি যেমন অবাক করে দেয় আবার হাসির খোরাকও জোগায়। আজকের এই প্রতিবেদনে ভাইরাল ভিডিওতে কি হয়েছিলো দেখে নিন।
সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে এক খুদে বাচ্চার কার্যকলাপ দেখে হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়। ভিডিওটিতে দেখা গিয়েছে ওই বাচ্চা সবে ঘুম থেকে উঠে ভাত খেতে বসেছে। কিন্তু ভিডিওতে দেখেই বোঝা যাচ্ছে যে বাচ্চাটির ঘুম ঠিক করে হয়নি।
তার প্রচন্ড ঘুম পেয়েছে। সে ভাতের থালা কোলে নিয়ে খেতে খেতে ঘুমের ঘোরে ঢুলছে।তার এতই ঘুম পেয়েছে যে হঠাৎ করে সে ভাতের থালা হাতে নেই ঘুমের ঘোরে উল্টে যাচ্ছিল। ভিডিওটি দেখে নেটিজেনদের মধ্যে হাসির রোল উঠেছে। ঘুমন্ত অবস্থায় বাচ্চাটির কিউটনেস দেখে নেটিজেনরা ভিডিওটি শেয়ার না করে থাকতে পারেনি। বর্তমানে সোশ্যাল মিডিয়ার শিরোনামে এই ভিডিওটি রাজ করছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন