সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...

দশম শ্রেণির বইয়ে এসএসসি পরীক্ষা, এইচএসসি হবে দুই ধাপে

পরীক্ষা

দেশের শিক্ষাক্রমে ফের বড় ধরনের পরিবর্তন আসছে। সে অনুযায়ী, প্রাক-প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষাক্রমে সামঞ্জস্য রেখে পাঠ্যবই বদলে যাবে। পাল্টে যাবে শিক্ষার্থী মূল্যায়ন ব্যবস্থাও। দশম শ্রেণিতে থাকবে আলাদা বই, এর ওপরেই হবে এসএসসি পরীক্ষা। আর এইচএসসি পরীক্ষা হবে দুই ধাপে দুই বছরে। এ ধরনের প্রস্তাবনার আলোকে নতুন শিক্ষাক্রমে আগামী বছর শুধু প্রথম ও দ্বিতীয় এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

জানা গেছে, সর্বশেষ ২০১২ সালে দেশের শিক্ষা ব্যবস্থায় সংস্কার আসে। এর আগে এ ব্যবস্থায় পরিবর্তন আনা হয় ১৯৯৫ সালেও। নতুন প্রস্তাবনার আলোকে সপ্তম শ্রেণি পর্যন্ত শিক্ষাক্রম তৈরি হচ্ছে। এর আলোকে আগামী বছর শুধু চারটি শ্রেণির শিক্ষার্থীরা পাঠ্যবই পাবে। এসব শ্রেণির শিক্ষাক্রম লেখার কাজ শেষ হবে ১৫ এপ্রিলের মধ্যে। এরপর শুরু হবে পাঠ্যবই লেখা। নতুন শিক্ষাক্রমের আলোকে ২০২৫ সালে এসএসসির প্রথম পরীক্ষা হবে। আর এইচএসসির প্রথম পর্ব (একাদশ শ্রেণিতে) ২০২৬ সালে এবং দ্বিতীয় পর্ব (দ্বাদশ শ্রেণি) হবে ২০২৭ সালে।

দশম শ্রেণির ২০২৪ সালের মধ্যে এবং দ্বাদশ শ্রেণির জন্য ২০২৬ সালের মধ্যে নতুন শিক্ষাক্রমে বই প্রবর্তন শেষ হবে। এছাড়া ২০২৩ সালে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই পাবে। আর দুই বছরের প্রাক-প্রাথমিক শিক্ষা হবে আগামী বছর থেকে। নতুন শিক্ষাক্রমে সাপ্তাহিক ছুটি দু’দিন হবে। তবে পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা নিয়ে বর্তমান শিক্ষাক্রমে কিছু বলা নেই। প্রস্তাবিত শিক্ষাক্রমেও কোনো দিকনির্দেশনা থাকছে না।

এ প্রসঙ্গে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা গণমাধ্যমকে বলেন, ২০১২ সালে প্রবর্তিত শিক্ষাক্রম অনুযায়ী বর্তমানে ছাত্রছাত্রীদের লেখাপড়া চলছে। পাঁচ বছর পরপর বিশ্বব্যাপী শিক্ষাক্রম পরিমার্জন করা হয়। এটা যুগের চাহিদা ও বাস্তবতায় স্বাভাবিক কার্যক্রমের অংশ। সেই হিসাবে আগেই এ পরিমার্জন আসা প্রয়োজন ছিল বলে মনে করেন তিনি।

সূত্র জানায়, নতুন প্রস্তাবনা অনুযায়ী শুধু দশম শ্রেণির বইয়ের আলোকে এসএসসি পরীক্ষা হবে। আর এইচএসসিতে প্রথমে একাদশ শ্রেণির বিষয়গুলোর ওপরে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে হবে বছর শেষে। নম্বর শিক্ষা বোর্ড সংরক্ষণ করবে। এরপর দ্বাদশ শ্রেণির বিষয়ের ওপর ফের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে। এ দুই শ্রেণির পরীক্ষার ফল যোগ করে এইচএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হবে।

এছাড়া তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা থাকবে না। চতুর্থ থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ধারাবাহিক মূল্যায়নে ৭০ শতাংশ নম্বর থাকবে। আর অষ্টম ও নবমে ৬০ শতাংশ, দশমে ৫০ শতাংশ ও এইচএসসিতে ৩০ শতাংশ নম্বর ধারাবাহিক মূল্যায়নে আসবে। পরিকল্পনা অনুযায়ী, দশম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থী একই বই পড়বে। বর্তমানে শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভাগ হয়ে পড়াশোনা করে। তবে নতুন শিক্ষাক্রমে বিভাগভিত্তিক ভাগ হবে উচ্চ মাধ্যমিক থেকে।

এ প্রসঙ্গে এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মশিউজ্জামান গণমাধ্যমকে বলেন, ভিশন ২০৪১ রূপকল্প, আওয়ামী লীগের ইশতেহার, জাতীয় শিক্ষানীতি ও জাতিসংঘ ঘোষিত এসডিজি বিবেচনায় নতুন শিক্ষাক্রম করা হচ্ছে। এর রূপরেখা প্রথমে তৈরি করা হয়। সেটি অনুমোদন পেলে শিক্ষাক্রম লেখার কাজ শুরু হয়েছে। প্রথমে সপ্তম শ্রেণি পর্যন্ত লেখা হবে। নতুন শিক্ষাক্রমের আলোকে আগামী বছর চারটি শ্রেণিতে পাঠ্যবই যাবে। এগুলো তৈরির কাজ শেষ হবে ১৫ এপ্রিলের মধ্যে বলে জানান তিনি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চুল পড়া কমাতে পেয়ারা পাতার জাদু

চুল পড়া নাকি স্বাভাবিক একটি ব্যাপার, এমনটাই বিশেষজ্ঞদের মত। তবে তা দিনে ১০০ টা পর্যন্ত। এর চেয়ে বেশিও হলে তা চিন্তার বিষয়। ঘন ঘন এমন চুল ওঠার ফলে চুলের গোছা পাতলা হয়ে যায়। মাথার তালুতে জায়গায় জায়গায় ফাঁকা হয়ে যেতে থাকে। অবহেলা এবং অযত্নের এমনটা হয়ে থাকে। এছাড়াও দূষণ, খাবারের সমস্যা, ঘুম কম হওয়া, দুশ্চিন্তা তো নিত্যদিনের সঙ্গী। এসব কারণেই মূলত অতিরিক্ত চুল পড়ার সমস্যা হয়ে থাকে। চুল ঝরে যাওয়া আসলে একেবারে প্রাকৃতিক একটি প্রক্রিয়া। চুল ঝরে যাবে এবং আবার নতুন চুল গজাবে, এটাই স্বাভাবিক। তবে অনেকেরই চুল খুব বেশি ঝরে যাচ্ছে। চুল পড়া কমাতে নিয়মিত চুলে তেল ব্যবহার করুন। সেই সঙ্গে ঘরোয়া একটি প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া বন্ধের পাশাপাশি চুল সুন্দর ও মসৃণ হতে সহায়তা করবে। চুল পড়া বন্ধে পেয়ারা পাতার কার্যকারিতার কথা আমরা সবাই কমবেশি জানি। এটি চুল পড়া বন্ধে খুবই কার্যকরী। তাহলে চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন পেয়ারা পাতা- যা যা লাগবে: এক মুঠো পেয়ারা পাতা, পানি এক লিটার। একটি পাত্রে পানি জ্বাল দিতে দিন। পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটে এলে এতে পেয়ারা পাতা দিয়ে দিন। পেয়ারা পাত...

প্রেমের ফাঁ’দে ফে’লে ১০০ নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

অনলাইনে নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয়ে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। একপর্যায়ে নানা ছলনায় ভুলিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ভিডিও ধারণ করতেন।  এরপর আপত্তিকর সেসব ছবি পরিবারের কাছে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করেন। এভাবে গত ৮ বছরে প্রায় শতাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়েছেন বরিশালের বেলাল হোসেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেলালকে গ্রেফতারের পর পুলিশ বলছে, চল্লিশোর্ধ্ব নারীদের টার্গেট করতেন বেলাল। বেলালের ফোনে পাওয়া গেছে ৮ হাজার আপত্তিকর ছবির সন্ধান। তার এই প্রতারণা থেকে বাদ যায়নি তার স্বজনরাও। মাস তিনেক আগে রাজধানীর যাত্রাবাড়ির এক নারীর সঙ্গে বরিশালের বেলাল হোসেনের ফেসবুকে পরিচয় হয়। বিয়ের প্রলোভনে ওই নারীর গো’পন ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। পরে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগ উপকমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে আমরা সত্যতা পেয়েছি। তার মোবাইলে এবং ইমো, ওয়াটসঅ্যাপে বিভিন্ন আপত্তিকর ছবি পেয়েছি। গত আট বছরে শতাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন। বেলাল মধ্যবয়সী নার...

আইএফআইসি ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি

আইএফআইসি ব্যাংক লিমিটেডে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেlন। প্রতিষ্ঠানের নাম: আইএফআইসি ব্যাংক লিমিটেড পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা: প্রযোজ্য নয় দক্ষতা: ব্যবস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে বেতন: ২৮,৩৭০-৩৫,৯৯০ টাকা চাকরির ধরন: অস্থায়ী প্রবেশনকাল: ০১ বছর প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ১০ জুলাই ২০২১ তারিখে ৩০ বছর কর্মস্থল: যেকোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা www.career.ificbankbd.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২১