সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...

প্রভাবশালীরা পানি না দেয়ায় অনাবাদী থেকে গেল ৪০ বিঘা জমি


আর মাস দেড়েক পরই শুরু হবে ফসলি জমির ধান কাটা। ধান পেকে মাঠ হয়ে উঠবে সোনালী। আশপাশের সব জমির ধান গাছ বড় হতে শুরু করেছে। চোখের সামনে অন্য কৃষকের জমির ধানকাটা দেখলেও এবার নিজের জমিতে ফসল ফলাতে পারেননি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বৃদ্ধ কৃষক ইউনুছ মিয়া।

প্রভাবশালীদের দাপটে ৪০ বিঘা জমিতে ধান চাষ করতে পারেননি এই বৃদ্ধ। এসব জমি থেকে প্রতি বছর প্রায় ১২শ মণ ধান উৎপাদন হত।

উপজেলার পত্তন ইউনিয়নে আতকাপাড়ার এই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেয়ার পর তদন্তকারী কর্মকর্তা টালবাহানা শুরু করেন। অভিযোগের প্রায় দুইমাস পর তদন্তে আসে কৃষি অফিসের দল। অভিযোগ রয়েছে, উপজেলা কৃষি কর্মকর্তা বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টাও করছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মনিপুর গ্রামের আতকাপাড়ার বাসিন্দা বৃদ্ধ ইউনুছ মিয়া পেশায় একজন কৃষক। তার ছেলে লিলু মিয়া সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। তিতাস নদীর ওপর দিয়ে বিজয়নগর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার

মধ্যে সংযোগ স্থাপনকারী সীমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের পাশের হাইখোলা মৌজায় ছয়টি বিএস দাগে ২৯৩ শতক ও ক্রয়সূত্রে দলিলমূলে আরও কিছু নাল জমির মালিক লিলু মিয়া। তিনি এসব জমি স্থানীয় কৃষকদের কাছে বর্গা দিয়ে রেখেছেন। জমিগুলোর দেখভাল করেন লিলুর বাবা ইউনুছ মিয়া।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর দেশে আসেন লিলু। পরবর্তীতে আবারও আমিরাতে ফিরে যান তিনি। কিন্তু দেশে থাকার সময় পাশের গ্রামের এক ব্যক্তির সাথে কথা কাটাকাটি জেরে হৃদয় আহমেদ জালালের উসকানিতে লিলু মিয়ার লোকজনের ওপর হামলা হয়।

এরই জেরে লিলু মিয়ার মালিকানাধীন প্রায় ৪০ বিঘা জমিতে সেচের মেশিন থেকে পানি দেননি জালাল। ফলে ওই জমিগুলো অনাবাদি রয়ে গেছে। এতে করে লিলু মিয়ার বাবার কাছ থেকে জমি বর্গা নেয়া প্রায় ২০টি পরিবার ১২শ মণ ধান উৎপাদন থেকে বঞ্চিত হয়েছে।

গত ২৫ জানুয়ারি লিলু মিয়ার বাবা ইউনুছ মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়ে মনিপুর গ্রামের প্রভাবশালী ১০ জনের নাম উল্লেখ করে সমস্যা নিরসনের দাবি জানান। ওই অভিযোগের তদন্তভার দেওয়া হয়

উপজেলা কৃষি কর্মকর্তা খিজির আহমেদকে। তদন্তের দায়িত্ব দেয়ার প্রায় দুইমাস পর সংবাদকর্মীরা বিষয়টি জেনে যাওয়ায় তিনি তড়িঘড়ি করে ঘটনাস্থলে লোক পাঠান।

এ বিষয়ে ইউনুছ মিয়া বলেন, আমাদের এলাকার জমি বছরে একবার চাষ করা যায়। বাকি সময় পানিতে তলিয়ে থাকে। আশপাশের সব জমিতে পানি দিলেও জালাল এ বছর আমাদের জমি চাষের সময় পানি দেয়নি। থানায় বিষয়টি জানালে নামকাওয়াস্তে সে পানি দিতে রাজি হয়। কিন্তু তখন আশপাশের সকল জমি চাষ করা হয়ে গেছে। সেসময় পানি দিয়ে কী হবে, যদি হালচাষ ও ধানের চারা রোপণ করাই না যায়?

তিনি আরও বলেন, এই এলাকার প্রতি বিঘা জমিতে প্রায় ৩০/৩৫ মণ ধান উৎপাদন হয়। সেই অনুযায়ী ১২শ মণ ধান উৎপাদন না করায় ক্ষতি হয়েছে প্রায় ১১ থেকে ১২ লাখ টাকার।

লিলু মিয়ার ফুফাতো ভাই ফারুক মিয়া বলেন, কৃষিজমিতে সেচের পানি দিতে হৃদয় আহমেদ জালাল ও তার পরিবারের অন্যান্য সদস্যদের অনেকগুলো মেশিন রয়েছে। তারা এই বছর অন্য কৃষকদের জমিতে পানি দিলেও আমার ফুফার কোনো জমিতে পানি দেয়নি। এর ফলে জমিগুলো অনাবাদি রয়ে গেছে। বর্গাচাষীরা এবার ধানচাষ করতে পারেনি।

জয়নাল মিয়া, জোহরা বেগম, কাজল বেগম, তাজু মিয়াসহ কয়েকজন বর্গাচাষী বলেন, এবছর যখন আমরা ধান চাষ করতে জমিতে আসি, তখন জালাল মিয়া চাষ করতে নিষেধ করেছে। জালাল জানায় সে চাষের পানি দিবে না। এর ফলে এবছর জমিতে ধান চাষ করতে পারেননি তারা।

অভিযুক্ত হৃদয় আহমেদ জালালের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

তবে তার ছেলে জাহিদ আহমেদ জয় বলেন, স্থানীয় ওয়ার্ড সদস্য সেলিম মিয়ার সঙ্গে লিলু মিয়ার ঝগড়া হয়। সেই ঘটনায় তারা আমাদের নামে একাধিক মামলা দিয়েছে। তবে তদন্তে কোনো মামলাই টেকেনি। আমরা সেচের পানি দিয়েছিলাম। তারা নিতে চায়নি। কেন নেয়নি সেটা জানি না।

উপজেলা কৃষি কর্মকর্তা খিজির আহম্মেদ বলেন, বিষয়টি নিয়ে আমি এলাকার লোকজনের সাথে ফোনে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করেছি।তিনি উল্টো অভিযোগ করে বলেন, কৃষকরা চাষাবাদে আগ্রহী নন।

জেলার কৃষি বিভাগের উপ-পরিচালক রবিউল হক মজুমদার বলেন, সেচ কাজে পানি দিতে বাধা দেওয়া একটি মারাত্মক জঘন্যতম ও শাস্তিযোগ্য অপরাধ। এ বছর সময় পেরিয়ে গেলেও আগামী মৌসুমে যেন এমনটা না হয় সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইয়াসির আরাফাত বলেন, সেচের পানি না দেয়ার অভিযোগটি পেয়েছি। জমিতে পানি দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগকে নিদের্শনা দেয়া হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চুল পড়া কমাতে পেয়ারা পাতার জাদু

চুল পড়া নাকি স্বাভাবিক একটি ব্যাপার, এমনটাই বিশেষজ্ঞদের মত। তবে তা দিনে ১০০ টা পর্যন্ত। এর চেয়ে বেশিও হলে তা চিন্তার বিষয়। ঘন ঘন এমন চুল ওঠার ফলে চুলের গোছা পাতলা হয়ে যায়। মাথার তালুতে জায়গায় জায়গায় ফাঁকা হয়ে যেতে থাকে। অবহেলা এবং অযত্নের এমনটা হয়ে থাকে। এছাড়াও দূষণ, খাবারের সমস্যা, ঘুম কম হওয়া, দুশ্চিন্তা তো নিত্যদিনের সঙ্গী। এসব কারণেই মূলত অতিরিক্ত চুল পড়ার সমস্যা হয়ে থাকে। চুল ঝরে যাওয়া আসলে একেবারে প্রাকৃতিক একটি প্রক্রিয়া। চুল ঝরে যাবে এবং আবার নতুন চুল গজাবে, এটাই স্বাভাবিক। তবে অনেকেরই চুল খুব বেশি ঝরে যাচ্ছে। চুল পড়া কমাতে নিয়মিত চুলে তেল ব্যবহার করুন। সেই সঙ্গে ঘরোয়া একটি প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া বন্ধের পাশাপাশি চুল সুন্দর ও মসৃণ হতে সহায়তা করবে। চুল পড়া বন্ধে পেয়ারা পাতার কার্যকারিতার কথা আমরা সবাই কমবেশি জানি। এটি চুল পড়া বন্ধে খুবই কার্যকরী। তাহলে চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন পেয়ারা পাতা- যা যা লাগবে: এক মুঠো পেয়ারা পাতা, পানি এক লিটার। একটি পাত্রে পানি জ্বাল দিতে দিন। পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটে এলে এতে পেয়ারা পাতা দিয়ে দিন। পেয়ারা পাত...

প্রেমের ফাঁ’দে ফে’লে ১০০ নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

অনলাইনে নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয়ে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। একপর্যায়ে নানা ছলনায় ভুলিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ভিডিও ধারণ করতেন।  এরপর আপত্তিকর সেসব ছবি পরিবারের কাছে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করেন। এভাবে গত ৮ বছরে প্রায় শতাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়েছেন বরিশালের বেলাল হোসেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেলালকে গ্রেফতারের পর পুলিশ বলছে, চল্লিশোর্ধ্ব নারীদের টার্গেট করতেন বেলাল। বেলালের ফোনে পাওয়া গেছে ৮ হাজার আপত্তিকর ছবির সন্ধান। তার এই প্রতারণা থেকে বাদ যায়নি তার স্বজনরাও। মাস তিনেক আগে রাজধানীর যাত্রাবাড়ির এক নারীর সঙ্গে বরিশালের বেলাল হোসেনের ফেসবুকে পরিচয় হয়। বিয়ের প্রলোভনে ওই নারীর গো’পন ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। পরে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগ উপকমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে আমরা সত্যতা পেয়েছি। তার মোবাইলে এবং ইমো, ওয়াটসঅ্যাপে বিভিন্ন আপত্তিকর ছবি পেয়েছি। গত আট বছরে শতাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন। বেলাল মধ্যবয়সী নার...

আইএফআইসি ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি

আইএফআইসি ব্যাংক লিমিটেডে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেlন। প্রতিষ্ঠানের নাম: আইএফআইসি ব্যাংক লিমিটেড পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা: প্রযোজ্য নয় দক্ষতা: ব্যবস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে বেতন: ২৮,৩৭০-৩৫,৯৯০ টাকা চাকরির ধরন: অস্থায়ী প্রবেশনকাল: ০১ বছর প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ১০ জুলাই ২০২১ তারিখে ৩০ বছর কর্মস্থল: যেকোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা www.career.ificbankbd.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২১